
বৃহস্পতিবার উঠেছিল বাজার। যুদ্ধ পরিস্থিতি কাটিয়ে এগিয়ে যাচ্ছিল। হাসি ফিরেছিল বিনিয়োগকারীদের মুখে। তবে আজ আবার ছন্দপতন। শুরুতেই হোঁচট খেল শেয়ারবাজার। আজ দিনের শুরুতেই, সকাল ৯টা ১৫ মিনিটে ৫৪৭.৪৯ পয়েন্ট পড়েছে মার্কেট। এটি ০.৬৮ শতাংশ তলিয়ে গিয়েছে। ও দিকে নিফটিও পড়ে যায় ১৫৫.৪৫ পয়েন্ট। এটি আবার ০.৬৩ শতাংশ নামে।
এই প্রসঙ্গে জিওজিৎ ইনভেস্টমেন্ট লিমিটেডের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভিকে বিজয়কুমার জানান, যুদ্ধ চলছে। বাজারে রয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা আসবে। ইতিমধ্যেই যুদ্ধ শুরুর পর থেকে ১৬ শতাংশ বেড়েছে অপরিশোধিত তেলের দাম।
কোন কোন স্টকের অবস্থা খারাপ?
আজ সকাল থেকেই খারাপ হয়েছে শেয়ার মার্কেটের অবস্থা। ইন্ডিগো ২.২৫ শতাংশ পড়েছে। এছাড়া আইসিআইসিআই ব্যাঙ্ক তলিয়ে গিয়েছে ১.৮৪ শতাংশ। এছাড়া এইচডিএফসি ব্যাঙ্ক ১.৫৪ শতংশ নেমেছে।
আর শেয়ারবাজারের এই অবস্থা সম্পর্কে সেবি রেজিস্টার্ড রিসার্চ এক্সপার্ট এবং লিভলং ওয়েলথের প্রতিষ্ঠাতা বলেন, তেলের দাম বেড়েছে। তাই ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়ার মতো শেয়ারের দিকে নজর রাখতে হবে। এই সব স্টকের দামে আসতে পারে অনিশ্চয়তা।
এশিয়ার মার্কেটের কী খবর?
এশিয়ার মার্কেটের অবস্থাও খুব একটা ভাল কিছু নয়। দক্ষিণ কোরিয়ার কোসপি পড়েছে ১.৩৪ শতাংশ। এটি শেষ করেছে ৫৫০৯.২৫ পয়েন্টে। এছাড়া হংকং-এর হ্যাং সেঙ্গ ১.৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি শেষ করে ২৫,৬৮৫.৩১ পয়েন্টে। আবার জাপানের নিক্কেই উঠেছে ২২৫ পয়েন্ট। এটি ০.৩৮ শতাংশ লাফিয়েছে। তাই এশিয়ার মার্কেট দেখে কিছুই বোঝার উপায় নেই।
আমেরিকার মার্কেটও পড়েছে
এমন পরিস্থিতিতে পড়েছে আমেরিকার মার্কেটও। আজ সেই দেশের ৩টি সূচক রেড জোনে শেষ করে। এসঅ্যান্ডপি ৫০০ পড়ে যায় ০.৫৬ শতাংশ। এটি ক্লোজিং করেছে ৬৮৩৯.৭১ পয়েন্টে। এছাড়া ডাউ জোনস ইন্ড্রাস্ট্রিয়াল এভারেজ পড়েছে ১.৬১ শতাংশ। এটি শেষ করে ৪৭,৯৪৫.৭৪-এ। আবার নাসদাক সামান্য পড়ে আজ ২২,৭৪৮.৯৯ পয়েন্ট শেষ করেছে।
এখন কী করবেন?
এই পরিস্থিতিতে সাবধান হতে হবে। সবদিক ভেবেচিন্তে করতে হবে ইনভেস্ট। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। নইলে টাকা ডুবে যেতে সময় লাগবে না।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।