
ট্রেনে সফর করার সময়ে প্রায়শই যাত্রীরা ঘুমিয়ে পড়েন। অনেক সময়ে এমনও হয়, ঘুম না ভাঙায় স্টেশনও মিস হয়ে যায়। যতক্ষণে ঘুম ভাঙে, ততক্ষণ গন্তব্য পেরিয়ে যায়। এমন পরিস্থিতিতে যে প্রশ্নটি মনে আসে, তা হল, কীভাবে গন্তব্যে ফেরা যায়? রেল কর্তৃপক্ষ কি যাত্রীকে একই টিকিটে তাঁর স্টেশনে ফিরিয়ে নিয়ে যাবে? নাকি তাঁকে নতুন টিকিট কিনতে হবে? ট্রেনে সফর করলে এই নিয়ম জানা জরুরি। শুধু ঘুমের কারণে স্টেশন পার হয়ে গিয়েছেন বলেই রেল কর্তৃপক্ষ আপনাকে বিনামূল্যে স্টেশনে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য নয়।
কোনও স্টেশন মিস করলে কী করবেন?
যদি আপনার ট্রেন আপনার স্টেশন পেরিয়ে যায় এবং আপনি সেখানে নামতে অক্ষম হন, তাহলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রথমে পরের স্টেশনে নেমে যাওয়াই সবচেয়ে ভাল। সেখানে পৌঁছনোর পর আপনাকে একটি ফিরতি টিকিট কাটতে হবে। মনে রাখতে হবে, ট্রেনে থাকা অবস্থায় একই টিকিট ব্যবহার করে পরের স্টেশনে ফিরে যাওয়ার চেষ্টা করা বুদ্ধিমানের কাজ নয়। নিয়ম অনুযায়ী, একটি ফিরটি টিকিট কাটতেই হবে।
একই টিকিট ব্যবহার করাল যাবে?
সাধারণত, যদি আপনার গন্তব্য স্টেশনের জন্য টিকিট কেটে থাকেন কিন্তু ঘুমের কারণে তা মিস করেন, তবে সেই একই টিকিট দেখানে বিপরীত দিকে ভ্রমণের অধিকার দেওয়া হয় না। একটি টিকিট একটি নির্দিষ্ট যাত্রা এবং গন্তব্যের জন্যই ব্যবহৃত হয়। তাই আপনি যদি কোনও স্টেশন মিস করেন, তবে পরবর্তী স্টেশনে নেমে একটি নতুন ফিরতি টিকিট কেনাই শ্রেয়। টিকিট কাউন্টার অথবা অন্য ট্রেনে উপলব্ধ ডিজিটাল পদ্ধতির মাধ্যমে টিকিট কেটে আপনার গন্তব্য ফিরতে পারেন।
স্টেশন মিস করা এড়াবেন কীভাবে?
স্টেশন মিস করা এড়ানোর সবচেয়ে সহজ উপায় হল আপনার স্টেশনের সময়ের জন্য একটি অ্যালার্ম সেট করা। যদি জানেন, ট্রেনটি খুব সকালে আসবে তাহলে ঘুমোতে যাওয়ার আগে ফোনে অ্যালার্ম সেট করে নিন।
একটি ভুল সময়-খরচ বাড়াতে পারে
সফরের সময়ে নির্দিষ্ট গন্তব্যের প্রতি নজর রাখা জরুরি। নাহলে সময় অতিরিক্ত নষ্ট হয় এবং একটি নতুন করে টিকিট কাটার ঝঞ্ঝাটও তৈরি হয়। কারণ ঘুমের কারণে কোনও স্টেশন মিস করলে বিনামূল্যে ফেরা যাবে না। পরের স্টেশনে নেমে ফিরতি পথের টিকিট কাটতেই হবে আপনাকে।