বাংলা সহ গোটা দেশেই শেষবার জনগণনা হয়েছে ২০১১ সালে। এরপর হওয়ার ২০২১-এ ফের হওয়ার কথা ছিল সেন্সাস। কিন্তু তখন করোনার কারণে জনগণনা করা সম্ভব হয়নি। যদিও চলতি বছর আবার বাংলায় শুরু হচ্ছে জনগণনা। ঘোষণা অনুযায়ী, ১ অগাস্ট থেকে শুরু হবে এই প্রক্রিয়া। চলবে ২০২৭-এর ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সেলফ এনুমারেশন হবে ১৫ অগাস্ট পর্যন্ত। এই সময় যে কোনও ব্যক্তি নিজেই সেনসাসের তথ্য অনলাইনে ফিলআপ করতে পারবেন।
তাই আসুন আজ সেলফ এনুমারেশনের বিষয়ে যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক-
কোন ওয়েবসাইটে করতে হবে?
এক্ষেত্রে www.westbengal.census.gov.in- এই ওয়েবসাইটে গিয়ে গোটা কাজটা সারতে হবে। ১ অগাস্ট থেকে শুরু হবে সেলফ এনুমারেশন প্রক্রিয়া।
কীভাবে করতে হবে?
সবার প্রথমে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর একে একে পরিবারের সদস্যদের তথ্য জানাতে হবে।
- পরিবারের গৃহকর্তা এবং সকল সদস্যের নাম লিখতে হবে
- জানাতে হবে লিঙ্গ, বয়স, বিয়ে হয়েছে কি না
- এছাড়া আধার কার্ড এবং অন্যান্য পরিচয়পত্রের তথ্য দিতে হবে
- যেই বাড়িতে থাকা হয় তার বিস্তারিত বিবরণ দেওয়া মাস্ট
- এই সব ডিটেলস পূরণ করার পর সাবমিট করতে হবে
- এরপর মিলবে অ্যাকনলেজমেন্ট বা রেফারেন্স নম্বর
- রেফারেন্স নম্বর যত্ন করে রেখে দিতে হবে। এরপর নির্দিষ্ট সময়ে আপনার বাড়িতে যাবেন জনগণনার প্রতিনিধিরা। তখন তাঁদের কাছে সেলফ এনুমারেশন অ্যাকনলেজমেন্ট বা রেফারেন্স নম্বর দিয়ে দিন। এই সময় তিনি আধার কার্ড দেখতে চাইতে পারেন। সেটা দেখান। তাহলেই কাজ শেষ। হয়ে গেল সেলফ এনুমারেশন।
কোন কোন তথ্য দরকার?
সেলফ এনুমারেশন করার জন্য এই তথ্যগুলি হাতের কাছে রাখুন-
- বাড়ির নম্বর অবশ্যই লাগবে
- বাড়িটি কাঁচা না পাকা
- ভাড়া বাড়ি না নিজের বাড়িতে থাকেন
- পরিবারের মোট সদস্য সংখ্যা কত
- পরিবারের প্রধানের নাম
- পরিবারের সকল সদস্যের নাম
- সকলের বয়স এবং লিঙ্গ
- বাড়িতে কতগুলি ঘর রয়েছে
- পরিবারে বিবাহিত দম্পতির সংখ্যা
- ঘরে বা বাড়িতে পানীয় জল রয়েছে কি না
- ঘরে বিদ্যুৎ রয়েছে কি না
- বাড়িতে টয়লেট আছে কি না
- শৌচাগার ঠিক কী ধরনের
- স্নান করার জায়গা আছে কি না
- গ্যাস আছে কি না
- টিভি আছে কি না
- ইন্টারনেট আছে কি না
- ল্যাপটপ আছে কি না
- দুই চাকার বাইক আছে কি না
- চার চাকা গাড়ি রয়েছে রয়েছে কি না
- পরিবারের খাবারের ধরন
- মোবাইল নম্বর
ব্যাস এই সব তথ্য দিলেই অনায়াসে সেলফ এনুমারেশন করে ফেলতে পারবেন।