Advertisement

SIP Calculator: মাসে মাত্র ৫০০ টাকার SIP-তেই কেল্লাফতে, হাতে পাবেন ২ লক্ষ টাকা

500 SIP: এসআইপি-তে অল্প করে টাকা জমালেও মোটা টাকা পাওয়া সম্ভব। এক্ষেত্রে টাকার পরিমাণের থেকে গুরুত্বপূর্ণ হল সময় ও নিয়মমাফিক ধারাবাহিকভাবে বিনিয়োগ।

মাসে মাত্র ৫০০ টাকার SIP-তেই কেল্লাফতেমাসে মাত্র ৫০০ টাকার SIP-তেই কেল্লাফতে
Aajtak Bangla
  • দিল্লি,
  • 31 Aug 2026,
  • अपडेटेड 3:40 PM IST
  • SIP-র মতো অপশন সহজলভ্য হওয়াতে বিনিয়োগ হয়ে গিয়েছে অনেক সরল।
  • ৫০০ টাকাও প্রতিমাসে SIP হিসেবে জমিয়ে মোটা টাকা উপার্জন সম্ভব।
  • নিয়মিত বিনিয়োগের মাধ্যমে এই টাকা একটি বড় ফান্ড তৈরি করতে পারে।

আজকাল SIP-র মতো অপশন সহজলভ্য হওয়াতে বিনিয়োগ হয়ে গিয়েছে অনেক সরল। যে কোনও ব্যক্তি সামান্যতম টাকাও প্রতি মাসে SIP-তে বিনিয়োগ করতে পারেন। এমনকি ৫০০ টাকাও প্রতিমাসে SIP হিসেবে জমিয়ে মোটা টাকা উপার্জন সম্ভব। মাসে ৫০০ টাকা জমানোকে অনেকের কাছেই খুব সামান্য মনে হতে পারে। কিন্তু নিয়মিত বিনিয়োগের মাধ্যমে এই টাকা একটি বড় ফান্ড তৈরি করতে পারে।

 SIP-এর ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এবং বিনিয়োগের সঠিক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণেই অল্প পরিমাণ টাকাও লম্বা সময়ে বড় ফান্ড গড়ে তুলতে সক্ষম।

আনুমানিক বার্ষিক ১২% রিটার্নে, ৫০০ টাকার মাসিক SIP-র মাধ্যমে প্রায় ১৩ বছর ৫ মাসে ২ লক্ষ টাকার একটি ফান্ড তৈরি করা সম্ভব। ১৫% রিটার্নে ২ লক্ষ টাকা জমাতে ১২ বছর এবং ১৮% রিটার্নে মাত্র ১০ বছর ১০ মাসেই ২ লক্ষ টাকার ফান্ড তৈরি করতে পারবেন। এই সম্পূর্ণ হিসাবটি ৫০০ টাকার মান্থলি SIP-র উপর ভিত্তি করেই করা হয়েছে। একমাত্র পার্থক্য হলো আনুমানিক রিটার্ন এবং বিনিয়োগের সময়।

১২% রিটার্নে কখন ২ লক্ষ টাকা আয় করবেন?

যদি কোনও ব্যক্তি প্রতি মাসে ৫০০ টাকা করে বিনিয়োগ করেন এবং বছরে গড়ে ১২% রিটার্ন পান, সেক্ষেত্রে প্রায় ১৩ বছর ৫ মাসে ২ লক্ষ টাকার ফান্ড জমানো সম্ভব। এই সময়ে আপনার মোট বিনিয়োগ হবে প্রায় ৮০,৫০০ টাকা। সুদ হিসেবে রিটার্ন পাবেন ১.২০ লক্ষ টাকা। অর্থাৎ মোট ২ লক্ষের বেশি টাকা পাবেন।

SIP-এর ক্ষেত্রে সময়ই সবচেয়ে বড় বিষয়

বিশেষজ্ঞরা বলেন, SIP-কে কখনই দ্রুত টাকা দ্বিগুণ করার বা ধনী হওয়ার উপায় হিসেবে ভাবা উচিত নয়। এসআইপি তখনই আসল খেলা দেখায়, যখন দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করা হয় এবং চক্রবৃদ্ধি সুদকে টাকা বাড়ানোর জন্য যথেষ্ট সময় দেওয়া হয়।

SIP বন্ধ করতে তাড়াহুড়ো করবেন না

Advertisement

শেয়ার বাজারের খারাপ অবস্থায় পড়লে SIP বন্ধ করা বা আতঙ্কিত হওয়ার পরিবর্তে দীর্ঘমেয়াদী  পরিকল্পনা করা উচিত। তবে, একটি এমার্জেন্সি ফান্ড সবসময় রাখা উচিত। যাতে হঠাৎ টাকার প্রয়োজন হলে SIP-র ফান্ডে হাত না দিতে হয়।  


 

TAGS:
Read more!
Advertisement
Advertisement