Advertisement

Best Pickup Bikes: মারাত্মক পিকআপ! কম দামেই প্রিমিয়াম ফিল দেবে এই ৫ বাইক

Best Bikes Under 2 Lakh: ২ লাখ টাকার মধ্যে পাওয়ারফুল স্পোর্টস বাইক খুঁজছেন? বাজারে কিন্তু এখন এই দামের মধ্যেই বেশ কিছু অপশন পেয়ে যাবেন। স্টাইলের পাশাপাশি পাবেন দুর্দান্ত পারফরম্যান্সও। বাজাজ পালসার NS400Z থেকে শুরু করে KTM 200 Duke; কম বাজেটেই পাবেন হাই-পাওয়ার মোটরসাইকেল।

বাজাজ পালসার NS400Z থেকে শুরু করে KTM 200 Duke; কম বাজেটেই পাবেন হাই-পাওয়ার মোটরসাইকেল। বাজাজ পালসার NS400Z থেকে শুরু করে KTM 200 Duke; কম বাজেটেই পাবেন হাই-পাওয়ার মোটরসাইকেল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 May 2026,
  • अपडेटेड 2:38 PM IST
  • ২ লাখ টাকার মধ্যে পাওয়ারফুল স্পোর্টস বাইক খুঁজছেন?
  • এখন এই দামের মধ্যেই বেশ কিছু অপশন পেয়ে যাবেন।
  • ২ লাখ টাকার মধ্যে কোন ৫টি বাইক সবচেয়ে শক্তিশালী?

Best Bikes Under 2 Lakh: ২ লাখ টাকার মধ্যে পাওয়ারফুল স্পোর্টস বাইক খুঁজছেন? বাজারে কিন্তু এখন এই দামের মধ্যেই বেশ কিছু অপশন পেয়ে যাবেন। স্টাইলের পাশাপাশি পাবেন দুর্দান্ত পারফরম্যান্সও। বাজাজ পালসার NS400Z থেকে শুরু করে KTM 200 Duke; কম বাজেটেই পাবেন হাই-পাওয়ার মোটরসাইকেল। তরুণ প্রজন্মের মধ্যে স্পোর্টি লুক, দ্রুত গতি এবং অ্যাগ্রেসিভ রাইডিং পজিশনের চাহিদা বাড়ছে। তাই বিভিন্ন সংস্থা নতুন নতুন পারফরম্যান্স বাইক আনছে। ২ লাখ টাকার মধ্যে কোন ৫টি বাইক সবচেয়ে শক্তিশালী? এক নজরে দেখে নেওয়া যাক।

বিশেষজ্ঞদের মতে, এখনকার দিনে কম বাজেটেও ভালো পারফরম্যান্সের বাইক পাওয়া সম্ভব। রোজের অফিস যাতায়াত থেকে শুরু করে লং রাইড;সব ক্ষেত্রেই এই বাইকগুলি ভাল। তবে বাইক কেনার আগে নিজের প্রয়োজন, মাইলেজ, মেনটেন করার খরচ এবং রাইডিং স্টাইল মাথায় রাখুন।

Pulsar NS400Z
প্রথমেই রয়েছে বাজাজের নতুন Pulsar NS400Z। সম্প্রতি ভারতীয় বাজারের জন্য এই বাইককে আপডেট করেছে বাজাজ। এখন এতে রয়েছে ৩৪৯ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ ৪০.৬ হর্সপাওয়ার এবং ৩৩.৩ Nm টর্ক উৎপাদন করে। বর্তমানে দেশের বাজারে এটিই সবচেয়ে সস্তার ৪০ হর্সপাওয়ার বাইক বলে দাবি করা হচ্ছে। এক্স-শোরুম দাম প্রায় ১.৮০ লাখ টাকা। একই দামে চারটি রঙের অপশনও দিচ্ছে সংস্থা। পারফরম্যান্স এবং দামের নিরিখে এই বাইককে যথেষ্ট আকর্ষণীয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Hero Xtreme 250R
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে Hero Xtreme 250R। যারা তুলনামূলক ছোট ইঞ্জিনে স্পোর্টি রাইডিং অভিজ্ঞতা চান, তাঁদের জন্য এই বাইক যথেষ্ট জনপ্রিয় হতে পারে। এতে রয়েছে ২৪৯.০৩ সিসির লিকুইড কুল্ড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন ৩০ হর্সপাওয়ার শক্তি এবং ২৫ Nm টর্ক তৈরি করে। বাইকটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১.৬৯ লাখ টাকা থেকে। আগ্রাসী ডিজাইন এবং হালকা ওজনের কারণে শহরের রাস্তায় এই বাইক বেশ জনপ্রিয়তা পাচ্ছে।

Triumph Speed T4
এরপর রয়েছে Triumph Speed T4। ট্রায়াম্ফ ব্র্যান্ডের বাইক হলেও তুলনামূলক কম দামে এই মডেল বাজারে এনেছে সংস্থা। এতে রয়েছে ৩৪৯ সিসির DOHC সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন ২৯ হর্সপাওয়ার এবং ৩১ Nm টর্ক উৎপাদন করে। ভারতের বাজারে এই বাইকের এক্স-শোরুম দাম প্রায় ১.৯৫ লাখ টাকা। রেট্রো স্টাইলিং এবং আধুনিক ফিচারের মিশ্রণে এই বাইক ইতিমধ্যেই বাইকপ্রেমীদের নজর কেড়েছে।

Advertisement

Suzuki Gixxer 250
চতুর্থ স্থানে রয়েছে Suzuki Gixxer 250। সুজুকির এই বাইকে রয়েছে ২৪৯ সিসির অয়েল-কুল্ড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। এটি সর্বোচ্চ ২৬.৫ হর্সপাওয়ার শক্তি এবং ২২.২ Nm টর্ক উৎপাদন করে। সাধারণ ভার্সনের এক্স-শোরুম দাম প্রায় ১.৮১ লাখ টাকা। আবার যারা ফুল ফেয়ারড স্পোর্টস লুক পছন্দ করেন, তাঁরা Gixxer SF 250 বেছে নিতে পারেন। সেই মডেলের দাম প্রায় ১.৮৯ লাখ টাকা।

KTM 200 Duke
তালিকার শেষ নাম KTM 200 Duke। পারফরম্যান্স বাইকের জগতে KTM নামটাই আলাদা গুরুত্ব বহন করে। ১৯৯.৫ সিসির লিকুইড-কুল্ড ইঞ্জিন থেকে এই বাইক ২৫ হর্সপাওয়ার শক্তি এবং ১৯.৩ Nm টর্ক উৎপাদন করে। এক্স-শোরুম দাম প্রায় ১.৯৮ লাখ টাকা। হালকা ওজন, অ্যাগ্রেসিভ ডিজাইন এবং শার্প হ্যান্ডলিংয়ের কারণে এখনও তরুণদের কাছে এই বাইক অত্যন্ত জনপ্রিয়। 

Read more!
Advertisement
Advertisement