Advertisement

Silver Price: আচমকা অনেকটা বেড়ে গেল রুপোর দাম, কলকাতায় সোনা আজ কত?

কলকাতায় লাফিয়ে বাড়ল রুপোর দাম। একদিনে প্রায় ৩০০০ টাকা দাম বাড়ল রুপোর। পাশাপাশি মহার্ঘ হয়েছে সোনাও।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Sep 2026,
  • अपडेटेड 6:03 PM IST
  • বুধবার শহর কলকাতায় লাফিয়ে বাড়ল রুপোর দাম।
  • গত দিনের তুলনায় আজ কলকাতায় রুপো দামি হল প্রায় ৩০০০ টাকা।
  • কোন সোনার দাম কতটা বাড়ল, জানুন

বুধবার শহর কলকাতায় লাফিয়ে বাড়ল রুপোর দাম। গত দিনের তুলনায় আজ কলকাতায় রুপো দামি হল প্রায় ৩০০০ টাকা। একইসঙ্গে বেশ কিছুটা দাম বেড়েছে হলদে ধাতুরও। আজ  সোনা ও রুপোর দামে কী কী পরিবর্তন এল, দেখে নেওয়া যাক।

কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার দর রয়েছে প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫৩ হাজার ৭০০ টাকা। গতকাল এই দাম ছিল ১ লক্ষ ৫৩ হাজার ২০০ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে ১০ গ্রাম পাকা সোনার দাম ৫০০ টাকা বেড়েছে। 

২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ সোনা, তাই একে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়। বিনিয়োগ হিসেবে এই সোনা ভালো অপশন বলে মনে করা হয়।

কলকাতায় আজ ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দর রয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৮০০ টাকা। এক দিন আগে ৮ সেপ্টেম্বর এই দাম ছিল ১ লক্ষ ৪৭ হাজার ৩৫০ টাকা। অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম এক দিনের ব্যবধানে বেড়েছে ৪৫০ টাকা। এই দামও বৃহস্পতিবার দুপুর ২.৩০ পর্যন্ত বজায় থাকবে।

এই ২২ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না।

রুপোর দাম আচমকা বাড়ল

অন্যদিকে, বৃহস্পতিবার কলকাতায় আচমকা বেড়েছে রুপোর দাম। আজ কলকাতায় রুপোর প্রতি কেজির দাম রয়েছে ২ লক্ষ ৩৭ হাজার ১০০ টাকা। এই দাম গতকাল ছিল ২ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকা। অর্থাৎ একদিনে এক কেজি রুপোর দাম ২৯০০ টাকা বেড়ে গিয়েছে। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement