Advertisement

Simple Energy: কম দামেই ইলেকট্রিক স্কুটার, জোর টক্কর Ather, Ola, TVS কে

পেট্রোলের দাম অনেক। তাই ধীরে ধীরে ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছেন মধ্যবিত্তরা। এখন বাজারে বেশ কিছু ভাল রেঞ্জের রিলায়েবল ই-স্কুটার রয়েছে। সেই তালিকায় যোগ হল আরও এক সস্তার ইলেকট্রিক স্কুটার।

 ধীরে ধীরে ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছেন মধ্যবিত্তরা। ধীরে ধীরে ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছেন মধ্যবিত্তরা।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Jul 2026,
  • अपडेटेड 7:30 PM IST
  • ধীরে ধীরে ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছেন মধ্যবিত্তরা।
  • বাজারে বেশ কিছু ভাল রেঞ্জের রিলায়েবল ই-স্কুটার রয়েছে।
  • এবার তারা প্র্যাকটিকাল স্কুটারেই বেশি জোর দিচ্ছে।

Simple Energy: পেট্রোলের দাম অনেক। তাই ধীরে ধীরে ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছেন মধ্যবিত্তরা। এখন বাজারে বেশ কিছু ভাল রেঞ্জের রিলায়েবল ই-স্কুটার রয়েছে। সেই তালিকায় যোগ হল আরও এক সস্তার ইলেকট্রিক স্কুটার। ব্যাঙ্গালুরুর 'সিম্পল এনার্জি' সাধারণ পরিবার ও নিত্যযাত্রীদের কথা মাথায় রেখেই বাজারে  একটি ফ্যামিলি স্কুটার আনছে। আগামী ২ সেপ্টেম্বর অফিসিয়ালে সেই স্কুটার বাজারে আসতে চলেছে। এটি বাজারে এলে টিভিএস আইকিউব (TVS iQube), এথার রিজটা (Ather Rizta) এবং বাজাজ চেতকের (Bajaj Chetak) মতো জনপ্রিয় স্কুটারগুলির সঙ্গে কম্পিটিশনে নামবে।

কম দামে বেশি মাইলেজ ও কম্ফোর্টেবল রাইড
প্রথম প্রথম হাই পিকআপের স্কুটিই তৈরি করতে চেয়েছিল সংস্থা। তবে সাধারণ ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এবার তারা প্র্যাকটিকাল স্কুটারেই বেশি জোর দিচ্ছে।

যাঁরা প্রতিদিন বাজারে যান, বাচ্চাদের স্কুলে পৌঁছে দেন কিংবা মাঝারি দূরত্বের কাজে স্কুটার ব্যবহার করেন, তাঁদের কথা মাথায় রেখেই বানানো।

রেঞ্জ
সংস্থার দাবি একবার ফুল চার্জ দিলে এই স্কুটার ১২০ কিলোমিটার থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত অনায়াসে চলতে পারবে। ফলে শহরের মধ্যে রোজকার যাতায়াতের জন্য যথেষ্ট। 

বড় সিট 
বড়, আরামদায়ক সিট। সিটের নিচে জিনিসপত্র রাখার যথেষ্ট জায়গা রয়েচে।  বেশ বড় ও চওড়া সিট দেওয়া হয়েছে। চালক ও পিছনের যাত্রী দু’জনেই আরামে বসতে পারবেন। এছাড়া সিটের নিচে হেলমেট বা বাজারের থলি রাখার জন্যও পর্যাপ্ত 'আন্ডার-সিট স্টোরেজ' থাকবে।

কত দাম হতে পারে?
বর্তমানে সিম্পল এনার্জির যে সমস্ত ই-স্কুটার বাজারে রয়েছে, সেগুলির দাম শুরু হয় ১.৭২ লাখ টাকা থেকে। সত্যি বলতে স্কুটারের নিরিখে এগুলি সাধারণ মানুষের নাগালের বাইরে। এই দামে Royal Enfield Hunter 350 এসে যায়।

তবে এই নতুন মডেলের দাম বেশ কম রাখা হবে বলে জানা যাচ্ছে। আনুমানিক ১.৩০ লাখ টাকা থেকে ১.৫০ লাখ টাকার মধ্যে এর দাম রাখা হতে পারে।

বর্তমানে ভারতের বাজারে ই-স্কুটারের চাহিদা বাড়ছে। যেসব পরিবারের বাজেট কিছুটা কম, তাঁরা কম খরচে ভাল সার্ভিস চান। ২ সেপ্টেম্বর এই নতুন স্কুটারটি লঞ্চ হলে মধ্যবিত্ত ও সাধারণ আয়ের ক্রেতাদের কাছে ওলা, এথার, বাজাজ বাদ দিয়েও আরও একটি অপশন আসবে বলে মনে করা হচ্ছে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement