Advertisement

একডজন অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর ঘোষণা করল রেল, WBJEE পরীক্ষার্থীদের বিরাট সুবিধা

অন্যদিকে, আগামীকালই রয়েছে UPSC পরীক্ষাও। এক্ষেত্রেও পরীক্ষার্থীদের সুবিধা দিতে কলকাতা মেট্রো পরিষেবার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ওইদিন ব্লু ও গ্রিন লাইনে নির্ধারিত সময়ের তুলনায় দুই ঘণ্টা আগে মেট্রো চলাচল শুরু হবে।

একডজন অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর ঘোষণা করল রেলএকডজন অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর ঘোষণা করল রেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2026,
  • अपडेटेड 12:43 PM IST
  • পরীক্ষা উপলক্ষে স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল।
  • রবিবার পড়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রানস্ এক্সিমিনেশন (WBJEE) -এর পরীক্ষা।
  • WBJEE উপলক্ষে রবিবার ১২টি স্পেশাল ট্রেন চালাবে হাওড়া ডিভিশন।

পরীক্ষা উপলক্ষে স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল। রবিবার পড়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রানস্ এক্সিমিনেশন (WBJEE) -এর পরীক্ষা। ফলে ট্রেনে যাত্রীদের ব্যাপক ভিড়ের মধ্যে পরীক্ষা দিতে ছুটতে হতে পারত পরীক্ষার্থীদের। তবে এবার আর তেমনটা করতে হচ্ছে না- সৌজন্যে পূর্ব রেল।  WBJEE উপলক্ষে রবিবার ১২টি স্পেশাল ট্রেন চালাবে হাওড়া ডিভিশন। 

রেলের তরফে বলা হয়েছে, রবিবার ছুটির দিন হওয়ায় এমনিতেই বেশ কিছু ট্রেন বাতিল থাকে। ফলে ওই দিন পরীক্ষা পড়ায় ভুগতে হত পরীক্ষার্থীদের। বিষয়টির কথা মাথায় রেখে ও প্রত্যাশিত ভিড় সামাল দেওয়ার জন্য রবিবার বাতিল থাকা বেশ কয়েকটি EMU লোকাল ট্রেন এই রবিবার চালানোর সিদ্ধান্ত নিয়ে পূর্ব রেল। যাত্রাপথে এই ট্রেনগুলি সব স্টেশনে থামবে।

কোন ট্রেনগুলি রবিবার চলবে, দেখে নেওয়া যাক

আপ EMU ট্রেন

  • ভোর ৫.৪৫-এর ৩৬০৮১ হাওড়া-মসাগ্রাম লোকাল চলবে
  • সকাল ৭.১০ -এর ৩৭২১৭ হাওড়া-ব্যাণ্ডেল লোকাল চলবে
  • সকাল ৭.৩০-এর ৩৭০৪১ হাওড়া-শেওড়াফুলি লোকাল চলবে
  • সকাল ৭.৪৫-এর ৩৭০১১ হাওড়া-শ্রীরামপুর লোকাল চলবে
  • বিকেল ৫.০০ -এর ৩৭০৬১ হাওড়া-শেওড়াফুলি লোকাল চলবে
  • সন্ধ্যা ৫.৫২-এর ৩৭৫১১ বালি-ব্যাণ্ডেল লোকাল চলবে

ডাউন EMU ট্রেন

  • সকাল ৮.০৬ -এর ৩৬০৮২ মসাগ্রাম-হাওড়া লোকাল চলবে
  • সকাল ৮.২৮ -এর ৩৭২৩০ ব্যান্ডেল-হাওড়া লোকাল চলবে
  • সকাল ৮.২০-এর ৩৭০৪২ শেওড়াফুলি-হাওড়া লোকাল চলবে
  • সকাল ৮.৪০-এর ৩৭০১২ শ্রীরামপুর-হাওড়া লোকাল চলবে
  • সন্ধ্যে ৬.১৩-এর ৩৭০৬২ শেওড়াফুলি-হাওড়া লোকাল চলবে
  • বিকেল ৪টে ২৫-এর ৩৭৫১২ ব্যাণ্ডেল-বালি লোকাল চলবে।

অন্যদিকে, আগামীকালই রয়েছে UPSC পরীক্ষাও। এক্ষেত্রেও পরীক্ষার্থীদের সুবিধা দিতে কলকাতা মেট্রো পরিষেবার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ওইদিন ব্লু ও গ্রিন লাইনে নির্ধারিত সময়ের তুলনায় দুই ঘণ্টা আগে মেট্রো চলাচল শুরু হবে। 

মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার সকাল ৭টা থেকেই পরিষেবা চালু হবে। সাধারণত রবিবার মেট্রো শুরু হয় সকাল ৯টা থেকে, তবে পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ব্লু লাইনে সকাল ৭টা থেকে প্রথম মেট্রো চলবে দক্ষিণেশ্বর ও দমদম থেকে ডাউন রুটে, পাশাপাশি মহানায়ক উত্তম কুমার ও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে আপ রুটে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত আধঘণ্টা অন্তর মেট্রো চলবে। এরপর স্বাভাবিক সময়সূচি অনুযায়ী পরিষেবা চলবে। রাতের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হয়নি।

 

Read more!
Advertisement
Advertisement