Advertisement

Cancelled And Restored Trains List: উত্তরবঙ্গে ঘুরপথে কোন কোন ট্রেন, বাতিল কোনগুলি, পুরো লিস্ট

আপ লাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে এখনও আরও একদিন বা দু'দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন পূর্ব রেলের কর্তারা।

উত্তরবঙ্গের ট্রেনের খবরউত্তরবঙ্গের ট্রেনের খবর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Sep 2026,
  • अपडेटेड 7:55 PM IST
  • রেললাইনে ধস।
  • উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ কার্যত বিপর্যস্ত।

ভারী বৃষ্টির জেরে ধস নামায় শুক্রবারও দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ কার্যত বিপর্যস্ত। নিউ ফরাক্কা স্টেশনের কাছে প্রায় ২০ মিটার রেলপথের নীচ থেকে মাটি সরে  গিয়েছে। রেললাইনের নীচের মাটি বসে যাওয়ায় ওই অংশে ট্রেন চলাচল বন্ধ। পরিস্থিতি সামাল দিতে ওই রুটের ১৪টি ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। প্রায় ১৫০ জন কর্মী এবং রেলের পদস্থ ইঞ্জিনিয়ারেরা যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চালাচ্ছেন। 

বুধবার রাত আড়াইটে নাগাদ নিউ ফরাক্কা স্টেশনের কাছে ধস সামনে। রেললাইনে টহল দেওয়ার সময় কর্মীরা দেখতে পান, কয়েক ফুট নীচে বসে গিয়েছে জমি। সঙ্গে সঙ্গে বিষয়টি স্টেশন ম্যানেজারকে জানানো হয়। ঘটনার পর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়ে। বৃহস্পতিবার দুপুরের পর ডাউন লাইনে সীমিত সংখ্যক ট্রেন চলাচল শুরু হলেও যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে শুক্রবার অধিকাংশ পরিষেবাই বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পরিস্থিতি আরও জটিল হয়। পাশের একটি পুকুরের পাড়ে নতুন করে ধস নামায় একটি ওভারহেড বৈদ্যুতিক খুঁটি বিপজ্জনকভাবে হেলে পড়ে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপ লাইনে পুরোপুরি স্বাভাবিক পরিষেবা ফিরতে আরও এক-দু'দিন সময় লাগতে পারে। সংশ্লিষ্ট অংশটি সম্পূর্ণ নিরাপদ এবং ধসের আশঙ্কামুক্ত বলে শংসাপত্র না পাওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।

ঘুরপথে ট্রেন চলবে

২৭৫৭৫ হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস
১৫৯৬১ হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস
রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস
বালুরঘাট-কলকাতা এক্সপ্রেস
বালুরঘাট-বঠিন্ডা ফরাক্কা এক্সপ্রেস
দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেল
বেঙ্গালুরু মুজফ্‌ফরপুর এক্সপ্রেস
শিলচর-তিরুঅনন্তপুরম সেন্ট্রাল আরোনাই এক্সপ্রেস 
ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস 
নিউ জলপাইগুড়ি-তিরুচিরাপল্লি এক্সপ্রেস
সাব্রুম-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
হলদিবাড়ি-কলকাতা এক্সপ্রেস 
বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস 
নিউ দিল্লি-মালদহ টাউন এক্সপ্রেস
বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস
 

বাতিল ট্রেন

১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস
১৩১৪৭ শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস
১৩১৪৯ শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
১৩১৬৩ শিয়ালদা-সহরসা হাটে বাজারে এক্সপ্রেস
১৩১৫৩ শিয়ালদা-মালদহ টাউন গৌড় এক্সপ্রেস
১২৩৪৩ শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার দার্জিলিং মেল
১৩১৮৯ শিয়ালদা-বালুরঘাট এক্সপ্রেস
১২৩৭৭ শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস
১৩১১৫ শিয়ালদা-জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস
১৩১৪৫ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস
১৩১৫৯ কলকাতা-জোগবানি এক্সপ্রেস
১৩০৩৩ হাওড়া-কাটিহার এক্সপ্রেস

Advertisement

এছাড়াও হাওড়া–নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া–এনজেপি শতাব্দী এক্সপ্রেস বাতিল। 

কবে চলবে ট্রেন

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক  শিবরাম মাঝি জানিয়েছেন, মাটি বসে যাওয়ার অংশটি মেরামতির কাজ চলছে। কাজ করতে গিয়ে দেখা যায় ক্ষতিগ্রস্ত অংশ আরও কিছুটা ছড়িয়ে পড়েছে। আপাতত ধস থামানো সম্ভব হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে শনিবারের মধ্যে ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে পারে।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে গোটা মেরামতি প্রক্রিয়ার উপর নিয়মিত নজর রাখছেন। শুক্রবার এক বিবৃতিতে পূর্ব রেল জানিয়েছে, প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম ও কর্মী, নিরাপদে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যাত্রীদের ভোগান্তি

সামনেই সপ্তাহান্ত। তার আগে ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় উত্তরবঙ্গমুখী নিত্যযাত্রী থেকে পর্যটক, ভোগান্তিতে পড়েছেন বহু মানুষ। সরকারি বাসের টিকিট প্রায় মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাওয়ায় অনেকেই বেসরকারি বাসের উপর নির্ভর করছেন। যাত্রীদের একাংশের অভিযোগ, এই সুযোগে কয়েকটি বেসরকারি বাস সংস্থা এক রাতের মধ্যে ভাড়া অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ।
 

Read more!
Advertisement
Advertisement