
বুধবার বিরাট লক্ষ্মীলাভ হল শেয়ারবাজারে। এই দিন সেনসেক্স এবং নিফটি, দুই সূচকই হু হু করে উঠছে। দিনের শেষে সেনসেক্স ২৯৪৬ পয়েন্ট উঠছে। এটি পৌঁছে গিয়েছে ৭৭,৫৬২ পয়েন্ট। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটি ৮৭৩ পয়েন্ট বেড়েছে। এটি পৌঁছে গিয়েছে ২৪,০০০ পয়েন্ট।
আর এ দিন বাজারে ইন্ডিগো, হিন্দুস্তান পেট্রোলিয়াম, রিলায়েন্স ও বাজাজের মতো শেয়ারে বিরাট লাভ মিলেছে।
এ দিন শুরুতেই ৭৪,৬১৬ পয়েন্ট পৌঁছে গিয়েছিল সেনসেক্স। তারপর ৭৭,৬৩৫ পয়েন্ট উঠে যায় সূচক। এই মোমেন্টাম মার্কেট ক্লোজিং পর্যন্ত ছিল। সেনসেক্স শেষমেশ পৌঁছে যায় ৭৭,৫৬২.৯০ পয়েন্টে। এটি ২,৯৪৬.৩২ পয়েন্ট বা ৩.৯৫ শতাংশ বৃ্দ্ধি পায়।
ও দিকে হু হু করে বাড়তে থাকে নিফটি। এটি আগের দিনের ক্লোজিং ২৩,১২৩ থেকে বেড়ে ২৩,৮৫৫ পয়েন্টে পৌঁছে যায়। তারপর এটি ২৪,০০০ পয়েন্টে উঠে যায়। যদিও দিনের শেষে এর মোমেন্টাম খুব কমে। এটি নেমে আসে ২৩,৯৯৭.৩৫ পয়েন্টে। যদিও তারপরও অনেকটাই উপরে শেষ করে বাজার। এটি ৮৭৩ পয়েন্ট উঠে ক্লোজিং দেয়। বাড়ে ৩.৭৮ শতাংশ।
কোন কোন স্টকে আজ বাম্পার লাভ?
আজ বুধবার আদানি গ্রিন শেয়ার ১১ শতাংশ, ইন্ডিগো শেয়ার ৮.২২ শতাংশ, এলঅ্যান্ডটি শেয়ার ৭.৪৬ শতাংশ, বাজাজ ফিনান্স শেয়ার ৭.০৩ শতাংশ, মারুতি শেয়ার ৬.৩৩ শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার ৫.৭১ শতাংশ ও আদানি পোর্টসের শেয়ার ৫.২৮ শতাংশ বেড়েছে।
এছাড়া মিডক্যাপ সেকশনে অশোক লেল্যান্ডের শেয়ার ১২.৬৫ শতাংশ ও হিন্দুস্তান পেট্রোলিয়াম ১০ শতাংশ বেড়েছে। আবার চোলা হোল্ডিংয়ের শেয়ার ১৬.৫৫ শতাংশ, পিজিইএল শেয়ার ৯.৪৬ শতাংশ এবং এঞ্জেল ওয়ান শেয়ার ৮.৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
১৬ লক্ষ কোটি টাকার সম্পত্তি বাড়ছে
মঙ্গলবার ৪,২৯,২৬,৩০৮.৭৬ টাকায় নেমে গিয়েছিল সেনসেক্সের মার্কেট ক্যাপ। সেটা আজ পৌঁছে গিয়েছে ৪,৪৫,৫৭,৫৭১.৪৫ টাকায়। যার সহজ অর্থ হল ১৬,৩১,২৬৩ লক্ষ কোটি টাকা বেড়েছে ইনভেস্টরদের সম্পত্তি।
কেন দাম বাড়ল?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আজ যুদ্ধ বিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার ফলে দাম কমেছে তেলের। সেই কারণেই সারা বিশ্বের শেয়ারবাজারই আজ ঊর্ধ্বমুখী। আর সেই ট্রেন্ড ধরে বাড়ল সেনসেক্স, নিফটিও।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।