
ঠাকুরনগরে শুরু হতে চলেছে মতুয়া মেলা। আগামী ১৬ মার্চ রয়েছে বিশেষ স্নান। এই মেলা উপলক্ষে রাজ্যের নানা প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ঠাকুরনগরের উদ্দেশে রওনা দেন। বিপুল সংখ্যক মানুষ শিয়ালদা থেকে ট্রেনে চেপেই ঠাকুরনগরে পৌঁছান। ফলে শিয়ালদা ডিভিশনে যাত্রীচাপ ব্যাপক ভাবে বেড়ে যায়। বিষয়টিকে সামাল দিতে মেলার দিন থেকেই স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা শুরু করেছে পূর্ব রেল। কোন কোন রুটে, কবে কবে এই ট্রেনগুলি চালানো হবে, জেনে নেওয়া যাক।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, মতুয়া মেলা উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করেছে। ১৬ মার্চ থেকে ২০ মার্চ ২০২৬ পর্যন্ত মোট ২৮টি ইএমইউ স্পেশাল ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলি ঠাকুরনগর ও গেদে, লালগোলা, ক্যানিং এবং নামখানা রুটের মধ্যে চলাচল করবে এবং যাত্রীদের সুবিধার জন্য আপ ও ডাউন লাইনের সমস্ত স্টেশনেই থামবে।
বিশেষ ট্রেনের সময়সূচি (১৬ মার্চ সোমবার)
গেদে ১১:২০ – ঠাকুরনগর ১৩:২৫ স্পেশাল (রানাঘাট – বনগাঁ হয়ে)
লালগোলা ০৪:৫০ – ঠাকুরনগর ০৯:৩১ স্পেশাল (রানাঘাট – বনগাঁ হয়ে)
ক্যানিং ০৬:৩৫ – ঠাকুরনগর ০৯:৩৫ স্পেশাল (বালিগঞ্জ – দমদম হয়ে)
নামখানা ০৫:০০ – ঠাকুরনগর ০৯:৫৫ স্পেশাল (বালিগঞ্জ – দমদম হয়ে)
বিশেষ ট্রেনের সময়সূচি (১৭ ও ১৮ মার্চ মঙ্গলবার ও বুধবার)
গেদে ১১:২০ – ঠাকুরনগর ১৩:২৫ স্পেশাল
লালগোলা ০৪:৫০ – ঠাকুরনগর ০৯:৩১ স্পেশাল
ক্যানিং ০৬:৩৫ – ঠাকুরনগর ০৯:৩৫ স্পেশাল
নামখানা ০৫:০০ – ঠাকুরনগর ০৯:৫৫ স্পেশাল
ঠাকুরনগর থেকে ছাড়বে বিশেষ ট্রেন
ঠাকুরনগর ১৬:৩৫ – গেদে ১৮:৪০ স্পেশাল
ঠাকুরনগর ১৫:৪৫ – লালগোলা ১৯:৫৫ স্পেশাল
ঠাকুরনগর ১৭:০০ – ক্যানিং ২০:১৫ স্পেশাল
ঠাকুরনগর ১৬:০৫ – নামখানা ২০:৪৫ স্পেশাল
বিশেষ ট্রেনের সময়সূচি (১৯ ও ২০ মার্চ বৃহস্পতি ও শুক্রবার)
লালগোলা ০৪:৫০ – ঠাকুরনগর ০৯:৩১
নামখানা ০৫:০০ – ঠাকুরনগর ০৯:৫৫
ঠাকুরনগর ১৫:৪৫ – লালগোলা ১৯:৫৫
ঠাকুরনগর ১৬:০৫ – নামখানা ২০:৪৫
মতুয়া মহামেলা ২০২৬ উপলক্ষে EMU স্পেশাল ট্রেনগুলির স্টপেজ
গেদে – ঠাকুরনগর মেলা স্পেশাল ও ঠাকুরনগর – গেদে মেলা স্পেশাল নিম্নলিখিত স্টেশনগুলিতে থামবে:
মাজদিয়া, তারকনগর, ময়ূরহাট, বগুলা, ভায়না, বাহিরগাছি, আরাংঘাটা, পাঁচবেরিয়া, বঙ্কিমনগর, রানাঘাট, নব রায় নগর, গাঙ্গনাপুর, মাঝেরগ্রাম, আকাইপুর, গোপালনগর, সাতবেড়িয়া এবং বনগাঁ স্টেশনে।
লালগোলা – ঠাকুরনগর মেলা স্পেশাল ও ঠাকুরনগর – লালগোলা মেলা স্পেশাল থামবে:
বহরমপুর কোর্ট, পলাশী, কৃষ্ণনগর সিটি, রানাঘাট এবং বনগাঁ স্টেশনে।
ক্যানিং – ঠাকুরনগর মেলা স্পেশাল ও ঠাকুরনগর – ক্যানিং মেলা স্পেশাল থামবে:
চম্পাহাটি, সোনারপুর, বালিগঞ্জ, দমদম, বারাসাত এবং হাবড়া স্টেশনে।
নামখানা – ঠাকুরনগর মেলা স্পেশাল ও ঠাকুরনগর – নামখানা মেলা স্পেশাল থামবে:
লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, বালিগঞ্জ, দমদম, বারাসাত এবং হাবড়া স্টেশনে।