Advertisement

Apache RTR 160 4V র আপডেট আনল TVS, নতুন ভার্সানের দাম কত?

Apache RTR 160 4V র নতুন আপডেট আনল TVS। এবার আরও যেন সাজিয়ে গুছিয়ে Apache RTR 160 4V-র লাইনআপ সাজাল TVS Motor Company।

এবার আরও যেন সাজিয়ে গুছিয়ে Apache RTR 160 4V-র লাইনআপ সাজাল TVS Motor Company।এবার আরও যেন সাজিয়ে গুছিয়ে Apache RTR 160 4V-র লাইনআপ সাজাল TVS Motor Company।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 May 2026,
  • अपडेटेड 4:12 PM IST
  • Apache RTR 160 4V র নতুন আপডেট আনল TVS।
  • এবার থেকে মোট চারটি ভ্যারিয়েন্টে পাবেন।

Apache RTR 160 4V র নতুন আপডেট আনল TVS। এবার আরও যেন সাজিয়ে গুছিয়ে Apache RTR 160 4V-র লাইনআপ সাজাল TVS Motor Company। কেমন? এবার থেকে মোট চারটি ভ্যারিয়েন্টে পাবেন। দাম শুরু ১.১৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। নতুন আপডেটের পর কোন ভ্যারিয়েন্টে কী ফিচার পাবেন, কত দাম, আর কোন মডেল কার জন্য উপযুক্ত; তা নিয়েই জানতে পারবেন এই প্রতিবেদনে।

ভারতে ১৬০ সিসি সেগমেন্টের মোটরসাইকেলের বাজারে Apache সিরিজ বরাবরই জনপ্রিয়। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই বাইকের স্পোর্টি ডিজাইন, পারফরম্যান্স এবং প্রযুক্তিগত ফিচারের জন্য আলাদা চাহিদা রয়েছে। সেই জায়গা আরও শক্ত করতে TVS এবার Apache RTR 160 4V-এর ভ্যারিয়েন্ট তালিকা সহজ করেছে। আগে একাধিক অপশন থাকলেও এখন চারটি নির্দিষ্ট ট্রিমেই পাওয়া যাবে বাইকটি।

সব ভ্যারিয়েন্টেই থাকছে একই ১৫৯.৭ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ ১৭.৫ হর্সপাওয়ার শক্তি এবং ১৪.৭ নিউটন মিটার টর্ক উৎপাদন করে। অর্থাৎ ইঞ্জিন পারফরম্যান্সে কোনও বদল আনেনি সংস্থা। তবে ভ্যারিয়েন্ট অনুযায়ী ফিচার এবং সেফটি সরঞ্জামে পার্থক্য রাখা হয়েছে।

সবচেয়ে সস্তা ভ্যারিয়েন্ট হল RM Disc Black Edition। এর দাম রাখা হয়েছে ১.১৯ লক্ষ টাকা। এটাই এন্ট্রি-লেভেল মডেল। তবে বেস ভ্যারিয়েন্ট হলেও এতে মিলছে Urban, Rain এবং Sport— এই তিনটি রাইডিং মোড। পাশাপাশি সামনে ডিস্ক ব্রেক এবং সম্পূর্ণ ব্ল্যাক থিমের ডিজাইনও রয়েছে। কম বাজেটে স্পোর্টি বাইক খুঁজছেন যাঁরা, তাঁদের জন্য এই ভ্যারিয়েন্টকে লক্ষ্য করেই বাজারে এনেছে TVS।

এর পরের ভ্যারিয়েন্ট Single Channel ABS। এই মডেলের দাম ১.২৫ লক্ষ টাকা। বেস ভ্যারিয়েন্টের তুলনায় প্রায় ৬ হাজার টাকা বেশি খরচ করতে হবে। মূল সংযোজন হল সিঙ্গল-চ্যানেল ABS। ফলে ব্রেকিং সেফটি আরও উন্নত হয়েছে। যাঁরা দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তা চান, তাঁদের জন্য এই ভ্যারিয়েন্ট গুরুত্বপূর্ণ হতে পারে।

Advertisement

তিন নম্বর ভ্যারিয়েন্ট Dual Channel ABS with USD। এই মডেলের দাম ১.৩১ লক্ষ টাকা। এখানে সবচেয়ে বড় আপগ্রেড হল ডুয়াল-চ্যানেল ABS এবং USD বা Upside Down ফ্রন্ট ফর্ক। এর ফলে বাইকের স্টেবিলিটি, ব্রেকিং এবং হ্যান্ডলিং আরও উন্নত হয়েছে। পাশাপাশি বাইকের লুকেও আরও প্রিমিয়াম স্পোর্টি ভাব এসেছে। আগের ভ্যারিয়েন্টের তুলনায় প্রায় ৬ হাজার টাকা বেশি দাম রাখা হয়েছে।

সবচেয়ে টপ ভ্যারিয়েন্টে USD with TFT। এই টপ-স্পেক মডেলের দাম ১.৩৮ লক্ষ টাকা। এতে রয়েছে TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। ফলে বাইকের ডিসপ্লে আরও আধুনিক এবং প্রিমিয়াম হয়েছে। পাশাপাশি বিভিন্ন কানেক্টেড ফিচারও মিলবে। USD ফর্কও রাখা হয়েছে এই মডেলে। তবে ইঞ্জিনে কোনও পরিবর্তন নেই। ডুয়াল ABS USD ভ্যারিয়েন্টের তুলনায় এই মডেলের দাম প্রায় ৭ হাজার টাকা বেশি।

বাইক বিশেষজ্ঞদের মতে, TVS এই নতুন ভ্যারিয়েন্ট স্ট্র্যাটেজির মাধ্যমে ক্রেতাদের সিদ্ধান্ত নেওয়া আরও সহজ করতে চাইছে। একই সঙ্গে বিভিন্ন বাজেট এবং প্রয়োজন অনুযায়ী আলাদা অপশন রাখার চেষ্টা করেছে সংস্থা। বর্তমানে ভারতীয় বাজারে ১৬০ সিসি সেগমেন্টে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র। সেই লড়াইয়ে Apache RTR 160 4V-কে আরও শক্তিশালী অবস্থানে রাখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। 

Read more!
Advertisement
Advertisement