Advertisement

Today Gold Price: প্রায় ৮০০০ টাকা বেড়ে গেল সোনার দাম, এক সপ্তাহেই মাথায় হাত মধ্যবিত্তের

Gold Price Kolkata: ফের শহর কলকাতায় বাড়ল সোনার দাম। হলদে ধাতুর পাশাপাশি চড়চড় করে রেট বাড়ল রুপোরও। আজ কোন ধাতুর দাম কত?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Aug 2026,
  • अपडेटेड 5:59 PM IST
  • ফের শহর কলকাতায় চড়চড় করে দাম বাড়ছে সোনার।
  • সোম থেকে শনিবারের মধ্যে কলকাতায় সোনার দাম বাড়ল প্রায় ৮০০০ টাকা।
  • পাশাপাশি বেড়েছে রুপোর দামও। সোনার দাম কতটা বাড়ল দেখে নিন।

ফের শহর কলকাতায় চড়চড় করে দাম বাড়ছে সোনার। চলতি সপ্তাহে সোম থেকে শনিবারের মধ্যে কলকাতায় সোনার দাম বাড়ল প্রায় ৮০০০ টাকা। পাশাপাশি বেড়েছে রুপোর দামও। সোনার দাম কতটা বাড়ল দেখে নিন।

গত ৩ অগাস্ট কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দর ছিল ১ লক্ষ ৪৩ হাজার টাকা। অন্যদিকে, আজ ৮ অগাস্ট কলকাতায় সোনার দর রয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৫০ টাকা। 

২২ ক্যারেট সোনার হিসেবে দেখা যাচ্ছে, গত ৩ অগাস্ট কলকাতায় সোনার দর ছিল ১ লক্ষ ৩৬ হাজার ৬০০ টাকা। আজ সেই দাম বেড়ে পৌঁছেছে। ১ লক্ষ ৪৪ হাজার ৩০০ টাকায অর্থাৎ শেষ ৫ দিনে কলকাতায় ২২ গ্রাম হলমার্ক সোনার দাম বেড়েছে ৭৭০০ টাকা। 

২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ সোনা, তাই একে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।

২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না।

রুপোর দাম: কলকাতায় আজ, শনিবার রুপোর কেজি রয়েছে  ২ লক্ষ ৩২ হাজার ২৫০ টাকা। সোমবার এই রেট ছিল ২ লক্ষ ১৯ হাজার ৫০ টাকা। অর্থাৎ এক সপ্তাহে প্রায় ১৩ হাজার টাকা বেড়েছে রুপোর রেটও।

বিশেষ দ্রষ্টব্য: এই দাম ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্টেন্টস অ্যান্ড জুয়েলারি অ্যাসোসিয়েশন-এর রেট অনুযায়ী। তবে এই দামের সঙ্গে জুড়তে হবে GST, TCS ও মেকিং চার্জও। রবিবার বাদে প্রতিদিন দুপুরে এই দাম আপডেট হয়।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement