Advertisement

Budget for ASHA Workers: আশাকর্মীদের এক ধাক্কায় ৫ হাজার টাকা বেতনবৃদ্ধির ঘোষণা, বেড়ে কত হল?

বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই রাজ্য বাজেটে আশা কর্মীদের জন্য বড় খবর। বেতন বাড়ল আশা কর্মীদের।

বাজেটে আশাকর্মীদের বেতনবৃদ্ধিবাজেটে আশাকর্মীদের বেতনবৃদ্ধি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jun 2026,
  • अपडेटेड 1:35 PM IST

বেতনবৃদ্ধির দাবিতে বারংবার পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন আশা কর্মীরা। আগের সরকারের আমলে বেতন খুব একটা বাড়েনি। বর্তমান বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই রাজ্য বাজেটে আশা কর্মীদের জন্য বড় খবর। বেতন বাড়ল আশা কর্মীদের।

আশাকর্মীদের কাজকে স্বীকৃতি দিয়ে তাঁদের মাসিক সাম্মানিক ৫০০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আশা কর্মীরা প্রাথমিক স্তরের স্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে তাঁদের মাসিক সম্মানিক ৫,০০০ টাকা বৃদ্ধির ঘোষণা।

আশা কর্মীদের বেতন ছিল ৫ হাজার টাকা। সর্বশেষ বাজেটে ১ হাজার টাকা বাড়ানো হয়। ফলে প্রতি মাসে ৬ হাজার টাকা বেতন পাচ্ছিলেন তাঁরা। বর্তমান সরকার ৫ হাজার টাকা সাম্মানিক বৃদ্ধি করায় তাদের বেতন বেড়ে দাঁড়াবে ১১ হাজার টাকা।

আগের সরকারের আমলে আশা কর্মীরা ১৫ হাজার টাকা বেতন সহ কয়েকদফা দাবিতে রাজ্যজুড়ে কর্মবিরতিতে অংশগ্রহণ করেছিল। টানা ৩০ দিন ধরে রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করছিলেন আশা কর্মীরা। এছাড়াও, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের দাবি করেছিলেন। বকেয়া ইনসেনটিভ মেটানো এবং মাতৃত্বকালীন ছুটির দাবিও ছিল তাঁদের।  

এছাড়া, এদিনের বাজেটে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু ও প্রাণীমিত্রদের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে ১৬ হাজার টাকা করা হবে বলে জানান। পাশাপাশি অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক পেনশন এবং মিথ্যা মামলায় কারাবাস করা ব্যক্তিদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে। রাজ্যের সিভিক ভলান্টিয়ার ও গ্রিন পুলিশ কর্মীরা আগামী আগস্ট মাস থেকে অতিরিক্ত ২ হাজার টাকা করে মাসিক পারিশ্রমিক পাবেন। একইসঙ্গে এনভিএফ (ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স) কর্মী, প্রাণীবন্ধু ও প্রাণীমিত্রদের ক্ষেত্রেও ২ হাজার টাকা মাসিক পারিশ্রমিক বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement