Advertisement

WB Bengal Budget Job Announcement: রাজ্যে ১ লক্ষ নিয়োগ, সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ

রাজ্যের বিজেপি সরকারের প্রথম অর্থমন্ত্রী হিসেবে ঠিক বেলা ১২টায় বিধানসভায় বাজেট পেশ শুরু করেন স্বপন দাশগুপ্ত। বাজেটের শুরুতেই নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী। জানিয়ে দেন রাজ্য সরকারের ১ লক্ষ শূন্য পদে শীঘ্র নিয়োগ হবে। এরমধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

 লক্ষ সরকারি চাকরি, ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে লক্ষ সরকারি চাকরি, ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jun 2026,
  • अपडेटेड 2:38 PM IST

রাজ্যের বিজেপি সরকারের প্রথম অর্থমন্ত্রী হিসেবে ঠিক বেলা ১২টায় বিধানসভায় বাজেট পেশ শুরু করেন স্বপন দাশগুপ্ত। বাজেটের শুরুতেই নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী। জানিয়ে দেন রাজ্য সরকারের ১ লক্ষ শূন্য পদে শীঘ্র নিয়োগ হবে। এরমধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। 

বাজেটের শুরুতেই অর্থমন্ত্রী বলেন, রাজ্যে চালু থাকা সকল সামাজিক সুরক্ষা প্রকল্প অব্যাহত থাকবে। স্বপন দাশগুপ্ত জানিয়ে দেন, 'সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণির কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। এই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে।' এরপরেই তিনি জানিয়ে দেন, এক লক্ষ শূন‍্যপদ নিয়োগ করা হবে। তাতে ৩৩ শতাংশ মহিলা নিয়োগ করা হবে। তার মধ্যে ২০ হাজার পুলিশ বিভাগ, ৫০ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য, সেখানে ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগে ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে ৫ বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী ২ বছরের জন্য বহাল থাকবে।


সোমবার বিধানসভায় বাজেট বক্তৃতার শুরুতেই স্বপ্ন দাশগুপ্ত জানান, ‘আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখা তৈরি করেছি।’ একইসঙ্গে সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, প্রশাসনিক সংস্কার এবং আর্থিক পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি। বাজেট বক্তৃতায় রাজ্যের আর্থিক অবস্থার একটি গুরুত্বপূর্ণ চিত্রও তুলে ধরেন অর্থমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মোট ঋণের পরিমাণ ৮ লক্ষ ১৫ হাজার ৮৯১ কোটি টাকা। এই বিপুল ঋণের বোঝা সামাল দিয়েই উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাওয়ার চ্যালেঞ্জ সরকারের সামনে রয়েছে বলে মনে করা হচ্ছে।


তবে বাজেটের সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে অন্যতম ছিল কর্মসংস্থান সংক্রান্ত সিদ্ধান্ত। অর্থমন্ত্রী জানান, আগামী দিনে রাজ্যে এক লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি পুলিশ বিভাগে ৫০ হাজার কর্মী নিয়োগের কথাও ঘোষণা করা হয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি বড় স্বস্তির খবর দিয়ে তিনি জানান, নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা দু’বছর পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে। 

রাজ্য সরকারি কর্মীদের জন্যও বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা করেন স্বপন দাশগুপ্তের। ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।  অর্থাৎ এর আগে ১৮ শতাংশ ডিএ পেতেন কর্মীরা। এবার থেকে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা। ১ অক্টোবর থেকেই নতুন হারে মহার্ঘ ভাতা মিলবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement