
Top 10 Motorcycles India: বিক্রির নিরিখে ভারতের সেরা ১০ মোটরসাইকেল কোনগুলি? মিলল ফেব্রুয়ারি ২০২৬-এর হিসাব। এই এক মাসেই দেশে ৮,৭৪,৭৮১ ইউনিট টু-হুইলার বিক্রি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৭.৪০% বেশি। কমিউটার থেকে প্রিমিয়াম, সব সেগমেন্টেই কিন্তু ভাল বিক্রি হয়েছে।
শীর্ষে স্প্লেন্ডার, দাপট বজায় হিরোর
সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইকের তালিকায় প্রথম স্থান ধরে রাখল Hero Splendor। ফেব্রুয়ারি ২০২৬-এ এই মডেলের বিক্রি হয়েছে ৩,২১,৯৫২ ইউনিট, যা গত বছরের তুলনায় ৫৪.৯৬% বেশি।
দ্বিতীয় স্থানে রয়েছে Honda Shine। ১,৭১,৩৬০ ইউনিট বিক্রি হয়েছে। ১০.৮৭% বৃদ্ধি।
তৃতীয় স্থানে Bajaj Pulsar। ১,১১,৬১৭ ইউনিট বিক্রি, বৃদ্ধি ২৬.৯৮%। স্পোর্টি কমিউটার সেগমেন্টে (Sporty Commuter Bikes) পালসারের জনপ্রিয়তা এখনও অটুট।
Hero HF Deluxe বিক্রি হয়েছে ৭১,৭১৭ ইউনিট, বৃদ্ধি ১.৬১%।
পারফরম্যান্স সেগমেন্টে (Performance Bikes India) TVS Apache ৪৫,১৬৬ ইউনিট বিক্রি হয়েছে। ১৯% বৃদ্ধি।
প্রিমিয়াম ক্লাসিক সেগমেন্টে Royal Enfield Classic 350 বিক্রি হয়েছে ৩৪,৩০৭ ইউনিট (১১.৯৬% বৃদ্ধি)। পাশাপাশি Honda CB Unicorn ৩৬,৩১৭ ইউনিট বিক্রি হয়েছে। ২৫.৫৩% বৃদ্ধি।
TVS Raider ৩৬,১৩৪ ইউনিট বিক্রি হয়েছে। ২৮.৪৪% বৃদ্ধি।
অন্যদিকে Bajaj Platina ২৪,৩৯০ ইউনিট বিক্রি হয়েছে। ১৬.৫৭% বৃদ্ধি। তালিকার শেষ স্থানে Royal Enfield Bullet 350। ২১,৮২১ ইউনিট বিক্রি, ১৩.৩৯% বৃদ্ধি
পালসার, প্লাটিনা, অ্যাপাচি ও রেইডারের মতো মডেলগুলির কারণে কমিউটার ও স্পোর্টি দুই সেগমেন্টই সমান তালে বাড়ছে।
অন্যদিকে Royal Enfield Classic 350 কম সংখ্যায় বিক্রি হলেও প্রিমিয়াম সেগমেন্ট হিসাবে মন্দ নয়।
বাইকের এত চাহিদা বাড়ছে কেন?
বিশেষজ্ঞদের মতে, এর পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে,
1. গ্রামীণ বাজারে চাহিদা বৃদ্ধি (Rural Demand Growth)
2. জ্বালানি দক্ষ কমিউটার বাইকের জনপ্রিয়তা (Fuel Efficient Bikes)
3. তরুণদের মধ্যে স্পোর্টি বাইকের চাহিদা (Youth Buying Trend)
4. প্রিমিয়াম সেগমেন্টে ব্র্যান্ড ভ্যালুর গুরুত্ব (Premium Bike Demand)
সব মিলিয়ে একটি বিষয় স্পষ্ট। ভারতের মোটরসাইকেল বাজার এখন বেশ ডাইভার্স। কমিউটার বাইকেরই বিক্রি বেশি। কিন্তু সব সেগমেন্টেরই বিক্রি পাল্লা দিয়ে বাড়ছে।