Advertisement

Cheapest Data Plan: সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান, মাত্র ১৭৯ টাকাতেই আনলিমিটেড কল, SMS, ডেটা

মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন না, শুধু ফোনে কথা বলার জন্য রিচার্জ করেন? তাঁদের জন্য নতুন ছ’টি প্ল্যান নিয়ে এল ভোডাফোন আইডিয়া (Vi)। ১৭৯ টাকা থেকে শুরু এই রিচার্জগুলিতে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং এবং এসএমএসের সুবিধা।

 প্ল্যানে একেবারে ৩৬৫ দিনের মেয়াদ পাওয়া যাচ্ছে। প্ল্যানে একেবারে ৩৬৫ দিনের মেয়াদ পাওয়া যাচ্ছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Oct 2026,
  • अपडेटेड 5:28 PM IST
  • মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন না, শুধু ফোনে কথা বলার জন্য রিচার্জ করেন?
  • বার বার রিচার্জ করার ঝামেলাও কমবে।

মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন না, শুধু ফোনে কথা বলার জন্য রিচার্জ করেন? তাঁদের জন্য নতুন ছ’টি প্ল্যান নিয়ে এল ভোডাফোন আইডিয়া (Vi)। ১৭৯ টাকা থেকে শুরু এই রিচার্জগুলিতে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং এবং এসএমএসের সুবিধা। সবচেয়ে বড় আকর্ষণ, একটি প্ল্যানে একেবারে ৩৬৫ দিনের মেয়াদ পাওয়া যাচ্ছে। ফলে বার বার রিচার্জ করার ঝামেলাও কমবে।

সম্প্রতি টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই (TRAI) টেলিকম সংস্থাগুলিকে শুধুমাত্র ভয়েস কলিংয়ের জন্য আলাদা রিচার্জ প্ল্যান রাখার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের পরেই এয়ারটেলের মতো Vi-ও নতুন বিকল্প নিয়ে হাজির হয়েছে। কারণ, দেশের বহু গ্রাহকের কাছে মোবাইল ডেটার তেমন প্রয়োজন নেই। তাঁদের জন্য ইন্টারনেট ছাড়া রিচার্জ অনেক বেশি সাশ্রয়ী হতে পারে।

কোন প্ল্যানে কত টাকা খরচ?
Vi-র নতুন তালিকায় সবচেয়ে সস্তা ১৭৯ টাকার প্ল্যান। এতে ২৫ দিনের মেয়াদ, আনলিমিটেড কলিং এবং ৩০০টি এসএমএস পাওয়া যাবে। সঙ্গে রয়েছে Vi Movies & TV অ্যাপ ব্যবহারের সুবিধা।

১৮৫ টাকার প্ল্যানে মেয়াদ ২৮ দিন। এখানেও আনলিমিটেড কলিং, ৩০০টি এসএমএস এবং বিনামূল্যে Vi Movies & TV অ্যাপের সুবিধা রয়েছে।

২০৩ টাকার রিচার্জে মিলবে ৩০ দিনের মেয়াদ। অর্থাৎ প্রায় এক মাস নিশ্চিন্তে কথা বলা যাবে। এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলিং এবং ৩০০টি এসএমএস। ২০৬ টাকার প্ল্যানেও একই ধরনের সুবিধা রয়েছে। তবে সেটির মেয়াদও এক মাস।

যাঁরা দীর্ঘ মেয়াদের রিচার্জ চান, তাঁদের জন্য রয়েছে ৪৭০ টাকার বিকল্প। এতে ৮৪ দিনের মেয়াদ, আনলিমিটেড কলিং এবং ৯০০টি এসএমএস পাওয়া যাবে।

সবচেয়ে দীর্ঘমেয়াদি প্ল্যানটির দাম ১৮৪৯ টাকা। একবার রিচার্জ করলেই মিলবে ৩৬৫ দিনের মেয়াদ। সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিং এবং ৩৬০০টি এসএমএস। অর্থাৎ গোটা বছর রিচার্জের চিন্তা থাকবে না। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement