Advertisement

Small Savings Schemes: সুকন্যা সমৃদ্ধি থেকে PPF, পোস্ট অফিসে কোথায় সবচেয়ে বেশি রিটার্ন? রইল লিস্ট

Small Savings Schemes interest rates: সেনসেক্স ও নিফটি। ঘনঘন ওঠানামা। একটু হলেও টেনশন তো থাকেই। যাঁরা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান, তাঁদের জন্য শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ একটু হলেও রিস্কি।

সর্বোচ্চ ৮.২ শতাংশ পর্যন্ত সুদ।সর্বোচ্চ ৮.২ শতাংশ পর্যন্ত সুদ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Jul 2026,
  • अपडेटेड 2:00 PM IST
  • শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ একটু হলেও রিস্কি।
  • সেই কারণেই সরকারি স্মল সেভিংস স্কিমের(Small Savings Schemes) দিকেই ঝুঁকছেন দেশের একটা বড় অংশের মানুষ।
  • সর্বোচ্চ ৮.২ শতাংশ পর্যন্ত সুদ।

Small Savings Schemes interest rates: সেনসেক্স ও নিফটি। ঘনঘন ওঠানামা। একটু হলেও টেনশন তো থাকেই। যাঁরা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান, তাঁদের জন্য শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ একটু হলেও রিস্কি। এ বিষয়ে পড়াশোনা না থাকলে নামা উচিতও নয়। সেই কারণেই সরকারি স্মল সেভিংস স্কিমের(Small Savings Schemes) দিকেই ঝুঁকছেন দেশের একটা বড় অংশের মানুষ। কেন্দ্রীয় সরকার পরিচালিত ও পোস্ট অফিস মারফত পরিচালিত এই প্রকল্পগুলিতে সিকিউরিটি বেশি। ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের (জুলাই থেকে সেপ্টেম্বর ২০২০) জন্য অর্থ মন্ত্রক সম্প্রতি পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার ঘোষণা করে সরকার। অপরিবর্তিতই রাখা হয়েছে। সর্বোচ্চ ৮.২ শতাংশ পর্যন্ত সুদ।

পোস্ট অফিস
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF): 
পিপিএফ এখনও অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে এতে বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। পিপিএফ-এর সবচেয়ে বড় আকর্ষণ হল এটি আয়কর আইনের 80C ধারায় ছাড় পায়। পাশাপাশি ‘EEE’ (Exempt-Exempt-Exempt) ক্যাটাগরিতে পড়ে।  

সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY): কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চালু হওয়া এই বিশেষ প্রকল্পটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে সর্বোচ্চ ৮.২ শতাংশ পর্যন্ত সুদের সুবিধা দিচ্ছে। ১০ বছরের কম বয়সি মেয়েদের নামে এই অ্যাকাউন্ট খোলা যায়।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS): প্রবীণ নাগরিকদের নিয়মিত উপার্জনের কথা মাথায় রেখে তৈরি। বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাবেন। ৬০ বছর বা তার বেশি বয়সি ব্যক্তিরা এই প্রকল্পে টাকা রাখতে পারেন। ত্রৈমাসিক ভিত্তিতে নিশ্চিত রিটার্ন।

কিসান বিকাশ পত্র (KVP) ও এনএসসি (NSC): কিষাণ বিকাশ পত্রে বর্তমানে বার্ষিক ৭.৫ শতাংশ সুদ পাবেন। ১১৫ মাসে আমানতকারীদের জমা করা টাকা দ্বিগুণ হয়ে যায়। অন্যদিকে, ৫ বছরের মেয়াদের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC) ৭.৭ শতাংশ হারে বার্ষিক সুদ পাবেন।

পোস্ট অফিস টাইম ডিপোজিট (Time Deposit): ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতোই পোস্ট অফিসের টাইম ডিপোজিটে ১, ২, ৩ এবং ৫ বছরের জন্য টাকা জমানো যায়। এতে সুদের হার ৬.৯ শতাংশ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত। এর মধ্যে ৫ বছরের মেয়াদী আমানতে ৮০সি ধারায় আয়কর ছাড় পাওয়া যায়।

Advertisement

অনিশ্চিত বাজারে সরকারি স্কিমই ভরসা?
শেয়ার বাজার বা অন্যান্য বাজার-সংক্রান্ত বিনিয়োগ থেকে কম সময়ে ব্যাপক লাভ পাওয়া সম্ভব। তবে সেখানে মূলধন খোয়ানোর ঝুঁকি থাকে। কিন্তু পোস্ট অফিসের এই সেভিংস স্কিমগুলিতে ভারত সরকারের Sovereign Guarantee থাকে। ফলে বাজারে যাই ঘটুক না কেন, নির্দিষ্ট সুদের হারে রিটার্ন পাওয়া সুনিশ্চিত। আর্থিক বিশেষজ্ঞদের মতে, এক লপ্তে সমস্ত অর্থ শেয়ার বাজারে না ঢেলে পোর্টফোলিও ব্যালেন্স বা সুষম রাখতে সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ কিংবা সিনিয়র সিটিজেন স্কিমের মতো সুরক্ষিত জায়গায় কিছুটা টাকা লগ্নি করে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। 

Read more!
Advertisement
Advertisement