Advertisement

Post Office savings scheme: পোস্ট অফিসের এই বাম্পার স্কিমে ম্যাচুরিটিতে পাবেন ১৭ লাখ, দিনে কত টাকা জমাবেন?

আজ সেরা একটা স্কিমের কথা বলব। এটি একটি রেকারিং ডিপোজিট। এই স্কিমে টাকা জমিয়ে পেতে পারেন ১৭ লক্ষ টাকা।

পোস্ট অফিসের সেভিংস স্কিমপোস্ট অফিসের সেভিংস স্কিম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jun 2026,
  • अपडेटेड 10:32 AM IST
  • আজ সেরা একটা স্কিমের কথা বলব
  • এটি একটি রেকারিং ডিপোজিট
  • এই স্কিমে টাকা জমিয়ে পেতে পারেন ১৭ লক্ষ টাকা

আপনার কি নিজের আয়ের থেকে কিছু টাকা নিরাপদে সাশ্রয় করার ইচ্ছে রয়েছে? তাহলে পোস্ট অফিস অবশ্যই একটা দারুণ বিকল্প হতে পারে। কারণ, পোস্ট অফিস একটি সরকারি সংস্থা। এখানকার বিভিন্ন স্কিমে মালামাল রিটার্ন না মিললেও স্থায়ী নিরাপদ রিটার্ন পাওয়া যায়। তাই পোস্ট অফিসের অধিকাংশ স্কিমই খুব জনপ্রিয়। আর আজ এমনই একটা সেরা স্কিম নিয়ে আলোচনা করব। 

পোস্ট অফিসের এই রেকারিং ডিজোপিট স্কিমে দিনে মাত্র ৩৩৩ টাকা করে ইনভেস্ট করলেই জমে যেতে পারে ১৭ লক্ষ টাকা! তাই আসুন ঝটপট এই স্কিম সম্পর্কে জেনে নেওয়া যাক।

সরকারের নিরাপত্তা...
এখন বিনিয়োগের একাধিক জায়গা রয়েছে। তবে নিরাপদে বিনিয়োগ করতে চাইলে পোস্ট অফিস একটা সেরা অপশন। এখানে অল্প অল্প টাকা ইনভেস্ট করলে বাম্পার রিটার্ন মিলবে। এক্ষেত্রে এই স্কিমে টাকা রাখলে ৬.৭ শতাংশ হারে রিটার্ন পাবেন। 

মাত্র ১০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন
পোস্ট অফিসে মাত্র ১০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। এক্ষেত্রে নিজের সবথেকে কাছের পোস্ট অফিসে যান। সেখানে মাত্র ১০০ টাকা দিয়ে সিঙ্গল বা জয়েন্ট অ্যাকাউন্ট খুলে নিন। 

ম্যাচুরিটি কীভাবে? 
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট ৫ বছরের জন্য হয়। কিন্তু বিনিয়োগকারীরা সেটা আরও ৫ বছরের জন্য বাড়াতে পারে। তবে এই ইনভেস্টমেন্ট থেকে লাভ তুলতে চাইলে নিয়মিত টাকা জমা করতে হবে। নইলে জরিমানা হবে। 

আপনি যদি এই স্কিমে ১ বার টাকা না দেন, তাহলে ১ শতাংশ প্রতিমাসের হিসেবে পেনাল্টি দিতে হবে। আর ৪টি ইনস্টমেন্ট মিস করলে এটা বন্ধ হয়ে যাবে। 

১৭ লক্ষ টাকা পাবেন কীভাবে? 
এক্ষেত্রে আপনাকে প্রতিদিন ৩৩৩ টাকা করে জমাতে হবে। তাহলে মোটামুটি মাসে ১০,০০০ টাকা জমাতে পারবেন। এভাবে ৫ বছর টাকা রাখলে ৬ লক্ষ টাকার মতো জমিয়ে ফেলতে পারবেন। এর সঙ্গে সুদ পাবেন ১,১৩,৬৫৯ টাকা। যার ফলে মোট ৭,১৩,৬৫৯ টাকা পেয়ে যাবেন। 

Advertisement

এবার ৫ বছর আরও বাড়াতে হবে ইনভেস্টমেন্ট। সেক্ষেত্রে ১০ বছরে জমে যাবে ১২ লক্ষ টাকা। আর আপনার মোট জমা পৌঁছে যাবে ১৭,০৮,৪৫৬ টাকায়। ইন্টারেস্টেই মিলবে ৫,০৮,৫৪৬ টাকা। 

বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তাঁর আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

  
 

 

Read more!
Advertisement
Advertisement