Advertisement

Sugar Price Hike: সারা বিশ্বেই চিনির সঙ্কট, ভারতেও দাম বাড়ছে হু হু করে; আসল ভিলেন কে?

Sugar Price: সারা দেশে বাড়ছে চিনির দাম। তবে শুধু ভারত নয়, গোটা বিশ্বেই চিনির চিত্রটা কম বেশি একই। কেন আচমকা চিনির দাম বিশ্বজুড়ে বাড়ছে? বুঝে নেওয়া যাক।

শুধু ভারতে না, সারা বিশ্বেই সঙ্কটে চিনিশুধু ভারতে না, সারা বিশ্বেই সঙ্কটে চিনি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Aug 2026,
  • अपडेटेड 3:36 PM IST
  • ইথানলের দামের কারণে, চিনির দামে মোটেই বৃদ্ধি হচ্ছে না।
  • যে দেশটি একসময় সারা বিশ্বে চিনি রফতানি করত। তারাই এখন বিশ্ব থেকে চিনি আমদানি করতে বাধ্য হচ্ছে।
  • একাধিক কারণে চিনির বর্তমান মূল্যবৃদ্ধি ঘটেছে।

দেশে ধীরে ধীরে এগিয়ে আসছে উৎসবের মরশুম। মুম্বইয়ে গণেশ পুজো থেকে শুরু হয়ে দুর্গাপুজো, দিওয়ালি পর্যন্ত চলবে উৎসব। কিন্তু এরমধ্যে আমজনতার পকেটে খোঁচা দিচ্ছে চিনির দর। সরকারের দাবি, ইথানলের দামের কারণে, চিনির দামে মোটেই বৃদ্ধি হচ্ছে না। অন্যদিকে, চিনির ঘাটতি দেখা দিয়েছে। একারণেই যে দেশটি একসময় সারা বিশ্বে চিনি রফতানি করত। তারাই এখন বিশ্ব থেকে চিনি আমদানি করতে বাধ্য হচ্ছে।

সরকার কী বলছে?

সরকারের মতে, প্রত্যাশার চেয়ে দেশে কম উৎপাদন, উৎসবের মরশুমের আগে চাহিদা বৃদ্ধি, আবহাওয়াজনিত কারণে আখ ফসলের ক্ষতি, বিশ্বব্যাপী চিনির সরবরাহ ঘাটতি এবং শিল্প খাতের কিছু অংশের ফটকাবাজি ও মজুতদারিসহ একাধিক কারণে চিনির বর্তমান মূল্যবৃদ্ধি ঘটেছে। 

চলতি মরশুমে চিনি উৎপাদন ৩০৬ মিলিয়ন মেট্রিক টন হবে বলে আশা করা হচ্ছিল, কিন্তু আখ উৎপাদনকারী রাজ্যগুলোর প্রাথমিক অনুমান ছিল প্রায় ৩৪৩ মিলিয়ন মেট্রিক টন। এক্ষেত্রে চাষিদের দাবি, আখের ফসল রেড রট এবং টপ বোরার রোগে আক্রান্ত হয়েছে।  এছাড়াও, অসময়ে ভারী বৃষ্টির কারণে জল জমার সমস্যা ফসলের ক্ষতি করেছে। তবে, সরকার দাবি করেছে প্রত্যাশার চেয়ে কম উৎপাদন সত্ত্বেও, অক্টোবরে নতুন সিজন শুরু হওয়া পর্যন্ত দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত চিনির মজুদ রয়েছে।

বিশ্বজুড়ে চিনির দাম বাড়ছে

সমস্যা হল চিনির দাম বৃদ্ধি কিন্তু শুধুমাত্র ভারতে সীমাবদ্ধ নেই। গোটা বিশ্বজুড়েই চিনির সঙ্কট দেখা দিয়েছে। এমনকি বিশ্বের বৃহত্তম আখ উৎপাদনকারী দেশ ব্রাজিলও  চিনির সঙ্কটের মুখোমুখি। ব্রাজিল বিশ্বের ২৪% আখ উৎপাদন করে। অন্যদিকে ভারত করে ১৬ শতাংশ। ফলে এই দুই দেশেই উৎপাদন ধাক্কা খেতেই বিশ্বেও চিনির সঙ্কট সৃষ্টি হয়েছে।

ব্রাজিল ইথানলের উৎপাদন বাড়াচ্ছে

জানা গিয়েছে, ব্রাজিল ইথানল উৎপাদনের জন্য আখ ব্যবহার করছে, যার ফলে দেশটিতে চিনির সঙ্কট দেখা দিয়েছে। ব্রাজিলের ন্য়াশনাল সরবরাহকারী সংস্থা কোনাবের মতে, চিনির উৎপাদন প্রায় ৩% কমে যেতে পারে, যার অর্থ হল, এই বছর ব্রাজিলে চিনির উৎপাদন প্রায় ৪৩ মিলিয়ন টন কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

Advertisement

দ্বিতীয় কারণটি হল এল নিনো, যার কারণে ব্রাজিলের মধ্য ও দক্ষিণাঞ্চলে বৃষ্টি দেরিতে হওয়া এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে আখের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর অর্থ হল, যে দেশটি সারা বিশ্বে চিনি রফতানি করে, সেই ব্রাজিলের কৃষকদের ইথানলের দিকে ঝুঁকে পড়াটা বিশ্বের চিনি সরবরাহ শৃঙ্খলকে প্রভাবিত করছে। 

আবহাওয়া সবকিছু নষ্ট করে দিচ্ছে

অন্যান্য দেশে আবহাওয়ার কারণে চিনির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। ভ্যালর ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী, এই বছর সক্রিয় এল নিনোর কারণে চিনি উৎপাদনকারী এলাকাগুলোতে নেতিবাচক প্রভাব পড়েছে। আবহাওয়ার এই পরিবর্তন ভারত ও থাইল্যান্ডের মতো আখ উৎপাদনকারী অঞ্চলগুলোতে প্রভাব ফেলছে। বিশ্বের মোট আখ উৎপাদনের ৬% উৎপাদনকারী দেশ থাইল্যান্ড আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার কারণে প্রভাবিত হওয়ার আশঙ্কা করছে। এল নিনোর কারণে বৃষ্টিপাত কম হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। যা চিনির দামে প্রভাব ফেলছে। 


 

Read more!
Advertisement
Advertisement