Advertisement

টোকেন দিয়ে Tatkal Ticket, ১ অগাস্ট থেকে বদলাচ্ছে রেলের নিয়ম

যাত্রীদের আর বারবার কাউন্টারে চক্কর কাটতে হবে না। টোকেন দেওয়া হবে। নিজের নম্বর আসা পর্যন্ত অপেক্ষা করুন। যতক্ষণ না ডাক আসছে, ততক্ষণ বসে থাকার সুযোগ।

তৎকাল টিকিট বুকিংয়ের নয়া নিয়মতৎকাল টিকিট বুকিংয়ের নয়া নিয়ম
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Jul 2026,
  • अपडेटेड 10:01 PM IST
  • তৎকাল টিকিট বুকিংয়ে নয়া নিয়ম।
  • টিকিট কাটার ঝক্কি থেকে মুক্তি।

ট্রেনের তৎকাল টিকিট কাটায় ১ অগাস্ট থেকে বড়সড় পরিবর্তন আসতে চলেছে (Tatkal Ticket Booking Rules)। ভারতীয় রেলের (Indian Railways) তরফে জানানো হয়েছে, কাউন্টার থেকে তৎকাল টিকিট পাওয়ার ক্ষেত্রে নতুন টোকেন ব্যবস্থা চালু করা হচ্ছে। ফলে ১ অগাস্ট থেকে রিজার্ভেশন কাউন্টারে গিয়ে তৎকাল টিকিট কাটার ঝক্কি অনেকটাই কমতে পারে।

নতুন এই নিয়মে তৎকাল টিকিটপ্রত্যাশী যাত্রীদের শুরুতেই একটি করে টোকেন দিয়ে দেওয়া হবে। এর পর টোকেনের ক্রমিক নম্বর অনুযায়ী যাত্রীদের ডেকে নিয়ে টিকিট ইস্যু করা হবে। এর ফলে কাউন্টারের সামনে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি বা ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি অনেকটাই কমবে।

চলতি ব্যবস্থায় টোকেন নেওয়ার জন্য যাত্রীদের আলাদা কাউন্টারে যেতে হয়। এরপর টিকিট বুক করার জন্য আবার দাঁড়াতে হয়  মূল কাউন্টারের লাইনে। অর্থাৎ একটা টিকিটের জন্য দু’বার লাইনে দাঁড়ানোর যন্ত্রণা। নতুন ব্যবস্থায় সেই সমস্যা সমাধানেরই চেষ্টা করল ভারতীয় রেল।

নতুন নিয়ম চালুর পর যাত্রীদের আর বারবার কাউন্টারে চক্কর কাটতে হবে না। টোকেন হাতে পেয়ে গেলে নিজের নম্বর আসা পর্যন্ত তাঁরা স্বাচ্ছন্দ্যে অপেক্ষা করতে পারবেন, ঠিক যেমনটা আজকাল বিভিন্ন ব্যাঙ্কে দেখা যায়। যতক্ষণ না ডাক পড়ছে, ততক্ষণ সিটে বিন্দাস বসে থাকার সুযোগ।

তৎকাল টিকিট বুকিংয়ের নির্ধারিত সময়ের সঙ্গেই সামঞ্জস্য রেখে টোকেন দেওয়ার সময়সূচি স্থির করা হয়েছে। এসি (AC) তৎকাল টিকিটের ক্ষেত্রে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত এবং নন-এসি (Non-AC) তৎকাল টিকিটের ক্ষেত্রে সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত টোকেন দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি রিজার্ভেশন কাউন্টারে এসি টিকিটের জন্য ১০টি এবং নন-এসি টিকিটের জন্য ১৫টি করে টোকেন দেওয়া হবে বলে জানা গিয়েছে।

কাউন্টারে গিয়ে তৎকাল টিকিট কাটতে চাইলে অবশ্যই পরিচয়পত্র (যেমন ভোটার কার্ড, প্যান কার্ড বা অন্যান্য বৈধ ছবিসহ পরিচয়পত্র) রাখতে ভুলবেন না। পাশাপাশি, যাঁদের টিকিট বুক করা হবে তাঁদের নাম, বয়স এবং যাত্রাসংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্য আগে থেকেই কাগজে লিখে তৈরি রাখুন। এতে কাউন্টারে টিকিট কাটার প্রক্রিয়া অনেক দ্রুত ও সহজ হবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement