Advertisement

Top 10 Best Selling Motorcycles: বাইক কিনবেন? মে মাসে বিক্রিতে দেশের সেরা এই ১০ মোটরসাইকেল

Best Selling Motorcycles in India May 2026: যতই স্পোর্টসবাইক, ক্রুজার আসুক। ভারতের বাজারে এখনও সেই কমিউটার বাইকেরই দাপট। ২০২৬ সালের মে মাসের বিক্রির পরিসংখ্যানেই সেই ছবিই স্পষ্ট।

ভারতের বাজারে এখনও সেই কমিউটার বাইকেরই দাপট। ভারতের বাজারে এখনও সেই কমিউটার বাইকেরই দাপট।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Jun 2026,
  • अपडेटेड 8:56 PM IST
  •  ভারতের বাজারে এখনও সেই কমিউটার বাইকেরই দাপট।
  • ২০২৬ সালের মে মাসের বিক্রির পরিসংখ্যানেই সেই ছবিই স্পষ্ট।
  • গত বছরের একই সময়ের তুলনায় বিক্রি প্রায় ১.৯৪ শতাংশ বেড়েছে।  

Best Selling Motorcycles in India May 2026: যতই স্পোর্টসবাইক, ক্রুজার আসুক। ভারতের বাজারে এখনও সেই কমিউটার বাইকেরই দাপট। ২০২৬ সালের মে মাসের বিক্রির পরিসংখ্যানেই সেই ছবিই স্পষ্ট। মাসের সেরা ১০টি মোটরসাইকেল মিলিয়ে মোট ৯,০২,৬৫৮ ইউনিট বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় বিক্রি প্রায় ১.৯৪ শতাংশ বেড়েছে।  

দেশের সবচেয়ে বেস্ট সেলার মোটরসাইকেলের শিরোপা ধরে রেখেছে Hero Splendor। মে মাসে এই বাইকের ৩,৪৮,১১৫ ইউনিট বিক্রি হয়েছে। এক বছরে বিক্রি বেড়েছে প্রায় ১২ শতাংশ।  

দ্বিতীয় স্থানে রয়েছে Honda Shine। মে মাসে এই বাইকের বিক্রি হয়েছে ১,৫৫,৪৪১টি ইউনিট। যদিও গত বছরের তুলনায় বিক্রি সামান্য কমেছে। তৃতীয় স্থানে রয়েছে Bajaj Pulsar সিরিজ। মোট ১,২৪,২৭০টি ইউনিট বিক্রি হয়েছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

চতুর্থ স্থানে রয়েছে Hero HF Deluxe। তবে শীর্ষ ১০ তালিকায় সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে এই মডেলই। এক বছরে এর বিক্রি প্রায় ৩৮ শতাংশ কমেছে। অন্যদিকে TVS Apache বিক্রি বেড়ে পৌঁছেছে ৫৩,৯০০ ইউনিটে।

ষষ্ঠ স্থানে থাকা Honda CB Unicorn-এর বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এক বছরে প্রায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই মডেলের চাহিদা। সপ্তম স্থানে রয়েছে TVS Raider, যার বিক্রি সামান্য কমেছে।

প্রিমিয়াম বাইকের বাজারেও ইতিবাচক ছবি দেখা যাচ্ছে। Royal Enfield Classic 350 মে মাসে বিক্রি হয়েছে ৩৪,৫৯৪টি ইউনিট। গত বছরের তুলনায় বিক্রি বেড়েছে প্রায় ২১ শতাংশ। আরও বড় চমক দিয়েছে Royal Enfield Bullet 350। এই মডেলের বিক্রি এক বছরে প্রায় ৩৫ শতাংশ বেড়ে পৌঁছেছে ২৩,৩৭২টি ইউনিটে। শীর্ষ ১০ তালিকায় এটিই সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া মোটরসাইকেল।

অন্যদিকে Bajaj Platina রয়েছে নবম স্থানে। এই মডেলের বিক্রি গত বছরের তুলনায় কিছুটা কমেছে।

মোটরসাইকেল বাজারের সামগ্রিক ছবিও ইতিবাচক। ২০২৬ সালের মে মাসে দেশে মোট ১১,১৩,৯৭৩টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। যা দেশের মোট দু'চাকার গাড়ির বিক্রির প্রায় ৫৮.৫৬ শতাংশ। স্কুটারের জনপ্রিয়তা বাড়লেও ভারতের বাজারে মোটরসাইকেলের দাপট এখনও অটুট।

Advertisement

মে ২০২৬-এ সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ মোটরসাইকেল
১. Hero Splendor : ৩,৪৮,১১৫ ইউনিট
২. Honda Shine : ১,৫৫,৪৪১ ইউনিট
৩. Bajaj Pulsar : ১,২৪,২৭০ ইউনিট
৪. Hero HF Deluxe : ৬৬,৭২২ ইউনিট
৫. TVS Apache : ৫৩,৯০০ ইউনিট
৬. Honda CB Unicorn : ৩৪,৯২৫ ইউনিট
৭. TVS Raider : ৩৪,৮৫২ ইউনিট
৮. Royal Enfield Classic 350 : ৩৪,৫৯৪ ইউনিট
৯. Bajaj Platina : ২৬,৪৬৭ ইউনিট
১০. Royal Enfield Bullet 350 : ২৩,৩৭২ ইউনিট

ভারতের দুই চাকার বাজারে কমিউটার বাইকের আধিপত্য বজায় থাকলেও, প্রিমিয়াম সেগমেন্টে রয়্যাল এনফিল্ডের ধারাবাহিক সাফল্য বাজারের পরিবর্তিত প্রবণতারও ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক মাসেও এই দুই সেগমেন্টের প্রতিযোগিতাই বাজারের মূল আকর্ষণ হয়ে থাকবে। 

Read more!
Advertisement
Advertisement