Advertisement

Raider 125 Sales: স্টাইলিশ লুক, দারুণ মাইলেজ, রেকর্ড বিক্রি TVS এর এই বাইকের

TVS Raider 125 Kolkata price: সস্তায় পুষ্টিকর। TVS Raider 125 কে এক কথায় ব্যাখ্যা করতে হলে এটাই বলতে হবে। আর সেই কারণেই কমিউটার সেগমেন্টে এতটা জনপ্রিয় এই বাইক। দেশের 125cc commuter bike segment-এ একের পর এক রেকর্ড গড়ছে TVS Motor-এর এই স্পোর্টি বাইক।

দেশের 125cc commuter bike segment-এ একের পর এক রেকর্ড গড়ছে TVS Motor-এর এই স্পোর্টি বাইক। দেশের 125cc commuter bike segment-এ একের পর এক রেকর্ড গড়ছে TVS Motor-এর এই স্পোর্টি বাইক।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 May 2026,
  • अपडेटेड 3:02 PM IST
  • দেশের 125cc commuter bike segment-এ একের পর এক রেকর্ড গড়ছে TVS Motor-এর এই স্পোর্টি বাইক।
  • দেশ-বিদেশ মিলিয়ে ১৯ লক্ষেরও বেশি ইউনিট বিক্রি হয়ে গিয়েছে।
  • কম দামে stylish look, sporty performance এবং আধুনিক ফিচার্স।

TVS Raider 125 Kolkata price: সস্তায় পুষ্টিকর। TVS Raider 125 কে এক কথায় ব্যাখ্যা করতে হলে এটাই বলতে হবে। আর সেই কারণেই কমিউটার সেগমেন্টে এতটা জনপ্রিয় এই বাইক। দেশের 125cc commuter bike segment-এ একের পর এক রেকর্ড গড়ছে TVS Motor-এর এই স্পোর্টি বাইক। SIAM-এর সাম্প্রতিক তথ্য বলছে, ইতিমধ্যেই দেশ-বিদেশ মিলিয়ে ১৯ লক্ষেরও বেশি ইউনিট বিক্রি হয়ে গিয়েছে। কম দামে stylish look, sporty performance এবং আধুনিক ফিচার্স; এই তিনের জোরেই বাজারে দাপট দেখাচ্ছে Raider।

বর্তমানে কলকাতায় TVS Raider 125-এর on-road price শুরু হচ্ছে প্রায় ১.০৮ লক্ষ টাকা থেকে। ফলে মধ্যবিত্ত ক্রেতাদের কাছেও বাইকটি বেশ আকর্ষণীয়। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে Raider নিয়ে উন্মাদনা চোখে পড়ার মতো।

কত বিক্রি হয়েছে?
SIAM-এর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, TVS Raider 125-এর মোট বিক্রি ইতিমধ্যেই ১৯ লক্ষ পার করেছে। এর মধ্যে শুধুমাত্র দেশের বাজারেই বিক্রি হয়েছে ১৬,২১,২৬৯ ইউনিট। পাশাপাশি বিদেশেও যথেষ্ট চাহিদা রয়েছে এই bike-এর। Export market-এ ২,৮৬,০০৮ ইউনিট Raider 125 পাঠিয়েছে TVS।

অর্থাৎ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশানাল; দুই বাজার মিলিয়েই TVS Raider এখন কোম্পানির অন্যতম সফল মোটরসাইকেল।

TVS Raider 125 এত সফল কেন?
125cc segment-এ সাধারণ commuter bike-এর থেকে এটি অনেকটাই আলাদা। প্রিমিয়াম, স্পোর্টি ডিজাইনই এর সবচেয়ে বড় ইউএসপি। এছাড়াও LED হেডল্যাম্প, মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক, স্প্লিট সিট এবং অ্যাগ্রেসিভ একটা ব্যাপার আছে। এই দামের বাইকে যা সাধারণত দেখা যায় না।

শুধু লুকস নয়। ফিচার্সের দিক থেকেও যথেষ্ট এগিয়ে Raider। রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লু-টুথ কানেক্টিভিটি (কিছু variant-এ) এবং রাইড মোডসের মতো ফিচার্স। এই সেগমেন্টে খুব কম বাইকেই এত বেশি ফিচার্স দেখা যায়।

ইঞ্জিন এবং মাইলেজ
TVS Raider 125-এ 124.8cc সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। প্রায় 11.2 bhp power এবং 11.2 Nm torque জেনারেট করে। শহরের রাস্তা হোক বা হাইওয়ে রাইড, দুই ক্ষেত্রেই স্মুদ পারফর্ম করে। মাইলেজও মন্দ নয়। ৪৫-৫০ কিলোমিটারের মাইলেজ পেয়ে যাবেন। ফলে ডেলি অফিস যাতায়াতের জন্যও বেশ ভাল অপশন।

Advertisement

কলকাতায় দাম কত?
বর্তমানে কলকাতায় TVS Raider 125-এর অন রোড প্রাইস ভ্যারিয়েন্ট অনুযায়ী কিছুটা আলাদা। তবে বেস ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে প্রায় 1.08 লক্ষ টাকা থেকে। টপ মডেলের দাম আরও কিছুটা বেশি।

এই সেগমেন্টে বিকল্প কী?
125cc segment-এ Bajaj Pulsar 125, Hero Xtreme 125R এবং Honda SP125-এর সঙ্গে সরাসরি টক্কর দিচ্ছে TVS Raider।   

Read more!
Advertisement
Advertisement