Advertisement

খুব কম সুদে কয়েক লাখ টাকা Top Up Loan, কারা আবেদন করতে পারেন, বিস্তারিত

কারা ব্যাঙ্কে গিয়ে টপ আপ লোন নিতে পারবেন? কাদের জন্য এই লোন নেওয়া সুবিধাজনক, তা জেনে নেওয়া যাক

Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Jun 2026,
  • अपडेटेड 3:19 PM IST
  • নতুন করে লোন নেওয়া অনেক ক্ষেত্রেই সমস্যাজনক হয়ে দাঁড়ায়।
  • লোনের প্রয়োজন পড়লে ভালো অপশন হতে পারে টপ আপ লোন।
  • কখন লোন টপ-আপ করা উচিত?

আজকালকার দিনে নিত্যনৈমিত্তিক চাহিদা মেটাতে বহু মানুষই অতিরিক্ত ফান্ডের খোঁজে থাকেন। এক্ষেত্রে নতুন করে লোন নেওয়া অনেক ক্ষেত্রেই সমস্যাজনক হয়ে দাঁড়ায়। তাই আচমকা লোনের প্রয়োজন পড়লে ভালো অপশন হতে পারে চালু থাকা কোনও লোনের টপ আপ লোন।

লোন টপ-আপ কী?

লোন টপ-আপ হল একটি অতিরিক্ত ঋণ, যা কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান চালু থাকা ঋণের উপরে অফার করে। এই সুবিধাটি সাধারণত হোম লোন গ্রাহকদের দেওয়া হয়। যদি  সময়মতো ইএমআই পরিশোধ করেন এবং আপনার ক্রেডিট প্রোফাইল ভালো থাকে, তবে ব্যাঙ্ক আপনাকে অতিরিক্ত অর্থ Top Up Loan হিসেবে দিতে পারে।  

কখন আপনার লোন টপ-আপ করা উচিত?

বাড়ি তৈরি, সন্তানদের শিক্ষা, বিয়ে, চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা বা অন্য কোনও অত্যাবশ্যকীয় প্রয়োজনের মতো বড় কোনও খরচের জন্য টাকার দরকার হলে লোন টপ-আপ নেওয়া উপকারী হতে পারে।

যদি হোম লোনে সুদের হার কম থাকে, পাশাপাশি বর্তমান ঋণের রেকর্ড ভালো হয়, তাহলে টপ-আপ লোন নেওয়া অন্য অপশনের চেয়েও সস্তা হতে পারে।

কাদের লোন টপ-আপ নেওয়া উচিত?

যাঁদের আগে থেকেই হোম লোন আছে এবং যাঁরা নিয়মিতভাবে ইএমআই পরিশোধ করে আসছেন, তাঁদের জন্য লোন টপ-আপ করাকে শ্রেয় বলে মনে করা হয়।

এছাড়াও, যাদের ক্রেডিট স্কোর ভালো এবং আয় স্থিতিশীল, ব্যাঙ্কগুলো তাদের জন্য সহজেই টপ-আপ লোন অনুমোদন করতে পারে। এই ব্যক্তিরা পার্সোনাল লোনের চেয়ে কম সুদের হারে অতিরিক্ত টাকা পেতে পারেন।

Top Up লোনের সবচেয়ে বড় সুবিধা কী?

টপ আপ লোনের সবচেয়ে বড় সুবিধা হল সুদের হার কম থাকা। সাধারণত পার্সোনাল লোনে সুদের হার বেশি থাকে। তাই সেই সুদ টপ আপ লোন হিসেবে Home Loan থেকে নিলে EMI এর পরিমাণও কম হয়।

কোন দিকে নজর রাখা উচিত?

অতিরিক্ত ঋণ নেওয়ার আগে পরিশোধের ক্ষমতা যাচাই করে নেওয়া জরুরি। ঋণের অতিরিক্ত খরচের কারণে EMI বেড়ে যেতে পারে অথবা ঋণের মেয়াদ লম্বা হতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী ঋণ নিন এবং সুদের হার, প্রসেসিং ফি ও অন্য শর্তাবলী তুলনা করে সিদ্ধান্ত নিন।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement