Advertisement

Bank Holiday: আজ ছট পুজোর চতুর্থ দিনে একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ, কলকাতায় পরিষেবা পাওয়া যাচ্ছে?

16 Nov Bank Holiday: সোমবার শহর কলকাতায় কি ব্যাঙ্ক বন্ধ? ছট পুজোর চতুর্থ দিনে ব্যাঙ্ক খোলা কিনা, তা নিয়ে সন্দিহান অনেকেই। কোন কোন রাজ্যে এদিন ব্যাঙ্ক বন্ধ? জানুন

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2026,
  • अपडेटेड 8:24 AM IST
  • সোমবার ১৬ নভেম্বর বন্ধ রয়েছে ব্যাঙ্ক।
  • তবে এই ছুটি সব রাজ্যের জন্য প্রযোজ্য নয়।
  • আজ কেন ছুটি, কোন রাজ্যে ছুটি?

সোমবার ১৬ নভেম্বর বন্ধ রয়েছে ব্যাঙ্ক। তবে এই ছুটি সব রাজ্যের জন্য প্রযোজ্য নয়। আসলে নির্দিষ্ট পুজো বা উৎসব উপলক্ষে RBI কয়েকটি নির্দিষ্ট রাজ্যের জন্য হলিডে লিস্ট আপডেট করে। সেই তালিকায় ছুটি রয়েছে সোমবার।

আজ কেন ছুটি, কোন রাজ্যে ছুটি?

আজ ব্যাঙ্ক ছুটি রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডে। ছট পূজা উপলক্ষে RBI এই ছুটির কথা জানিয়েছে। ফলে এই দুটি রাজ্য ছাড়া, দেশের বাকি অংশে ব্যাঙ্ক খোলা থাকবে। অর্থাৎ কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গে এদিন খোলা রয়েছে ব্যাঙ্ক। ১৬ নভেম্বর অর্থাৎ আজ শুধুমাত্র বিহার এবং ঝাড়খণ্ডে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এই দুটি রাজ্যে সরকারি এবং বেসরকারি উভয় ব্যাঙ্কের শাখাই বন্ধ থাকবে। 

ব্যাঙ্ক ছুটি থাকলেও কীভাবে ব্যাঙ্কের কাজ করা যায়?

যদি ব্যাঙ্কের ছুটির দিনে ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ থাকে, তবে এটিএম, অনলাইন পরিষেবা, নেট ব্যাঙ্কিং এবং এসএমএস-এর মতো পরিষেবাগুলো ব্যবহার করে সেই কাজ করতে হবে। আজকাল প্রচিটি ব্যাঙ্কের নিজস্ব অ্যাপ রয়েছে। সেই অ্যাপ থেকেও যাবতীয় কাজ করা সম্ভব। এছাড়াও, Google Pay, PhonePe, Paytm এবং BHIM-এর মতো অ্যাপের মাধ্যমে UPI পেমেন্ট করা যায়। 

বিহার ও ঝাড়খণ্ডে কেন?

ছট পুজোতে সূর্যদেব এবং ছঠি মাতার আরাধনা করা হয়। এই চার দিনব্যাপী উৎসবে ভক্তরা কঠোর উপবাস পালন করেন এবং সূর্যদেবের কাছে প্রার্থনা করেন। ছঠ পূজার তৃতীয় দিনে সন্ধ্যায় অস্তগামী সূর্যের কাছে প্রার্থনা করা হয়। পরের দিন সকালে উদীয়মান সূর্যের কাছে প্রার্থনা করার মাধ্যমে উপবাস ভঙ্গ হয়। বিহার এবং ঝাড়খণ্ডে এই উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। ফলে, এই রাজ্যগুলিতে RBI ব্যাঙ্ক ছুটি ঘোষণা করেছে।

নভেম্বর মাসের বাকি ১৫ দিনে কোথায় কোথায় ব্যাঙ্ক বন্ধ?

২০ নভেম্বর আইগাস-বাঘওয়াল উপলক্ষে উত্তরাখণ্ডে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। 
২৩ নভেম্বর সেং কুট স্নেম উপলক্ষে মেঘালয়ের ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে। 
গুরু নানক জয়ন্তী ও কার্তিক পূর্ণিমা উপলক্ষে ২৪ নভেম্বর অনেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 
কনকদাস জয়ন্তী উপলক্ষে ২৭ নভেম্বর কর্ণাটকে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। 
এছাড়াও, মাসের চতুর্থ শনিবার ও প্রতিটি রবিবারে সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Advertisement


 

 

Read more!
Advertisement
Advertisement