
ফের হাওড়া ডিভিশনে ট্রেন বাতিল। আগামী ৭ দিনের মধ্যে ৩ দিনই ট্রেন গণ্ডগোল থাকছে হাওড়া- বর্ধমান ও ব্যান্ডেল লাইনে। তবে নির্দিষ্ট ওই ৩ দিন ৯০ মিনিট করে ব্লকের সিদ্ধান্ত জানিয়েছে পূর্ব রেল। এরফলে প্রতিদিন বাতিল থাকছে ৪টি করে লোকাল। এরফলে ৩ দিনে বাতিল থাকছে মোট ১২টি লোকাল।
ট্রেন বাতিল কেন?
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল ও শক্তিগড় স্টেশনের মধ্যে বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের কাজের কারণে ৩০ সেপ্টেম্বর, ০২ অক্টোবর এবং ০৫ অক্টোবর তারিখে ৯০ মিনিটের ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। রাত ২টো ১৫ থেকে ভোর রাত ৩টে ৪৫ পর্যন্ত চলবে এই ব্লক।
কোন কোন ট্রেন বাতিল করা হল, দেখে নিন
উপরোক্তো ৪টি ট্রেনই মোট ৩ দিন ব্লকের জেরে বাতিল থাকছে। ফলে মোট ১২টি পরিষেবা বিঘ্নিত হচ্ছে।
অন্যদিকে, আগামী ৩ অক্টোবর পর্যন্ত বিন্দুবাসিনী হল্ট স্টেশন নিয়েও নয়া সিদ্ধান্তের কথা জানিয়েছে পূর্ব রেল। গত ২৭ সেপ্টেম্বর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত, অর্থাৎ প্রায় ৭ দিন বিন্দুবাসিনী হল্ট স্টেশনে দুটি প্যাসেঞ্জার ট্রেনের অস্থায়ী স্টপেজ দেওয়া হয়েছে। ৫৩৪৩৩ আজিমগঞ্জ-বারহারওয়া প্যাসেঞ্জার ও ৫৩৪৩৪ বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ৩ অক্টোবর পর্যন্ত বিন্দুবাসিনী হল্ট স্টেশনে দাঁড়াবে।