Advertisement

Visa-Free Travel For Indians: ভিসার ঝামেলা নেই, ঘুরে আসুন এই ৫৬টি দেশ, তালিকায় থাইল্যান্ড-মালয়েশিয়া

আপনি বিদেশে ঘুরতে যেতে চান? তাহলে এই নিবন্ধটি আপনারই জন্য। এখানে এমন কিছু দেশের নাম রয়েছে, যেখানে ভিসা ছাড়াই ঘুরে আসা যায়। আসুন সেই লিস্টটা দেখে নেওয়া যাক।

ভিসা ছাড়াই ঘুরে আসুনভিসা ছাড়াই ঘুরে আসুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2026,
  • अपडेटेड 10:43 AM IST
  • আপনি বিদেশে ঘুরতে যেতে চান?
  • তাহলে এই নিবন্ধটি আপনারই জন্য
  • এখানে এমন কিছু দেশের নাম রয়েছে, যেখানে ভিসা ছাড়াই ঘুরে আসা যায়

ভ্রমণ প্রিয় বাঙালি। আমাদের যে পায়ের তলায় সর্ষে। তাই দিঘা, পুরী, দার্জিলিংয়ের পর অনেক সময়ই মন চায় একটু বিদেশের মাটিতে উঁকি দিতে। আর ভাল খবর হল, ভারতীয় পাসপোর্ট হাতে থাকলে অনেক দেশে খুব সহজেই ঘুরে আসা যায়। অনেক ক্ষেত্রেই ভিসা ছাড়াই পৌঁছে যাওয়া যায় ডেস্টিনেশনে।

আসলে সাম্প্রতিক হেনলি পাসপোর্ট ইনডেক্স প্রকাশিত হয়েছে। সেখানে ভারতীয় পাসপোর্ট রয়েছে ৮০ নম্বরে। যার ফলে ভারতীয় পাসপোর্টধারীরা এখনও ৫৬টি দেশে সহজে প্রবেশে সুবিধা পাচ্ছেন।


এক্ষেত্রে ২৭টি দেশে ভিসা ছাড়াই (ভিসা ফ্রি) ছাড়াই প্রবেশ করা যায়। আবার ২৬টি দেশে পৌঁছে ভিসা বা  ভিসা অন অ্যারাইভাল মেলে। আর ৩টি দেশে যাওয়ার আগে অনলাইনে ইটিএ বা ইলেকট্রনিক ট্রাভেল অথারাইজেশন নিতে হয়।

এখন প্রশ্ন হল, ভিসা ফ্রি, ভিসা অন অ্যারাইভাল ও ইটিএ কী? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভিসা-ফ্রি কী?
ভিসা ফ্রি তালিকায় থাকা দেশগুলিতে যাওয়ার জন্য আগে থেকে ভিসা করার প্রয়োজন হয়। তবে এয়ারপোর্ট বা ইমিগ্রেশন অথারিটি হোটেল বুকিং, ফেরার টিকিট, পর্যাপ্ত অর্থের প্রমাণ বা বৈধ পাসপোর্ট দেখতে চাইতে পারে।

ভিসা অন অ্যারাইভাল কী? 
কিছু কিছু দেশে আগে থেকে ভিসা তৈরির প্রয়োজন পড়ে না। বরং দেশে পৌঁছনোর পর বিমানবন্দর বা নির্দিষ্ট জায়গায় ভিসা দেওয়া হয়। এমন পরিস্থিতিতে ফর্ম পূরণ করা ফি জমা দেওয়ার প্রয়োজন হয়। এছাড়া কিছু নথি দেখাতে হতে পারে।

ইটিএ কী ?
এক্ষেত্রে যাত্রা শুরুর আগে অনলাইনে অনুমোদন নিতে হয়। এটি সাধারণ ভিসার তুলনায় অনেক সহজে হয়। 

ভারতের নাগরিকরা ভিসা না নিয়েই যেতে পারবেন এই ২৭টি দেশে

  • অ্যাঙ্গোলা
  • বার্বাডোস
  • ভুটান
  • ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস
  • কুক আইল্যান্ডস
  • ডোমিনিকা
  • ফিজি
  • গ্রেনাডা
  • হাইতি
  • জ্যামাইকা
  • কাজাখস্তান
  • কিরিবাতি
  • ম্যাকাও
  • মালয়শিয়া
  • মরিশাস
  • মাইক্রোনেশিয়া
  • মন্টসেরাট
  • নেপাল
  • নিয়ু
  • ফিলিপিন্স
  • কাতার
  • রুয়ান্ডা
  • সেনেগাল
  • সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস
  • গাম্বিয়া
  • ত্রিনিদাদ ও টোবাগো
  • ভানুয়াতু

এই প্রসঙ্গে বলি, এই তালিকায় ভুটান ও নেপাল একবার ঘরের পাশেই। চাইলে এখানে যেতেই পারেন। এছাড়া মালয়শিয়া ও ফিলিপিন্সও পর্যটকদের কাছে জনপ্রিয়।

পৌঁছে ভিসা পাওয়া যাবে এই ২৬টি দেশে

  • বুরুন্ডি
  • কম্বোডিয়া
  • কেপ ভার্দে
  • কোমোরোস
  • জিবুতি
  • ইথিওপিয়া
  • গিনি-বিসাউ
  • ইন্দোনেশিয়া
  • জর্ডন
  • লাওস
  • মাদাগাস্কার
  • মালদ্বীপ
  • মার্শাল আইল্যান্ডস
  • মঙ্গোলিয়া
  • মোজাম্বিক
  • মায়ানমার
  • পালাউ
  • সামোয়া
  • সিয়েরা লিওন
  • শ্রীলঙ্কা
  • সেন্ট লুসিয়া
  • তানজেনিয়া
  • থাইল্যান্ড
  • তিমর-লেস্তে
  • টুভালু
  • জিম্বাবোয়ে

মাথয় রাখতে হবে, এই প্রতিটি দেশের ভিসা অন অ্যারাইভালের নিয়ম এক নয়। তাই যাওয়ার আগে অবশ্যই নিয়মটা চেক করে নেওয়া জরুরি।

Advertisement

ইটিএ নিয়ে যেতে হবে এই ৩টি দেশে

  • কেনিয়া
  • সিশেলস
  • সেন্ট কিটস অ্যান্ড নেভিস

শেষ টিপস
এই সব দেশে যাওয়ার প্ল্যান করার আগে ভাল করে নিয়মগুলি জেনে নিন। পারলে কোনও ট্রাভেল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে ফেলুন। তাহলেই শান্তিতে ঘুরে আসতে পারবেন। 

 

Read more!
Advertisement
Advertisement