Advertisement

UMANG App কাজ করছে না? পাসবুক চেক করে এভাবে তুলুন PF-এর টাকা

UMANG অ্যাপের প্রযুক্তিগত সমস্যার কারণে PF পাসবুক দেখতে বা ক্লেম স্টেটাস জানা যাচ্ছে না। EPFO-র অফিসিয়াল পোর্টালের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে আপনার PF অ্যাকাউন্টের তথ্য দেখতে এবং টাকা তোলার জন্য আবেদন করতে পারেন। দেখে নিন স্টেপ বাই স্টেপ পদ্ধতি।

UMANG AppUMANG App
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Oct 2026,
  • अपडेटेड 11:22 AM IST
  • UMANG অ্যাপের প্রযুক্তিগত সমস্যা
  • দেখা যাচ্ছে না PF পাসবুক বা ক্লেম স্টেটাস
  • ঘরে বসেই অনলাইনে চেক করুন এভাবে

UMANG অ্যাপের প্রযুক্তিগত সমস্যার কারণে PF পাসবুক দেখতে বা ক্লেম স্টেটাস জানতে পারছেন না? চিন্তা করবেন না। এপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-র অফিসিয়াল পোর্টালের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে আপনার PF অ্যাকাউন্টের তথ্য দেখতে এবং টাকা তোলার জন্য আবেদন করতে পারেন। এর জন্য আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) সক্রিয় থাকতে হবে এবং প্রয়োজনীয় KYC সম্পূর্ণ করতে হবে। 

UMANG অ্যাপে সমস্যা হলে কী করতে হবে? 
UMANG অ্যাপের মাধ্যমে অনেক সরকারি পরিষেবা পাওয়া যায়। তবে একটি প্রযুক্তিগত ক্রুটির কারণে বর্তমানে UMANG অ্যাপে PF পাসবুক খুলতে বা ক্লেম স্টেটাস দেখতে সমস্যা হচ্ছে। এমন পরিস্থিতিতে সরাসরি EPFO-র অফিসিয়াল পোর্টালে যেতে পারেন। যেখানে আপনি PF সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে পারবেন। 

ব্রাউজারে EPFO-র অফিসিয়াল ওয়েবসাইট epfindia.gov.in খুলুন। মেম্বার সার্ভিসেস-এ যান এবং প্রাসঙ্গিক অপশন নির্বাচন করুন। এ ছাড়াও আপনার পাসবুক দেখার জন্য EPFO-র অফিসিয়াল পাসবুক পোর্টাল passbook.epfindia.giv.in-এ ঢুকতে পারেন। লগ ইন করার জন্য আপনার UAN এবং পাসওয়ার্ড হাতের কাছে রাখুন। 

PF পাসবুক কীভাবে দেখবেন?
লগ ইন করার পর যে মেম্বার আইডির পাসবুক দেখতে চান, সেটি সিলেক্ট করুন। এরপর আপনি অ্যাকাউন্টের ব্যআলেন্স এবং লেনদেনের বিবরণ দেখতে পারবেন। পাসবুকে কর্মচারী ও নিয়োগকর্তার আবদান এবং অর্জিত সুদ সম্পর্কিত তথ্যও থাকে। আপনার একাধিক মেম্বার আইডি থাকলে সঠিক অ্যাকাউন্ট নির্বাচন করতে ভুলবেন না। 

PF-এর টাকা তোলার জন্য অনলাইনে আবেদন করুন
PF তোলার জন্য EPFO-র মেম্বার সার্ভিসেস-এ লগ ইন করুন এবং অনলাইন ক্লেম অপশনটি নির্বাচন করুন। আপনার যোগ্যতার ভিত্তিতে উপলব্ধ ক্লেম অপশনটি বেছে নিন এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। আবেদন জমা দেওয়ার আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য বিবরণ সাবধানে যাচাই করে নিন। উপলব্ধ ক্লেম অপশনটি অপনার পরিস্থিতি এবং প্রযোজ্য নিয়মাবলীর উপর নির্ভর করবে। 

অনলাইনে আবদেন করার আগে আপনার UAN সক্রিয় আছে কি না তা যাচাই করে নিন। আপনার আধার প্যান এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য অবশ্যই আপনার UAN-এর সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে এবং প্রয়োজনে যাচাই করা থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং অন্যান্য KYC বিবরণে ভুল থাকলে আপনার আবেদন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। যে কোনও অসম্পূর্ণ তথ্যের সংশোধনের প্রয়োজন হতে পারে। 

Advertisement

OTP যাচাই কীভাবে হবে?
ক্লেম প্রক্রিয়ার সময়ে যদি আধার ভিত্তিক যাচাইয়ের জন্য অনুরোধ করা হয় তাহলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP দিন। তারপর পোর্টালে দেওয়া নির্দেশাবলী অনুযায়ী প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। মনে রাখবেন OTP অন্য কারও সঙ্গে শেয়ার করবেন না। যাচাই সম্পূর্ণ হলেই কেবল আবেদনটি এগোবে। 

ক্লেম স্টেটাস চেক
অনলাইনে আপনার ক্লেম জমা পড়ার পর পোর্টালে এর অবস্থা দেখা যাবে। লগ ইন করে Claim Status অপশনে যান। আপনার আবেদনটি প্রক্রিয়াধীন থাকলে আপডেটের জন্য নিয়মিত পোর্টালটি দেখুন। ক্লেম জমা দেওয়ার অর্থ এই নয়, টাকা সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে জমা হবে। নিষ্পত্তির সময় ভিন্ন হতে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement