Advertisement

Small Savings Scheme: পোস্ট অফিস, সুকন্যা সমৃদ্ধি, PPF-এ সুদের হার বাড়াবে সরকার? ক্ষুদ্র সঞ্চয় নিয়ে আজই বড় সিদ্ধান্ত

Small Savings Interest Rate: স্মল সেভিংসে সুদের হার কি বাড়বে? অক্টোবর থেকে ডিসেম্বর কোয়ার্টারের সুদের হার বাড়াতে পারে কেন্দ্র সরকার।

পোস্ট অফিস, সুকন্যা সমৃদ্ধি, PPF-এ সুদের হার বাড়াবে সরকার? পোস্ট অফিস, সুকন্যা সমৃদ্ধি, PPF-এ সুদের হার বাড়াবে সরকার?
Aajtak Bangla
  • দিল্লি,
  • 30 Sep 2026,
  • अपडेटेड 7:55 AM IST
  • ক্ষুদ্র সঞ্চয় নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র।
  • ৩০ সেপ্টেম্বরেই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে মোদী সরকার।
  • প্রতি ৩ মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয়ের সুদ নির্ধারণ করা হয়।

ক্ষুদ্র সঞ্চয় নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। আজ, ৩০ সেপ্টেম্বরেই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে মোদী সরকার। পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, NSC, পোস্ট অফিস টাইম ডিপোজিট এবং পোস্ট অফিস আরডি সহ বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয়ে এই সিদ্ধান্ত প্রভাব ফেলতে পারে।

প্রতি ৩ মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয়ের সুদ নির্ধারণ করা হয়

অর্থ মন্ত্রকের তরফে  প্রতি ত্রৈমাসিকে এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলোর সুদের হার পর্যালোচনা করা হয়। কেন্দ্র চাইলে এই পর্যালোচনার সময় সুদের হার বাড়াতে বা কমাতে পারে। আজ, ২০২৬ সালের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের সুদের হারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সুদের হার বৃদ্ধির লক্ষণ

এই ত্রৈমাসিকে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং বন্ডের ফলন সুদের হার বাড়ানোর দিকে ইঙ্গিত দিচ্ছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, প্রবল সম্ভাবনা হলো সরকার সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। যদি হার বাড়ানো হয়, তবে এটি হবে ডিসেম্বর ২০২৪-এর পর প্রথম পরিবর্তন হবে।  কারণ গত দেড় বছরেরও বেশি সময়ে সরকার স্মল সেভিংসে সুদের হার বৃদ্ধি করেনি। শেষবার ২০২৪-এর ডিসেম্বরে সরকার সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এবং তিন বছরের পোস্ট অফিস টার্ম ডিপোজিটের উপর সুদের হার বৃদ্ধি করেছিল।

মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছে

ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার না বাড়লেও মুদ্রাস্ফীতি কিন্তু বেড়েই চলেছে। ২০২৬ সালের এপ্রিল মাসের ৩.৪৮% থেকে বেড়ে আগস্ট মাসে মুদ্রাস্ফীতি হয়েছে ৪.৮২ শতাংশ। যদিও তা রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত ৬% ঊর্ধ্বসীমার নিচে রয়েছে। কিন্তু এই বৃদ্ধি আমজনতাকে চাপে রাখছে।

সরকারি বন্ডের দাম বেড়েছে

সরকারি বন্ডের সুদের হারও বেড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে, ১০-বছর মেয়াদী সরকারি বন্ডের ইল্ড ৭%-এর উপরে উঠেছে। শ্যামলা গোপীনাথ কমিটি সুপারিশ করেছে, ক্ষুদ্র সঞ্চয়ের সুদের হারকে সংশ্লিষ্ট মেয়াদের গড় জি-সেক ইল্ডের সাথে সংযুক্ত করা হোক এবং স্কিমের উপর নির্ভর করে এর সাথে ২৫-১০০ বেসিস পয়েন্টের একটি অতিরিক্ত স্প্রেড যোগ করা হোক। 

Advertisement

এখন স্মল সেভিংসে কোন প্রকল্পে কত সুদ?

পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট ৪%, 
১-বছরের এফডি ৬.৯০%
২-বছরের এফডি ৭%
৩-বছরের এফডি ৭.১০%
৫-বছরের এফডি ৭.৫০%
আরডি ৬.৭০%
এমআইএস ৬.৭০%
এনএসসি ৭.৭০%
পিপিএফ ৭.১০%
এসসিএসএস ৮.২০%
সুকন্যা সমৃদ্ধি যোজনা ৮.২০%


 

Read more!
Advertisement
Advertisement