Advertisement

Annapurna Yojana Suvendu: অন্নপূর্ণায় কাদের অগ্রাধিকার? বিক্ষোভ-ইস্যুতে যা বললেন শুভেন্দু

Annapurna Yojana money: অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ। এবার তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সুভাষ উদ্যানে (নর্দান পার্ক) অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মুখ্যমন্ত্রীর বলেন, সব মিলিয়ে ভবানীপুরের প্রায় ১৭ হাজার মহিলা অগাস্টে অন্নপূর্ণা যোজনার আওতায় এসেছেন। মুখ্যমন্ত্রীর বলেন, সব মিলিয়ে ভবানীপুরের প্রায় ১৭ হাজার মহিলা অগাস্টে অন্নপূর্ণা যোজনার আওতায় এসেছেন।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Aug 2026,
  • अपडेटेड 6:31 PM IST
  • অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ।
  • মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • জানান, ভবানীপুরে অগাস্টে ইতিমধ্যেই ১৪,৫০০-র বেশি মহিলা প্রকল্পের কিস্তির টাকা পেয়েছেন।

Annapurna Yojana money: অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ। এবার তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সুভাষ উদ্যানে (নর্দান পার্ক) অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। জানান, ভবানীপুরে অগাস্টে ইতিমধ্যেই ১৪,৫০০-র বেশি মহিলা প্রকল্পের কিস্তির টাকা পেয়েছেন। আরও প্রায় আড়াই হাজার মহিলার আবেদন অনুমোদিত হয়েছে বলেও জানান। মুখ্যমন্ত্রীর বলেন, সব মিলিয়ে ভবানীপুরের প্রায় ১৭ হাজার মহিলা অগাস্টে অন্নপূর্ণা যোজনার আওতায় এসেছেন। জানান, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানোর ব্যবস্থা করবে সরকার।

অন্নপূর্ণা যোজনার টাকা 
মুখ্যমন্ত্রী বলেন, 'আমি আপনাদের কথা দিচ্ছি, যে আশা ভরসা স্বপ্ন নিয়ে এনেছিলেন, তা শুধু ভাতা নয়, যাতে পশ্চিমবঙ্গে সর্বস্তরে ব্যাপক উন্নয়ন হয়, সে আশা আমরা পূরণ করব।'

অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বিরোধীদের সমালোচনারও জবাব দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিগত সরকারের আমলে বিধানসভা ভোটের কয়েক মাস আগে প্রকল্পের টাকা ১ হাজার থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছিল। একই সঙ্গে, আগের আমলে বিজেপি করার কারণে কিছু মানুষকে বঞ্চিত করা হয়েছে বলেও দাবি করেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'যাঁরা বিজেপি করতেন বলে আগের আমলে বঞ্চিত হয়েছেন, এই সরকার তাঁদের অগ্রাধিকার দেবে। যাঁরা আর্থিকভাবে দুর্বল, এই সরকার তাঁদের অগ্রাধিকার দেবে।'

অগাস্টে ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে টাকা 
রাজ্যে অন্নপূর্ণা যোজনার পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, জুনে প্রায় ২৮ লক্ষ মহিলাকে টাকা দেওয়া হয়েছিল। জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ১ কোটি ১৯ লক্ষে। আর অগাস্টে ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেন।

মুখ্যমন্ত্রী আরও জানান, 'যাঁরা এই সামান্য অল্প ভাতার উপর নির্ভর করেন, বা প্রকৃত হকদার, আরও যদি ২০-৩০ লক্ষ মানুষের লাগে, আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব।'

তবে একই সঙ্গে বিরোধীদের আন্দোলন ও সমালোচনাকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। বলেন, 'ধমক-চমক, রিল বানিয়ে আর ২০ জনকে রাস্তায় নেমে ওই হেরে যাওয়া খণ্ড-বিখণ্ড তৃণমূলের বুদ্ধি চলবে না... হঠাৎ করে জামানত জব্দ হওয়া লাল পার্টির বাবুরা যাঁরা যাদবপুরকে রেখে মড়াকান্না কাঁদছেন, তাঁদেরও কোনও সুবিধা হবে না।'

Advertisement

রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ
উল্লেখ্য, সম্প্রতি অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের একাধিক জায়গায় মহিলাদের বিক্ষোভের খবর মিলেছে। কোথাও পুরসভা ঘেরাও, কোথাও বিডিও অফিসে বিক্ষোভ, আবার কোথাও রাস্তা ও রেল অবরোধের অভিযোগও উঠেছে।

শুক্রবার মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে ব্যাপক বিক্ষোভ দেখান মহিলারা। তাঁদের অভিযোগ, একাধিক বার আবেদন ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। সমস্যা জানাতে পুরসভায় এসেও কোনও সমাধান হয়নি বলে দাবি করেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

মুর্শিদাবাদের সাগরদিঘিতেও একই অভিযোগে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান একদল মহিলা। তাঁদের দাবি, সরকারি নিয়ম মেনে আবেদন করার পরেও টাকা পাচ্ছেন না তাঁরা। দ্রুত সমস্যার সমাধান করে প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর দাবি ওঠে।

এ ছাড়াও বিরাটি স্টেশন-সহ রাজ্যের আরও কয়েকটি জায়গায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ ও অবরোধের খবর সামনে এসেছে।

এহেন পরিস্থিতিতে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ। আগামিদিনে পরিস্থিতি কোনদিকে গড়ায়, সেদিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।  

Read more!
Advertisement
Advertisement