Advertisement

UPI vs Cash: UPI ব্যবহার না করলে খরচ কমবে নাকি বাড়বে? অভিজ্ঞতা জানালেন এক মহিলা

ইউপিআই দিয়ে সব পেমেন্ট করেন? ক্যাশ ব্যবহার খুব কম? তাতে লাভ হচ্ছে না ক্ষতি? এক মহিলার মুখেই জেনে নিন।

ইউপিআই না ক্যাশ?ইউপিআই না ক্যাশ?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Aug 2026,
  • अपडेटेड 10:58 AM IST
  • ইউপিআই দিয়ে সব পেমেন্ট করেন?
  • ক্যাশ ব্যবহার খুব কম?
  • তাতে লাভ হচ্ছে না ক্ষতি?

এখন আমাদের অনেকের কাছেই ক্যাশ থাকে না। বলা চলে, তার প্রয়োজন হয় না। বরং অধিকাংশ পেমেন্টই হয় ইউপিআই-এর মাধ্যমে। তবে প্রশ্ন হল, ইউপিআই-এর মাধ্যমে খরচ মেটানো ভাল না খারাপ? আর সেই উত্তরটাই দিয়েছেন দিল্লির এক মহিলা। তিনি ইউপিআই-এর মাধ্যমে ৩ মাস পেমেন্ট বন্ধ করে দিয়েছেন। তারপর তাঁর খরচ করার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে বলে দাবি করেন তিনি। 

সম্প্রতি দিল্লির কনটেন্ট ক্রিয়েটর সাদাফ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি জানান, গত দুই মাসের বেশি সময় ধরে তিনি অধিকাংশ কেনাকাটা করেছেন ক্যাশে। তার ফলেই বদলে গিয়েছে তাঁর খরচ করার অভ্যাস।

ভিডিওতে সাদাফ দাবি করেন, ঠিক কোথায় কত টাকা খরচ হচ্ছে, এটার হিসেব বুঝতে পারছেন তিনি। এটাই ইউপিআই ব্যবহারের সময় ছিল না।

সাদাফের দাবি, ইউপিআই-তে একের পর এক ছোট ছোট পেমেন্ট দ্রুত হয়ে যায়। যার ফলে মোট কত টাকা খরচ হচ্ছে, তা অনেক সময় টেরই পাওয়া যায় না।

উদাহরণ দিয়ে তিনি বলেন, কফি, ছোটখাট খাবার বা অনলাইনে ছোটখাটো কেনাকাটা চলতেই থাকে ইউপিআই-তে। এভাবে অজান্তেই প্রায় ১,০০০ টাকা খরচ হয়ে যেতে পারে। কিন্তু ইউপিআই পেমেন্টের সময় সেই টাকাটা বড় বলে মনে হয় না। 

এরপরই তিনি নগদে টাকা দেওয়ার অভিজ্ঞতা নিয়ে নতুন দাবি করেন। তাঁর মতে, ৫০০ টাকার একটি নোট খরচ করার সময় বোঝা যায় কত টাকা পকেট থেকে বেরিয়ে গেল। সেই সঙ্গে কত টাকা এখনও পকেটে রয়েছে, এটা বোঝা যায়। এই অনুভূতিই তাঁকে খরচের ব্যাপারে আরও সতর্ক করেছে।

সাদাফ জানান, ইউপিআই ব্যবহার বন্ধ করলে অপ্রয়োজনীয় কেনাকাটা অনেকটাই কমিয়ে ফেলতে পেরেছেন। তিনি এখন বাজেট অনুযায়ী চলতে পারছেন। বারবার ব্যাঙ্কের অ্যাপ খুলে ব্যালেন্স চেক করার প্রয়োজন পড়ছে না।

তবে তিনি এটাও বলেছেন যে পুরোপুরি ইউপিআই ছেড়ে দেওয়া ঠিক নয়। অনেক সময় নগদ টাকা নিয়ে সমস্যায় পড়তে হয়। বিশেষত, খুচরো নিয়ে সমস্যায় পড়তে হয়। 

Advertisement

এই কারণেই তিনি এখন একটি মধ্যপন্থা বেছে নিয়েছেন বলে জানা। তিনি প্রায় ৮০ শতাংশ ক্যাশে রাখেন। বাকি ২০ শতাংশ ইউপিআই-তে রাখেন। এর মাধ্যমেই প্রয়োজনের সময় ডিজিটাল পেমেন্ট করেন তিনি।

সাদাফের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অনেকেই তাঁর সঙ্গে একমত হয়েছেন। তাঁদের মতে, নগদে টাকা থাকলে অনেক সচেতনভাবে টাকা খরচ করা যায়। তবে এর বিপরীত মতও রয়েছে। তাদের মতে, বর্তমান সময়ে সম্পূর্ণ নগদের উপর নির্ভর করা কঠিন। কারণ, এখন অধিকাংশ জায়গাতে ইউপিআই-তেই পেমেন্ট হয়ে যায়। 

 

Read more!
Advertisement
Advertisement