
ভারতের মানুষের কাছে বাইকের দাম ও মাইলেজ খুব বেশি গুরুত্ব পায়। দাম কম অথচ মাইলেজ বেশি এমন বাইক কিনতে চান সকলেই। সাশ্রয়ী মূল্যের সেরা পাঁচটি কমিউটার মোটরসাইকেলের তালিকায় হিরো স্পেন্ডার প্লাস একটি বিশিষ্ট স্থান অধিকার করে। এই বাইকটির পাশাপাশি আরও চারটি জনপ্রিয় মডেলের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল।
হিরো স্প্লেন্ডার প্লাস
এই বাইকের ইঞ্জিন: ৯৭.২ সিসি। এই বাইক কিনলে মাইলেজ পাবেন প্রায় ৬২ কিমি/লিটার। এই বাইকের দাম প্রায় ₹৭০,৪০৮ থেকে শুরু। অর্থাৎ বাজার চলতি যে সমস্ত বাইক রয়েছে, তার থেকে অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে এই বাইক। এর বিশেষত্ব হল, এর জ্বালানি দক্ষতা এবং স্থায়িত্বের জন্য এটি ভারতের অন্যতম জনপ্রিয় কমিউটার বাইক।
হিরো এইচএফ ডিলাক্স
এটি আরও একটি মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকা বাইক। এর ইঞ্জিন: ৯৭.২ সিসি। এই বাইকের মাইলেজ প্রায় প্রতি লিটারে ৬৫ কিমি। এই বাইকের দাম মাত্র ৫৯,৮৯০ থেকে শুরু। এই বাইকের বিশেষত্ব হল, সাশ্রয়ী মূল্য ও এর সঙ্গে ভালো মাইলেজ দেওয়া।
হোন্ডা সিডি ১১০ ড্রিম
এই বাইকের ইঞ্জিন ১০৯.৫১ সিসি। এই বাইকের মাইলেজ প্রায় ৬৪.৫ কিমি/লিটার। এই বাইকের দাম প্রায় ৫৬৯,২৫১ থেকে শুরু। এই বাইকের বিশেষত্ব হল ইঞ্জিন এবং আরামদায়ক রাইড। অনেক ক্ষেত্রেই বাইক খুব বেশি দূর চালাতে গেলে কোমর ও পায়ে ব্যথা হয়। সেটা ঠেকাতে এই বাইক খুব কার্যকরী হতে পারে।
টিভিএস স্পোর্ট
এই বাইকের ইঞ্জিন: ১০৯.৭ সিসি। এই বাইকের মাইলেজ: প্রায় ৭৩ কিমি/লিটার। ফলে এই বাইক কিনলে দারুণ সুবিধা পাওয়া যায়। বাজারে এই বাইকের দাম প্রায় ৬৩,৯৫০ থেকে শুরু। টিভিএস স্পোর্টের বিশেষত্ব হল, ভাল মাইলেজ এবং কম দাম।
বাজাজ সিটি ১০০
বাজাজের এই বাইকের ইঞ্জিন: ১০২ সিসি। বাজাজ সিটির মাইলেজ: প্রায় ৭০ কিমি/লিটার। বাজারে এই বাইকের মূল্য প্রায় ১৫২,৫১৬ থেকে শুরু। এই বাইকের অন্যতম বিশেষত্ব হল, এটি টেকসই এবং এর রক্ষণাবেক্ষণের পেছনে খরচ কম হয়। ফলে রক্ষণাবেক্ষণের খরচ বেশ কম।