
বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক ৩ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা হল রাজ্য বাজেটে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট ভাষণে ঘোষণা করেন, ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকার যুবদের জন্য মাসিক ভাতা চালু হবে। এই প্রকল্পের নাম 'ভরসা কর্মসূচি'। কবে থেকে এই টাকা মিলবে?
বেকার যুবক-যুবতীদের ৩ হাজার টাকা কবে মিলবে?
'ভরসা কর্মসূচি' প্রকল্পে অক্টোবর ২০২৬ থেকে মাসিক ৩ হাজার টাকা ভাতা মিলবে। এই প্রকল্পে স্নাতক বেকারদের জন্য মাসে ৩০০০ টাকা এবং অন্যদের মাসে ২০০০ টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি পরিবারের আয় এক লক্ষ টাকার কম এবং যাঁরা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের জন্য প্রযোজ্য হবে।
কারা ৩ হাজার টাকা এই প্রকল্পের সুবিধা পাবেন?
অর্থমন্ত্রী জানান, "যে পরিবারের আয় এক লক্ষ টাকার কম এবং যাঁরা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের জন্য ভরসা কর্মসূচি প্রকল্প প্রযোজ্য হবে।"
আগের সরকারের আমল থেকে ‘যুব সাথী’ প্রকল্পের ঘোষণা হয়েছিল। শিক্ষিত বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। সেই প্রকল্পের জায়গায় চালু হল 'ভরসা কর্মসূচি'। আর দেড় হাজার নয়, এবার ৩ হাজার টাকা করে মাসিক ভাতা মিলবে।