Advertisement

গরিবের কন্টিনেন্টাল জিটি? Ronin এর Cafe Racer আনার প্ল্যান TVS এর

TVS Ronin Cafe Racer: রয়্যাল এনফিল্ডের কন্টিনেন্টাল জিটি (Continental GT 650)। কেনার স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় দাম। সেটাই মনে হয় বুঝতে পেরেছে টিভিএস। একাধিক সূত্রের মতে, মধ্যবিত্তের জন্য ‘গরিবের কন্টিনেন্টাল জিটি’ নিয়ে আসতে চলেছে TVS।

সূত্রের মতে, মধ্যবিত্তের জন্য ‘গরিবের কন্টিনেন্টাল জিটি’ নিয়ে আসতে চলেছে TVS। সূত্রের মতে, মধ্যবিত্তের জন্য ‘গরিবের কন্টিনেন্টাল জিটি’ নিয়ে আসতে চলেছে TVS।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 May 2026,
  • अपडेटेड 3:21 PM IST
  • সূত্রের মতে, মধ্যবিত্তের জন্য ‘গরিবের কন্টিনেন্টাল জিটি’ নিয়ে আসতে চলেছে TVS।
  • ২০২৪ সালেই TVS মোটর কোম্পানি রনিনের ক্যাফে রেসার ভার্সনের ডিজ়াইন পেটেন্ট করেছিল।
  • MotoSoul 2024-এও এই বাইকের ফ্যাক্টরি কাস্টম ভার্সান শো-কেস করেছিল সংস্থা।

TVS Ronin Cafe Racer: রয়্যাল এনফিল্ডের কন্টিনেন্টাল জিটি (Continental GT 650)। কেনার স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় দাম। সেটাই মনে হয় বুঝতে পেরেছে টিভিএস। একাধিক সূত্রের মতে, মধ্যবিত্তের জন্য ‘গরিবের কন্টিনেন্টাল জিটি’ নিয়ে আসতে চলেছে TVS। সম্প্রতি টিভিএস রনিনের (TVS Ronin) ক্যাফে রেসার ভার্সানের একটি ডিজ়াইন পেটেন্ট নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। অনেকের মতে, যদি এই বাইকের দাম সাধারণ রনিনের কাছাকাছি রাখা হয়, তা হলে কম খরচেই ক্যাফে রেসারের ফিল পেতে পারেন বহু বাইকপ্রেমী।

২০২৪ সালেই TVS মোটর কোম্পানি রনিনের ক্যাফে রেসার ভার্সনের ডিজ়াইন পেটেন্ট করেছিল। সম্প্রতি সেই পেটেন্টের ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। শুধু তা-ই নয়, MotoSoul 2024-এও এই বাইকের ফ্যাক্টরি কাস্টম ভার্সান শো-কেস করেছিল সংস্থা। ফলে প্রশ্ন উঠছে, খুব শীঘ্রই কি বাজারে এই নতুন রনিন আসতে চলেছে?

সূত্রের খবর, এই মডেলেরই পেটেন্ট করেছে টিভিএস।

বর্তমানে TVS Ronin সরাসরি টক্কর দেয় রয়্যাল এনফিল্ড হান্টার 350-কে (Royal Enfield Hunter 350)। তবে বিক্রির নিরিখে রনিনকে অনেকটাই পিছনে ফেলেছে হান্টার। বিশেষজ্ঞদের মতে, ক্যাফে রেসার স্টাইল ভারতে বরাবরই জনপ্রিয়। আর সেই জায়গায় কম দামে স্টাইলিশ ক্যাফে রেসার আনতে পারলে বাজারে বড়সড় জায়গা করে নিতে পারে TVS।

নতুন ক্যাফে রেসার রনিনে একাধিক পরিবর্তন দেখা গিয়েছে। সাধারণ রনিনের তুলনায় এতে দেওয়া হয়েছে নিচু ক্লিপ-অন হ্যান্ডেলবার, আরও অ্যাগ্রেসিভ রাইডিং পজ়িশন এবং রিয়ার-সেট ফুটপেগ। বাইকের ফুয়েল ট্যাঙ্কের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মনজা-স্টাইল ফেয়ারিং এবং বড় উইন্ডস্ক্রিন।

সিঙ্গল-পিস সিটে দেওয়া হয়েছে নীল রঙের ফিনিশ। পিছনে পিলিয়ন সিটের জায়গায় রয়েছে বিশেষ কাউল। এমনকি এক্সহস্টের ডিজ়াইনও অনেক বেশি স্পোর্টি এবং কমপ্যাক্ট করা হয়েছে। সব মিলিয়ে বাইকটির লুক অনেকটাই প্রিমিয়াম ক্যাফে রেসারের মতো।

ইঞ্জিনের দিক থেকে অবশ্য বড় পরিবর্তনের ইঙ্গিত এখনও মেলেনি। TVS Ronin-এ বর্তমানে রয়েছে 225.9cc BS6 ইঞ্জিন। এই ইঞ্জিন 20.1 bhp শক্তি এবং 19.93 Nm টর্ক তৈরি করতে সক্ষম। সঙ্গে রয়েছে পাঁচ গতির গিয়ারবক্স। শহরের রাস্তায় দ্রুত এবং স্মুথ রাইডিংয়ের জন্য এই ইঞ্জিনকে যথেষ্ট জনপ্রিয় মনে করেন অনেকেই।

Advertisement

সবচেয়ে বড় প্রশ্ন অবশ্য দাম নিয়ে। বর্তমানে সাধারণ TVS Ronin-এর অনরোড দাম প্রায় দেড় লাখ টাকার আশপাশে। যদি ক্যাফে রেসার সংস্করণের দামও সেই সীমার মধ্যেই রাখা হয়, তা হলে বহু মধ্যবিত্ত বাইকপ্রেমীর ‘কন্টিনেন্টাল জিটি’ চালানোর স্বপ্ন অনেকটাই পূরণ হতে পারে বলে মনে করছেন অটো বিশেষজ্ঞদের একাংশ।

যদিও TVS এখনও আনুষ্ঠানিকভাবে এই বাইক লঞ্চের ঘোষণা করেনি। তবে ডিজ়াইন পেটেন্ট প্রকাশ্যে আসার পর থেকেই উৎসাহ বাড়ছে বাইকপ্রেমীদের মধ্যে। TVS সত্যিই কি কম দামে ক্যাফে রেসার আনবে? আপাতত সবার নজর সেদিকেই।  

Read more!
Advertisement
Advertisement