Advertisement

Simple Wave Electric Scooter: এক চার্জে মন্দারমণি! সস্তায় ধামাকা ইলেকট্রিক স্কুটার, দাম কত?

Simple Wave Electric Scooter: পেট্রলের খরচ বাঁচাতে ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছেন অনেকেই। সেই বাজারে নতুন চমক Simple Energy-র। সংস্থার প্রথম ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার Simple Wave-এ এখন ১০ হাজার টাকা ছাড়। 

এক চার্জে কলকাতা থেকে দিঘা যাওয়া যাবে এই স্কুটারে।এক চার্জে কলকাতা থেকে দিঘা যাওয়া যাবে এই স্কুটারে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Oct 2026,
  • अपडेटेड 6:08 PM IST
  • পেট্রোলের খরচ বাঁচাতে ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছেন অনেকেই।
  • সেই বাজারে নতুন চমক Simple Energy-র।

Simple Wave Electric Scooter: পেট্রোলের খরচ বাঁচাতে ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছেন অনেকেই। সেই বাজারে নতুন চমক Simple Energy-র। সংস্থার প্রথম ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার Simple Wave-এ এখন ১০ হাজার টাকা ছাড়। টপ ভ্যারিয়েন্টে এক বার চার্জ দিলেই ২৪৩ কিলোমিটার যাবে, দাবি সংস্থার। অর্থাৎ, এক চার্জে কলকাতা থেকে দিঘা যাওয়া যাবে এই স্কুটারে। দুই শহরের সড়কপথের দূরত্ব প্রায় ২০০-২০৫ কিলোমিটার।

২ সেপ্টেম্বর ২০২৬-এ বাজারে আসা এই স্কুটার মূলত পরিবারের দৈনন্দিন যাতায়াতের কথা মাথায় রেখে তৈরি। আগে সংস্থার স্কুটারগুলি মূলত বেশি পারফরম্যান্সের উপর জোর দিত। এ বার সেই ধারণা বদলে সাধারণ ক্রেতাদের আকর্ষণ করতে চাইছে সংস্থা। ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিশেষ উৎসবের ছাড় দেওয়া হচ্ছে। উত্তর ভারত, পূর্ব ভারত, মধ্যপ্রদেশ এবং গুজরাতে এই অফার পাওয়া যাবে।

কত কমল দাম?
৩.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারির TFT ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ছিল ১,৭৪,৯৯৯ টাকা। ১০ হাজার টাকা ছাড়ের পর দাম হচ্ছে ১,৬৪,৯৯৯ টাকা। অন্য দিকে, ৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারির TFT মডেলের দাম ১,৮৯,৯৯৯ টাকা থেকে কমে হচ্ছে ১,৭৯,৯৯৯ টাকা। ডিলারশিপ থেকেই সরাসরি এই ছাড় পাওয়া যাবে।

রেঞ্জ ও ফিচার্সে কতটা এগিয়ে?
Simple Wave চারটি ব্যাটারি বিকল্পে পাওয়া যায়। ২.২, ২.৭, ৩.৭ এবং ৫ কিলোওয়াট আওয়ার। সংস্থার দাবি, মডেলভেদে রেঞ্জ ১১০ থেকে ২৪৩ কিলোমিটার। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ কিলোমিটার। মাত্র ৩.৩ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতি তুলতে পারে স্কুটারটি।

এতে রয়েছে ৭০ লিটারের স্টোরেজ। ৯২০ মিলিমিটার লম্বা আসনও দেওয়া হয়েছে। ৭৫০ ওয়াটের চার্জারে বড় ব্যাটারির মডেল ৮০ শতাংশ চার্জ হতে প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিট লাগে। ছোট ব্যাটারির মডেলে সময় লাগে প্রায় ৭০ মিনিট।

এলইডি হেডল্যাম্প, টেলল্যাম্প, ইন্ডিকেটর এবং বুট ইলিউমিনেশনের মতো ফিচার্স রয়েছে। পার্ল হোয়াইট, কোরাল রেড, টোয়াইলাইট ব্ল্যাক, পোলার ব্লু, ডলফিন গ্রে ও ফরেস্ট গ্রিন; ছ’টি রঙে পাওয়া যাবে স্কুটারটি। তবে মনে রাখতে হবে, ২৪৩ কিলোমিটারের রেঞ্জ সংস্থার দাবি। বাস্তবে চালানোর ধরন ও রাস্তার পরিস্থিতিতে সেই দূরত্ব কমতে পারে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement