Advertisement

AC During Thunderstorm: বাজ পড়লে কি AC-র প্লাগ খুলে রাখতে হয়? বিস্ফোরণের আশঙ্কা থাকে? জরুরি তথ্য

এসি নিয়ে সাবধান হন। বিশেষত বর্ষাকালে। কারণ, এই সময় পড়ে বাজ। কিন্তু বাজ পড়ার সময় কি এসি-এর প্লাগ খুলে রাখতে হয়? যা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

বিদ্যুৎ চমকালে বন্ধ করতে হবে এসি?বিদ্যুৎ চমকালে বন্ধ করতে হবে এসি?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jun 2026,
  • अपडेटेड 4:44 PM IST
  • এসি নিয়ে সাবধান হন
  • কিন্তু বাজ পড়ার সময় কি এসি-এর প্লাগ খুলে রাখতে হয়?
  • এই সময় পড়ে বাজ

খাতায় কলমে বর্ষা। তবে এখনও অস্বস্তিকর গরম যায়নি। যার ফলে বাড়িতে মাঝে মধ্যেই চালাতে হচ্ছে এসি। তার মাধ্যমেই ঠান্ডা হচ্ছে ঘর। স্বস্তিতে কাটানো যাচ্ছে সময়। যদিও আজকাল হুটপাট নেমে আসছে বৃষ্টি। সঙ্গে বিদ্যুৎ চকমাচ্ছে। বারবার পড়ছে বাজ। এখন প্রশ্ন হল, বাজ পড়া শুরু করলেই কি এসির প্লাগ সকেট থেকে খুলে দেওয়া উচিত? নইলে কি এসি নষ্ট হয়ে যেতে পারে? আসুন সেই উত্তরটা জেনে নেওয়া যাক। 

এসির প্লাগ বের করে দেওয়া উচিত?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৃষ্টির দিনে বাজ পড়তে শুরু করলেই এসি-এর প্লাগ খুলে দেওয়া জরুরি। এই কাজটা করলেই আপনার এসি থাকবে সুরক্ষিত। সেটা বিদ্যুতের জন্য খারাপ হয়ে যাবে না। 

এসি অত্যন্ত সেনসিটিভ
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্তমানে এসির প্রযুক্তি খুবই জটিল। একাধিক সার্কিট থাকে এই যন্ত্রে। জটিল ক্রিয়াকলাপ চলে এই যন্ত্রের অন্দরে। এমন পরিস্থিতিতে ঘরের আশপাসে বাজ পড়লেই বিপদ হতে পারে। তখন এসিতে হুট করে ভোল্টেজ বেড়ে যেতে পারে। যার ফলে খারাপ হয়ে যেতে পারে এসি। এই যন্ত্রটির সার্কিট পুড়ে যেতে পারে। 

রিমোট দিয়ে এসি বন্ধ করলেও কি বিপদ? 
একদমই বিপদ হতে পারে। কারণ, আপনি এসি রিমোট দিয়ে বন্ধ করলেও সেই সময় পাওয়ার সাপ্লাই চলতে পারে। এমন পরিস্থিতিতে ভোল্টেজ বেড়ে যাওয়ার ফলে এসির অন্দরে কারেন্ট যায়। যার ফলে বেড়ে যায় বিপদ।

কখন এসির প্লাগ বন্ধ করতে হবে? 
না, বৃষ্টি পড়লেই এসি বন্ধ করার প্রয়োজন নেই। বরং যখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়, তখনই আপনাকে এসির প্লাগ খুলে দিতে হবে। নইলে এসিতে বড়সড় জটিলতা তৈরি হতে পারে। 

আগুন লেগে যেতে পারে
বৃষ্টির সময় বাজ পড়লে বাড়ে বিপদ। হুট করে ভোল্টেজ বাড়ার ফলে ইলেকট্রিক ডিভাইসে আগুন লেগে যেতে পারে। এমনকী এসিতেও লেগে যেতে পারে আগুন। তাই চেষ্টা করুন এহেন ভুল না করার। বাজ পড়লেই এসি বন্ধ করে দিন। তাহলে যন্ত্রটা ঠিক থাকবে।

Advertisement

এই প্রসঙ্গে বলি, বর্ষাকালে ড্রাই মোডে এসি চালাতে হবে। তাহলে খুব শীঘ্রই ঘরের মধ্যে থেকে বেরিয়ে যাবে আর্দ্রতা। ঘরে স্বস্তি ফিরবে। মোটামুটি ১ ঘণ্টা পর কুল মোডে এসি চালাতে পারেন। তাহলে বিপদ এড়াতে পারবেন।

 

Read more!
Advertisement
Advertisement