Advertisement

SIP Per Month: মাত্র ১ হাজার টাকার SIP, ১০ বছরেই বিরাট রিটার্ন, জেনে নিন হিসেব

টাকা খরচ করার অভ্যাস ছাড়ুন। আয়ের কিছুটা অন্তত জমান। মাসে ১ হাজার টাকা করে অন্তত SIP করতে পারেন। তাতেই ১০ বছর পর অনেকটা টাকা জমিয়ে ফেলবেন। তাই এখন থেকেই SIP শুরু করে দিন। 

১ হাজার টাকার SIP১ হাজার টাকার SIP
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Mar 2026,
  • अपडेटेड 11:36 AM IST
  • টাকা খরচ করার অভ্যাস ছাড়ুন
  • মাসে ১ হাজার টাকা করে অন্তত SIP করতে পারেন
  • তাতেই ১০ বছর পর অনেকটা টাকা জমিয়ে ফেলবেন

টাকা খরচ করার অভ্যাস ছাড়ুন। আয়ের কিছুটা অন্তত জমান। মাসে ১ হাজার টাকা করে অন্তত SIP করতে পারেন। তাতেই ১০ বছর পর অনেকটা টাকা জমিয়ে ফেলবেন। তাই এখন থেকেই SIP শুরু করে দিন। 

SIP নিয়ে কিছু কথা
আজকের যুগে অনেকেই SIP সম্পর্কে জানেন। তবে কিছু মানুষ এখনও এই বিষয়ে খবর না রাখতে পারেন। তাঁদের জন্য কয়েকটা কথায় বলে দেওয়া যাক। আসলে SIP হল একটি বিনিয়োগ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি প্রতিমাসে নিয়ম করে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। 

আর আপনার টাকা মিউচুয়াল ফান্ড হাউজ নির্দিষ্ট কিছু শেয়ারে বিনিয়োগ করে দেবে। সেখান থেকে বছর বছর রিটার্ন মিলতে থাকবে। বাড়তে থাকবে টাকা। তাই তো বর্তমানে অনেকেই SIP করছেন।

মাত্র ১ হাজার টাকা দিয়েই স্টার্ট করুন
সবার আয় সমান নয়। আবার আয় বেশি হলেও অনেকের খরচ থাকে বেশি। সেই কারণে তাঁরা বেশি টাকা জমাতে পারেন না। যদিও ভাল খবর হল, আপনি যদি মাসে মাসে মাত্র ১ হাজার টাকা করে ইনভেস্ট করতে থাকেন, তাহলেও হবে। এই সামান্য টাকা বিনিয়োগ করেও দশ বছর পর জমিয়ে ফেলতে পারবেন অনেকটা টাকা। 

ভাবছেন নিশ্চয়ই, মাত্র ১ হাজার টাকা করে জমিয়ে আবার কী হবে? কত টাকা মিলবে প্রতিমাসে? আসুন জেনে নেওয়া যাক। 

এক্ষেত্রে ১০ বছরের জন্য আপনি বিনিয়োগ করবেন ১,২০,০০০ টাকা। আর সেই টাকার উপর আপনি রিটার্ন পাবেন। 

  • এবার ৮ শতাংশ হারে রিটার্ন পেলে হবে ১,৮৩,০০০ টাকা। লাভ হবে ৬৩,০০০ টাকা। 
  • ১০ শতাংশ হারে রিটার্ন পেলে মিলবে ২,০৪,০০০ টাকা। প্রফিট হবে ৮৪,০০০ টাকা। 
  • ১২ শতাংশ হারে রির্টার্ন পেলে ২,৩২,০০০ টাকা পাবেন। লাভ হবে ১,১২,০০০ টাকা। 
  • এছাড়া যদি একটু বেশি, ১৫ শতাংশ হারে রিটার্ন পান, তাহলে পাবেন ২,৭৯,০০০ টাকা। এটিতে প্রফিট হবে ১,৫৯,০০০ টাকা। 

১২ শতাংশ রিটার্ন মেলেই...
ইতিহাস বলছে মিউচুয়াল ফান্ডে মোটামুটি ১২ শতাংশ হারে রিটার্ন মেলেই। তাই ওই হিসেবটা মাথায় রেখেই চলুন। আর সেটা কিন্তু কম কিছু নয়। 

কোন ফান্ডে বিনিয়োগ? 
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের কিছু ঝুঁকি থাকে। তাই বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

তবে সহজ ভাষায় বলতে গেলে, লার্জক্যাপ ফান্ডে বিনিয়োগের ঝুঁকি কিছুটা কম। অপরদিকে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ডে ঝুঁকি অনেকটাই বেশি। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট। 

 

Read more!
Advertisement
Advertisement