Advertisement

Vande Bharat Run Abroad: বন্দে ভারত ছুটবে ফ্রান্স, জার্মানি, আমেরিকা সহ গোটা বিশ্বে, মাস্টার প্ল্যান রেলের!

দেশে বন্দে ভারত ট্রেনের সংখ্যা ক্রমাগত বাড়ছে। নতুন নতুন রুটে বন্দে ভারত এবং বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করা হচ্ছে। এর ফলে রেলযাত্রীদের এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে যাওয়ার সময় কমে আসছে এবং সেইসঙ্গে তাঁরা চমৎকার সুযোগ-সুবিধাও পাচ্ছেন। ভারতীয় রেল এই স্বদেশী ট্রেনটির উন্নতির জন্য নিরন্তর কাজ করে চলেছে। এদিকে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন, যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এই বন্দে ভারত ট্রেনগুলি এখন শুধু ভারতেই নয়, বিদেশেও চলতে দেখা যেতে পারে।

 অশ্বিনী বৈষ্ণব দিলেন বড় খবর অশ্বিনী বৈষ্ণব দিলেন বড় খবর
Aajtak Bangla
  • বেঙ্গালুরু,
  • 02 Nov 2026,
  • अपडेटेड 3:30 PM IST

Vande Bharat Export: দেশে বন্দে ভারত ট্রেনের সংখ্যা ক্রমাগত বাড়ছে। নতুন নতুন রুটে বন্দে ভারত এবং বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করা হচ্ছে। এর ফলে রেলযাত্রীদের এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে যাওয়ার সময় কমে আসছে এবং সেইসঙ্গে তাঁরা চমৎকার সুযোগ-সুবিধাও  পাচ্ছেন। ভারতীয় রেল এই স্বদেশী  ট্রেনটির উন্নতির জন্য নিরন্তর কাজ করে চলেছে।  এদিকে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন, যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এই বন্দে ভারত ট্রেনগুলি এখন শুধু ভারতেই নয়, বিদেশেও চলতে দেখা যেতে পারে। তিনি জানিয়েছেন, ভারত আগামী কয়েক বছরের মধ্যেই সম্পূর্ণ বন্দে ভারত ট্রেন রফতানি করা শুরু করবে।

'মাত্র ৩-৪ বছর, তারপর বন্দে ভারত রফতানি' 
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রবিবার বেঙ্গালুরু এবং মুম্বইকে সংযোগকারী বেঙ্গালুরু-মুম্বই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের প্রথম যাত্রার উদ্বোধন করেন। তিনি বলেন, ভারত আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে সম্পূর্ণ বন্দে ভারত ট্রেন রফতানি শুরু করবে। তিনি আরও বলেন, ভারতীয় রেল ক্রমাগত তার স্বদেশী ট্রেন সেটগুলির উন্নতি করছে এবং ইতোমধ্যেই সুৎইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রোপালশন সিস্টেম এবং বগিসহ এর কিছু সবচেয়ে প্রযুক্তিগতভাবে জটিল যন্ত্রাংশ রফতানি শুরু করেছে। 

মেক ইন ইন্ডিয়া ট্রেনের চাহিদা
বন্দে ভারত ট্রেন রফতানি পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রেলমন্ত্রী বলেন  এই ট্রেনগুলি সরকারের 'মেক ইন ইন্ডিয়া' এবং 'বিকশিত  ভারত' দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এগুলির নকশা এবং উৎপাদন মূলত দেশীয়ভাবেই করা হয়। অশ্বিনী বৈষ্ণবের মতে, 'বন্দে ভারত ট্রেনের প্রতিটি সংস্করণে আমরা উন্নতি সাধন করছি। প্রতিবার যখন আমরা একটি নতুন সংস্করণ তৈরি করি, তখন আমরা আগের সংস্করণ থেকে যা শিখেছি তার উপর ভিত্তি করেই তা তৈরি করি।' 

বন্দে ভারত ট্রেনে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, বন্দে ভারত স্লিপার সংস্করণে মাঝের ও উপরের বার্থ ব্যবহারকারী যাত্রীদের জন্য বিশেষ সুবিধার পাশাপাশি ঝাঁকুনি কমাতে ও আরাম বাড়াতে ডিজাইন করা উন্নত কাপলারও রয়েছে। সম্প্রতি রেল কর্তৃপক্ষ উত্তর প্রদেশকে বন্দে ভারত স্লিপার ট্রেন উপহার দিয়েছে। 

Advertisement

 

১৬ ঘণ্টায় ১১১৮ কিলোমিটার যাত্রা
রেলমন্ত্রী আরও ঘোষণা করেছেন,  কর্ণাটকের পরবর্তী বন্দে ভারত স্লিপার ট্রেনটি বেঙ্গালুরু থেকে যাত্রা শুরু করবে, যা উত্তর কর্ণাটকের কিছু অংশের সঙ্গে সংযোগ স্থাপন করে হুবলি হয়ে পুনে এবং মুম্বই যাবে। নতুন বেঙ্গালুরু-মুম্বই পরিষেবাটি কর্ণাটক এবং মহারাষ্ট্রের মধ্যে রাতের যোগাযোগ আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি সোমন্না বলেছেন যে ১৬টি কোচের এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি প্রায় ১৬ ঘণ্টায় ১,১১৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে, যা ভ্রমণের সময় প্রায় আট ঘণ্টা কমিয়ে দেবে।

বেঙ্গালুরু-মুম্বই বন্দে ভারত রুটের সময়সূচি
বেঙ্গালুরু-মুম্বই বন্দে ভারত নিয়মিত পরিষেবাটি ২ নভেম্বর মুম্বই থেকে এবং ৩ নভেম্বর বেঙ্গালুরু থেকে চালু হচ্ছে। বেঙ্গালুরু-মুম্বই ট্রেনটি সোমবার ছাড়া সপ্তাহে ছয় দিন চলবে, যা সন্ধ্যা ৭:৪৫ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ১১:৫৫ মিনিটে গন্তব্যে পৌঁছবে। ফিরতি ট্রেনটি মঙ্গলবার ছাড়া রাত ৮:১০ মিনিটে মুম্বই থেকে ছেড়ে দুপুর ১২টায় বেঙ্গালুরু পৌঁছবে। এই রুটে রায়চুর, যাদগির, কালাবুরগি, গুন্টাকাল, সোলাপুর এবং পুনের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি অন্তর্ভুক্ত থাকবে। এই বছরের শুরুতে চালু হওয়া হাওড়া-কামাক্ষ্যা পরিষেবার পর
বেঙ্গালুরু-মুম্বই পরিষেবাটি ভারতের দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন।
 

Read more!
Advertisement
Advertisement