Advertisement

Stock Market Surge: 'খামখেয়ালি' শেয়ারবাজার, ক্র্যাশের পরেই আজ একেবারে তুঙ্গে, কোন কোন স্টক মালামাল করছে?

গতকাল ক্র্যাশ করেছিল ভারতের শেয়ারবাজার। কোটি কোটি টাকার ক্ষতি হয়েছিল বিনিয়োগকারীদের। আর আজ সেখান থেকেই পাল্টি মারল স্টক মার্কেট। আজ কোন কোন স্টকে লাভ হচ্ছে?

স্টক মার্কেট লাফাচ্ছেস্টক মার্কেট লাফাচ্ছে
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Feb 2026,
  • अपडेटेड 10:56 AM IST
  • গতকাল ক্র্যাশ করেছিল ভারতের শেয়ারবাজার
  • কোটি কোটি টাকার ক্ষতি হয়েছিল বিনিয়োগকারীদের
  • আজ কোন কোন স্টকে লাভ হচ্ছে?

গতকাল ক্র্যাশ করেছিল ভারতের শেয়ারবাজার। কোটি কোটি টাকার ক্ষতি হয়েছিল বিনিয়োগকারীদের। আর আজ সেখান থেকেই পাল্টি মারল স্টক মার্কেট। 

এ দিন সকালে সেনসেক্স এবং নিফটি গতকালের মতোই খারাপ শুরু করে। তবে কিছুটা সময়ের মধ্যে বদলে যায় টেবিল। উঠতে শুরু করে দেয় সেনসেক্স এবং নিফটি। 

সেনসেক্স বৃদ্ধি পায় ৩৩০ পয়েন্ট। আর নিফটি বাড়ে ১১৫ পয়েন্ট। আর শেয়ারবাজারের হঠাৎ বৃদ্ধিতে বিইএল, এনটিপিসি এবং এলঅ্যান্টটি-এর মতো শেয়ারের দাম চড়তে শুরু করেছে।

আজ শুরুতেই পড়ে যায় শেয়ারবাজার
গতকাল খুবই খারাপ ছিল নিফটি এবং সেনেসেক্সের হাল। বলা চলে এই দুই সূচক ক্র্যাশ করে। আর আজও দিনের শুরুটা খারাপই হয়। সেনসেক্স দিনের শুরু করে ৮২২৭২ পয়েন্টে। এটি গতকালের ক্লোজিং ৮২৪৯৮ থেকে কিছুটা নীচেই। তারপরই ঘুরে যায় খেলা। হু হু করে বাড়তে থাকে বাজার। 

সেনসেক্সের মতোই আজ একই দশা হয় নিফটিরও। বৃহস্পতিবার এটি বন্ধ হয় ২৫৪৫৪ পয়েন্টে। আর সেটাই আজ আরও একটু পড়ে ২৫৪০৬ পয়েন্টে শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই পাল্টে যায় পরিস্থিতি। ১১৫ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্স। এটি পৌঁছে যায় ২৫৫৭২ পয়েন্টে।

মাথায় রাখতে হবে যে গতকাল বড় ক্র্যাশ এসেছিল শেয়ারবাজারে। ওই দিন সেনসেক্স প্রায় ১৩০০ পয়েন্টে তলিয়ে যায়। একই হাল ছিল নিফটিরও। এটি প্রায় ৩৬৫ পয়েন্ট নেমে যায়। 

বিশেষজ্ঞদের মতে, এই ক্র্যাশের পিছনে ছিল ৩টি কারণ। প্রথমত, অনেকেই মার্কেট উপরের দিকে থাকায় দ্রুত মুনাফা পেতে শেয়ার বেচেছেন। যার ফলে পড়ে যায় মার্কেট। দ্বিতীয়ত, আমেরিকা-ইরান যুদ্ধ নিয়ে একটা চিন্তা রয়েছে। তৃতীয়ত, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে। এই সব কারণেই পড়তে থাকে শেয়ারের দাম। বড় ক্ষতি হয় বিনিয়োগকারীদের। যদিও আজ পরিস্থিতি কিছুটা বদলে যায়।

কোন কোন স্টক আপট্রেন্ডে?
রিলায়েন্স, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার, অ্যাক্সিস ব্যাঙ্ক, টিসিএস, এসবিআই, টাইটনের মতো শেয়ার আজ আপট্রেন্ডে রয়েছে। তবে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং ভারতী এয়ারটেলের অবস্থা বেশ কিছুটা খারাপ।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

 

Read more!
Advertisement
Advertisement