Advertisement

UPI without internet: বিনা ইন্টারনেটেই UPI পেমেন্ট, কীভাবে সম্ভব? জেনে নিন পদ্ধতি

১০ সেপ্টেম্বর থেকে এনসিপিআই চালু করে দিয়েছে ইউপিআই ট্যাপ অ্যান্ড পে। এটির মাধ্যমে ফোন ট্যাপ করেই টাকা দেওয়া যাবে। তবে এই ফিচার ব্যবহার করতে চাইলে এনএফসি থাকা স্মার্টফোন ব্যবহার করতে হবে। সেই ধরনের ফোন থাকলে এই ফিচার ব্যবহার করে কোনও পিওএস বা পয়েন্ট অব পার্চেস টার্মিনালে ট্যাপ করলেই পেমেন্ট হয়ে যাবে।

ইন্টারনেট ছাড়াই UPIইন্টারনেট ছাড়াই UPI
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Sep 2026,
  • अपडेटेड 2:48 PM IST
  • ১০ সেপ্টেম্বর থেকে এনসিপিআই চালু করে দিয়েছে ইউপিআই ট্যাপ অ্যান্ড পে
  • এটির মাধ্যমে ফোন ট্যাপ করেই টাকা দেওয়া যাবে
  • এই ফিচার ব্যবহার করতে চাইলে এনএফসি থাকা স্মার্টফোন ব্যবহার করতে হবে

ইউপিআই আসার পর থেকে কমেছে নগদের ব্যবহার। এখন অধিকাংশ ক্ষেত্রেই ইউপিআই দিয়েই টাকা পেমেন্ট করা হয়। কিন্তু এই ইউপিআই নিয়েও একটা বড় সমস্যা রয়েছে। ইন্টারনেট কানেকশন না থাকলে টাকা যায় না। তাই এই সমস্যার এবার সমাধান নিয়ে এল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনসিপিআই। তারা ইউপিআই-এর দুটি ফিচার চালু করেছে। এই দু'টি ফিচার হল ইউপিআই ট্যাপ অ্যান্ড পে এবং মাইইউপিআই। আর এই দুই ফিচার অত্যন্ত কাজের। এই ফিচারগুলির মাধ্যমে খুব সহজেই ইউপিআই ব্যবহার করা যাবে। 

ফোন ট্যাপ করেই দিন টাকা
১০ সেপ্টেম্বর থেকে এনসিপিআই চালু করে দিয়েছে ইউপিআই ট্যাপ অ্যান্ড পে। এটির মাধ্যমে ফোন ট্যাপ করেই টাকা দেওয়া যাবে। তবে এই ফিচার ব্যবহার করতে চাইলে এনএফসি থাকা স্মার্টফোন ব্যবহার করতে হবে। সেই ধরনের ফোন থাকলে এই ফিচার ব্যবহার করে কোনও পিওএস বা পয়েন্ট অব পার্চেস টার্মিনালে ট্যাপ করলেই পেমেন্ট হয়ে যাবে। এক্ষেত্রে ফোনে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। তবে এভাবে পেমেন্ট করতে চাইলে পিওএস-এ ইন্টারনেট লাগবে। 

আর এই নয়া ফিচার নিয়েই উৎসাহিত অনেকে। কারণ, এতদিন কোনও জায়গায় ইন্টরনেট কানেকশন না থাকলে পেমেন্ট করা যেত না। তবে সেই সমস্যার এবার সহজ সমাধান হয়ে যাচ্ছে। এক্ষেত্রে ইন্টারনেট ছাড়াই পেমেন্ট করতে পারবেন ইউপিআই-এর মাধ্যমে। 

তবে মনে রাখবেন, ট্যাপ অ্যান্ড পে ব্যবহারের জন্য ফোনে থাকতে হবে এনএফসি। সেই সঙ্গে পিওএস টার্মিনালেও প্রয়োজনীয় সাপোর্ট থাকা জরুরি। তাহলেই পেমেন্ট করা যাবে। 

পিন না দিয়েই ৫০০০ টাকা পর্যন্ত পেমেন্ট
ট্যাপ অ্যান্ড পে-এর মাধ্যমে ছোট ছোট টাকা পেমেন্টের জন্য আর আলাদা করে পিন দিতে হবে না। এক্ষেত্রে পিন ছাড়াই ৫ হাজার টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে। তবে আপনি চাইলে এই ফিচার বন্ধ করে রাখতেও পারেন। সেক্ষেত্রে পেমেন্টের জন্য আপনার কাছে পিন চাওয়া হবে। 

প্রসঙ্গত, অধিকাংশ ক্রেডিট এবং ডেবিট কার্ডেই ট্যাপ অ্যান্ড পে রয়েছে। সেই ফিচারই এবার যোগ হল ইউপিআই-তে। যার ফলে গ্রাহকদের অনেক সুবিধা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

মাই ইউপিআই কী?
এনপিসিআই ‘মাইইউপিআই’ ফিচারটিও চালু করেছে। এটি এনপিসিআই-এর এআই-ভিত্তিক গ্রাহক সহায়তা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে ইউপিআই লেনদেন এবং অটোপে-এর তথ্য খুব সহজেই পাওয়া যাবে। এটা এক জায়গাতেই পাওয়া যাবে। ফলে বারবার অ্যাপ খোলার প্রয়োজন পড়বে না। 

এছাড়া মাইইউপিআই প্ল্যাটফর্মের মাধ্যমে যাকে টাকা পাঠাচ্ছেন, তার সম্পর্কে আরও বেশি তথ্য পাবেন। ফলে পেমেন্টের ক্ষেত্রে ঝুঁকি অনেকটাই কমে যাবে। তাই এই ফিচারটি নিয়েও তুঙ্গে রয়েছে আলোচনা।

 

Read more!
Advertisement
Advertisement