Advertisement

Ayushman Bharat Card Rejection: আয়ুষ্মান ভারত কার্ড কী কী ভুলে বাতিল হতে পারে? জেনে নিয়ে করুন অ্যাপ্লাই

আয়ুষ্মান কার্ডের জন্য ফর্ম ফিলআপ করবেন? সেক্ষেত্রে এই কয়েকটি ভুল এড়িয়ে যান। নইলে কার্ড বাতিল হতে পারে।

আয়ুষ্মান ভারত কার্ড বাতিলআয়ুষ্মান ভারত কার্ড বাতিল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jun 2026,
  • अपडेटेड 9:25 AM IST
  • আয়ুষ্মান কার্ডের জন্য ফর্ম ফিলআপ করবেন?
  • সেক্ষেত্রে এই কয়েকটি ভুল এড়িয়ে যান
  • নইলে কার্ড বাতিল হতে পারে

ক্ষমতায় আসার আগে আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় চালু হবে বলে কথা দিয়েছিল বিজেপি। আর যেমন কথা ঠিক তেমন কাজ। ক্ষমতা দখলের পরই বাংলায় আয়ুষ্মান ভারত চালু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)-এর অধীনে চিকিৎসার সুবিধা পেতে পারেন। এই কার্ড থাকলে প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুবিধা পাওয়া যাবে। তাই অনেকেই ইতিমধ্যে অনলাইনে এই কার্ডের জন্য আবেদন করে দিয়েছেন। আবার একাংশের মানুষ অফলাইনে জনকল্যাণ শিবিরেও আয়ুষ্মান কার্ডের জন্য করেছেন অ্যাপ্লাই। 

তবে মুশকিল হল, আয়ুষ্মান ভারত কার্ডের অ্যাপ্লাই করলেই সেটা পাওয়ার গ্যারান্টি নেই। তার আগে হবে এর ভেরিফিকেশন। আর সেখানে কিছু ভুলত্রুটি পেলেই কিন্তু কার্ড বাতিল হয়ে যেতে পারে। তাই সবার প্রথমে এই বিষয়টা নিয়ে সাবধান হতে হবে। 

কোন কোন ভুল করলে কার্ড বাতিল? 
সবার প্রথমে আপনাকে ঠিকঠাক ফর্ম ফিলআপ করতে হবে। এই ফর্মে কোনও ভুল করলেই কার্ড বাতিল হয়ে যাবে। 

প্রথমত, আপনার আধার কার্ডে যা তথ্য রয়েছে, তার সঙ্গে মিলিয়েই আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন পত্রে লিখতে হবে। এখানে ভুল হলেই গেল। 

তাই আধার কার্ডের নম্বর, নিজের নাম, বাবার নাম ঠিক ঠাক লিখছেন কি না, সেটা দেখে নিন। এখানে ভুল হলেই বিপদ। আপনার কার্ড বাতিল হয়ে যেতে পারে। 

এছাড়া আধার কার্ডে যেই ঠিকানা রয়েছে, সেটাই ব্যবহার করার চেষ্টা করুন। নইলে সমস্যায় পড়তে পারেন। বাতিল হতে পারে কার্ড। 

এর পাশাপাশি আপনাদের সব 'সঠিক' তথ্য দিতে হবে। কোনও কিছু লুকাবেন না। নইলে পরে ধরা পড়ে যেতে পারেন। আর একবার ভুল তথ্য ধরা পড়লে বিপদ। তখন সঙ্গে সঙ্গে বাতিল হবে কার্ড। 


কী কী সুবিধা পাবেন? 
এই কার্ড থাকলে বাংলা তথা ভারতের প্রথম সারির প্রায় সরকারি এবং নথিভুক্ত সকল বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। 

Advertisement

এক্ষেত্রে হার্টের সার্জারি থেকে নিউরোর চিকিৎসা ও জটিল সব অপারেশন বিনামূল্যে হবে। শুধু তাই নয়, ওষুধ এবং টেস্টের খরচও পাবেন। তাই চিন্তার কিছু নেই। 

এই কার্ড করাতে চাইলে কোন কোন নথি লাগবে? 
এই কার্ডের জন্য রেশন কার্ড, আধার কার্ড ও একটি পরিচয়পত্র থাকা আবশ্যক। পাশাপাশি একটি ফোন নম্বরও লাগবে। 

  

 

Read more!
Advertisement
Advertisement