Advertisement

Train Bedroll: ট্রেনের AC কোচে ২টো সাদা বেডশিট দেওয়া হয় কেন? সংসদে ব্যাখ্যা রেল মন্ত্রকের

ভারতীয় রেলের এসি কোচে ভ্রমণ করলে যাত্রীদের একটি বেডরোল কিট দেওয়া হয়। তাতে থাকে ২টি বেডশিট। কেন ২টি সাদা চাদর দেওয়া হয়? সংসদে এই নিয়ে ব্যাখ্যা দিল রেল মন্ত্রক।

ট্রেনে বেডরোলট্রেনে বেডরোল
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 27 Jul 2026,
  • अपडेटेड 3:39 PM IST
  • এসি কোচে যাত্রীদের একটি বেডরোল কিট দেওয়া হয়
  • তাতে থাকে ২টি বেডশিট
  • কেন ২টি সাদা চাদর দেওয়া হয়?

ভারতীয় রেলের এসি কোচে ভ্রমণ করলে যাত্রীদের একটি বেডরোল কিট দেওয়া হয়। এতে থাকে একটি কম্বল, দু'টি সাদা বেডশিট, একটি বালিশের কভার এবং একটি হাত মোছার তোয়ালে। অনেকেই দু'টি বেডশিট নিজেদের সুবিধামতো ব্যবহার করেন। তবে এই দু'টি বেডশিট দেওয়ার পিছনে রয়েছে নির্দিষ্ট কারণ। সম্প্রতি সংসদে সেই কারণই ব্যাখ্যা করেছে রেল মন্ত্রক।

রাজ্যসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বেডরোল কিটে থাকা প্রথম বেডশিটটি বিছানার উপর পেতে ব্যবহার করার জন্য। আর দ্বিতীয় বেডশিটটি কম্বলের নীচে ব্যবহার করার জন্য, যাতে কম্বল সরাসরি যাত্রীর শরীরের সংস্পর্শে না আসে।

রেলমন্ত্রীর কথায়, এই অতিরিক্ত বেডশিটটি মূলত একটি 'ব্ল্যাঙ্কেট কভার শিট' হিসেবে কাজ করে। এটি প্রতিবার ব্যবহারের পর ধোয়া হয়। ফলে যাত্রীরা তুলনামূলকভাবে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে ভ্রমণের সুযোগ পান।

বেডরোল কিটে কী কী থাকে?
এসি ফার্স্ট ক্লাস, এসি সেকেন্ড ক্লাস, থার্ড এসি এবং এসি ইকোনমি শ্রেণির যাত্রীদের টিকিটের ভাড়ার মধ্যেই বেডরোল পরিষেবার খরচ অন্তর্ভুক্ত থাকে। আলাদা করে কোনও টাকা দিতে হয় না।

স্ট্যান্ডার্ড বেডরোল কিটে থাকে—
দু'টি বেডশিট
একটি বালিশের কভার
একটি হাত মোছার তোয়ালে
একটি কম্বল

কেন দেওয়া হয় দ্বিতীয় বেডশিট?
এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যসভার সাংসদ চন্দ্রকান্ত দামোদর হান্ডোরে। তিনি জানতে চান, বেডশিট প্রতিবার ধোয়া হলেও উলের কম্বল কেন প্রতিটি যাত্রার পরে ধোয়া হয় না এবং পরিচ্ছন্নতা কীভাবে বজায় রাখা হয়।

এর জবাবে রেল মন্ত্রক জানায়, কম্বল প্রতিবার ধোয়া সম্ভব না হলেও যাত্রী ও কম্বলের মাঝে একটি পরিষ্কার বেডশিট ব্যবহার করলে স্বাস্থ্যবিধি অনেকটাই বজায় থাকে। সেই কারণেই বেডরোল কিটে দুটি বেডশিট দেওয়া হয়।

AI প্রযুক্তির ব্যবহার শুরু
রেল মন্ত্রক আরও জানিয়েছে, যাত্রীদের আরও পরিচ্ছন্ন বেডরোল সরবরাহ করতে দেশের কয়েকটি যান্ত্রিক লন্ড্রিতে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-ভিত্তিক স্টেন ডিটেকশন প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে ধোয়ার পর বেডশিট ও অন্যান্য লিনেনে কোনও দাগ রয়ে গিয়েছে কি না, তা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এর ফলে যাত্রীদের আরও উন্নত মানের ও পরিষ্কার বেডরোল সরবরাহ করা যাবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement