Advertisement

Sealdah Traffic Block: শিয়ালদা লাইনে ৭ ঘণ্টার ব্লক, বাতিল ১০টি ট্রেন, দমদম পর্যন্তই যাবে লালগোলা

Traffic Block in Sealdah: শিয়ালদা ডিভিশনে টানা ৪২০ মিনিট ট্রাফিক ব্লক। যার জেরে বাতিল থাকছে ১০টি ট্রেন চলাচল। কোন কোন ট্রেন বাতিল হচ্ছে? জানুন

শিয়ালদা লাইনে ৭ ঘণ্টার ব্লক, বাতিল ১০টি ট্রেনশিয়ালদা লাইনে ৭ ঘণ্টার ব্লক, বাতিল ১০টি ট্রেন
Aajtak Bangla
  • শিয়ালদা,
  • 29 Aug 2026,
  • अपडेटेड 9:59 AM IST
  • রেলের কাজের জন্য ৭ ঘণ্টা ট্রাফিক ব্লক থাকছে শিয়ালদা ডিভিশনে।
  • প্রভাব পড়তে চলেছে শিয়ালদা মেইন লাইন, বনগাঁ লাইন ও ডানকুনি লাইনের ট্রেন চলাচলে।
  • কেন এই ট্রাফিক ব্লক নেওয়া হচ্ছে? জানুন

শিয়ালদার যাত্রীদের জন্য বড় খবর। এবার রেলের কাজের জন্য ৭ ঘণ্টা ট্রাফিক ব্লক থাকছে শিয়ালদা ডিভিশনে। যার জেরে প্রভাব পড়তে চলেছে শিয়ালদা মেইন লাইন, বনগাঁ লাইন ও ডানকুনি লাইনের ট্রেন চলাচলে। কবে, কখন এই ব্লক থাকছে? জেনে নেওয়া যাক।

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনিবার, ২৯ অগাস্ট এবং রবিবার, ৩০ অগাস্ট ২০২৬-এর মধ্যবর্তী রাতে শিয়ালদা স্টেশনে ৭ ঘণ্টার গুরুত্বপূর্ণ ট্রাফিক ব্লক করা হচ্ছে। ২৯ অগাস্ট মধ্যরাত ১২টা থেকে ৩০ অগাস্ট পরদিন সকাল ৭টা পর্যন্ত এই ব্লক নেওয়া হচ্ছে।

কেন এই ট্রাফিক ব্লক নেওয়া হচ্ছে?

শিয়ালদা ডিভিশনের তরফে জানানো হয়েছে, এই ৪২০ মিনিটের ট্রাফিক ব্লকে শিয়ালদা স্টেশনের DN/Main Line-এ KM 0/19 থেকে KM 0/20-এর মধ্যে Point No. 208B/219A-এর সম্পূর্ণ কনভার্সন করা হবে। বর্তমানের 52 Kg DSS-কে 60 Kg DSS-এ বদলে ফেলা হবে।  এর পাশাপাশি সম্পূর্ণ ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট বদলানো হবে। কাজের অংশ হিসেবে গ্রাউন্ড ফিটিংস, জাম্পার এবং বন্ডিং-এর প্রয়োজনীয় ডিসকানেকশন ও রিকানেকশনও করা হবে।

যাত্রীদের অসুবিধা যতটা সম্ভব কম রাখার উদ্দেশ্যে সপ্তাহান্তের গভীর রাত ও ভোরের সময় এই কাজটি নির্ধারণ করেছে পূর্ব রেল। কাজটি নিরাপদে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য ডিভিশনের দলগুলি সাইটে মোতায়েন থাকবে, যাতে যত দ্রুত সম্ভব স্বাভাবিক ট্রেন পরিষেবা পুনরায় চালু করা যায়।

ট্রাফিক ব্লকের সময় কিছু সিগন্যালিং ব্যবস্থা এবং ট্রেন চলাচলও প্রভাবিত হবে। অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী Track Circuit পরিবর্তন করা হবে এবং ব্লকের সময় Line No. 6 ও Line No. 11-এর মধ্যে উভয়মুখী সিগন্যালিং মুভমেন্ট প্রভাবিত থাকবে।

এরফলে কোন কোন ট্রেন বাতিল করা হল?

আপ লাইন

  • ভোর ৪.৪৫ -এর ৩৩৬৫১  শিয়ালদা- হাবড়া লোকাল
  • সকাল ৬.৪০- এর ৩৩৬৫৩  শিয়ালদা- হাবড়া লোকাল
  • ভোর ৫.৩০-এর ৩১৩১৩ শিয়ালদা- কল্যাণী সীমান্ত লোকাল
  • সকাল ৬.২০-এর ৩১৬১৫  শিয়ালদা-রানাঘাট লোকাল
  • সকাল ৬.০৫-এর ৩২২১৭ শিয়ালদা-ডানকুনি লোকাল

ডাউন লাইন

  • সকাল ৬.৩৭-এর ৩৩৬৫২ হাবড়া- শিয়ালদা লোকাল
  • সকাল ৮টা ৫৫-এর ৩৩৬৫৪  হাবড়া- শিয়ালদা লোকাল
  • সকাল ৭.১০ -এর ৩১৩১৬ কল্যাণী সীমান্ত- শিয়ালদা লোকাল
  • সকাল ৮.৩৫-এর ৩১৬২০ রানাঘাট- শিয়ালদা গ্যালোপিং লোকাল
  • সকাল ৭.০০ -র ৩২২১৮ ডানকুনি- শিয়ালদা লোকাল

এছাড়াও, ৫৩১৭২ লালগোলা- শিয়ালদা লোকাল দমদম জংশন (DDJ)-এ শর্ট-টার্মিনেট করা হবে। অর্থাৎ ট্রেনটি রবিবার রাত ১০টা ১৫-এ লালগোলা থেকে ছেড়ে শিয়ালদা যাওয়ার পরিবর্তে ভোর ৪টে ৭ মিনিটে দমদম স্টেশনে এসে যাত্রা থামাবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement