Advertisement

SIP-তে এক মাসের পেমেন্ট মিস করলে টাকা লক হয়ে যায়? জানুন নিয়ম কী বলছে

SIP Payment Missed: এসআইপি'তে প্রতি মাসে বিনিয়োগকারী অল্প অল্প করে টাকা জমান। কিন্তু যদি কোনও বিনিয়োগকারী এক মাস টাকা দিতে না পারেন, সেক্ষেত্রে কী হবে? নিয়ম জেনে নিন

SIP-তে এক মাসের পেমেন্ট মিস করলে জমানো টাকা লক হয়ে যায়?SIP-তে এক মাসের পেমেন্ট মিস করলে জমানো টাকা লক হয়ে যায়?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2026,
  • अपडेटेड 1:40 PM IST
  • গত কয়েক বছরে মিউচুয়াল ফান্ডের উপর যথেষ্ট ভরসা দেখাচ্ছেন বিনিয়োগকারীরা।
  • SIP-তে প্রতি মাসে টাকা জমানোর সুযোগ রয়েছে।
  • যদি কোনও কারণে কোনও একমাসে টাকা দিতে না পারেন, তাহলে কী হবে?

অর্থ বিনিয়োগের ক্ষেত্রে গত কয়েক বছরে মিউচুয়াল ফান্ডের উপর যথেষ্ট ভরসা দেখাচ্ছেন বিনিয়োগকারীরা। বিশেষ করে SIP-তে বিনিয়োগের সংখ্যা বছরে বছরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। SIP-তে প্রতি মাসে টাকা জমানোর সুযোগ রয়েছে। যারা SIP-তে টাকা জমান, তাঁদের মনে একটি প্রশ্ন প্রায়ই ঘোরাফেরা করে। যদি কোনও কারণে কোনও একমাসে টাকা দিতে না পারেন, তাহলে কী হবে? জমানো টাকার উপর কোনও ভাবে সঙ্কট এসে পড়তে পারে কি?

এক্ষেত্রে বিনিয়োগকারীদের বুঝতে হবে, এসআইপি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ পদ্ধতি। যদি বিনিয়োগকারী কিছু কিস্তির টাকা দিতে ভুলে যান, তাহলেও ইতিমধ্যে বিনিয়োগ করা টাকা মিউচুয়াল ফান্ডে থেকে যায়। বাজারের অবস্থার ওপর নির্ভর করে সেই জমানো টাকার পরিমাণ বাড়তে বা কমতে পারে এবং প্রয়োজনে আপনি তা তুলে নিতে পারেন। অর্থাৎ একমাস টাকা দিতে না পারলে তা  কোনও প্রভাব ফেলে না।

আসলে অনেক সময় দেখা যায়, সময়মতো প্রিমিয়াম দিতে না পারলে বিমা পলিসি বাতিল হয়ে যেতে পারে। কিন্তু, SIP-এর ক্ষেত্রে এমন নেই। তবে বারবার কিস্তি মিস করলে টাকা জমানোর লক্ষ্যমাত্রাও মিস হয়ে যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে, পরপর তিনটি কিস্তি দিতে ব্যর্থ হলে SIP বন্ধ করে দেওয়া হতে পারে। 

ব্যাঙ্ক চার্জ করতে পারে

অন্যদিকে, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো সাধারণত SIP-র কিস্তি দিতে না পারার জন্য বিনিয়োগকারীদের উপর কোনও জরিমানা আরোপ করে না। কিন্তু যদি  অটো-ডেবিট সেট আপ করা থাকে এবং অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে, সেক্ষেত্রে অপর্যাপ্ত তহবিলের কারণে পেমেন্ট ব্যর্থ হলে ব্যাঙ্ক গ্রাহকের উপর জরিমানা আরোপ করতে পারে।

আগে থেকেই পদক্ষেপ নিন

যদি কোনও বিনিয়োগকারী নগদ অর্থের ঘাটতির আশঙ্কা করেন, তবে বারবার কিস্তির টাকা দিতে ব্যর্থ হওয়ার পরিবর্তে নিজের SIP সাময়িক ভাবে বন্ধ করার জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে ব্যাঙ্কও কোনও চার্জ করবে না।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement