Advertisement

West Bengal New Fines: আজ থেকে রাস্তায় থুতু, প্রস্রাব করলে, প্লাস্টিক ফেললেই ফাইন; কত টাকা জরিমানা?

বাংলায় আজ থেকে নতুন ফাইন চালু হল। এক্ষেত্রে থুতু ফেললে দিতে হবে জরিমানা। সেই সঙ্গে প্রস্রাব করলে, আবর্জনা ফেললেও ফাইন দিতে হবে। এক্ষেত্রে কোন ভুলে কত টাকা জরিমানা? জেনে নিন দ্রুত।

রাস্তায় কোন কোন ভুল করলে আজ থেকে ফাইন?রাস্তায় কোন কোন ভুল করলে আজ থেকে ফাইন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Sep 2026,
  • अपडेटेड 10:23 AM IST
  • বাংলায় আজ থেকে নতুন ফাইন চালু হল
  • থুতু ফেললে দিতে হবে জরিমানা
  • সেই সঙ্গে প্রস্রাব করলে, আবর্জনা ফেললেও ফাইন দিতে হবে

পশ্চিমবঙ্গকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো সব ব্যবস্থা নিচ্ছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় বেরিয়ে কয়েকটা ভুল করলেই জরিমানা দিতে হবে। ভাবছেন, বাংলায় আবার ঠিক কী নয়া নিয়ম চালু করা হল? কী কারণে নেওয়া হবে জরিমানা? সেই উত্তরটা জানতে অবশ্যই নিবন্ধটি পড়ুন। 

কী করলে জরিমানা? 
প্রথমেই বলেছি, বাংলাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার কাজটা দ্রুততার সঙ্গে শুরু হয়ে গিয়েছে। সেই মতো সেপ্টেম্বর থেকে কয়েকটি ভুলের ক্ষেত্রে জরিমানা নেওয়ার কথা বলা হয়েছে। সেগুলি হল-

  • শহরের রাস্তাঘাটে প্রকাশ্যে কেউ থুতু ফেললে জরিমানা দিতে হবে। 
  • যত্রতত্র আবর্জনা ফেললেও দিতে হবে ফাইন। 
  • এছাড়া নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের ক্ষেত্রেই জরিমানার বিধান আনা হয়েছে।
  • সেই সঙ্গে প্রকাশ্যে মল মূত্র ত্যাগ করলেও ফাইন দিতে হবে।   

আর এই নিময়টা ১ সেপ্টেম্বর থেকেই চালু হয়ে গেল। সেই মতো নির্দিষ্ট নির্দেশিকা পৌঁছে গিয়েছে জেলাশাসকদের কাছে। 

কোথায় কোথায় কার্যকর হচ্ছে এই নিয়ম? 
১ সেপ্টেম্বর থেকেই রাজ্যের কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি ও নোটিফায়েড এরিয়াতে এই নিয়ম কার্যকর করা হয়েছে। সেই মতো এই সব অঞ্চলের জেলাশাসকের কাছে পৌঁছে গিয়েছে অর্ডার। তাই আজ থেকে বাইরে বেরলে এই সব নিয়ম মেনে চলুন। 

নির্দেশে কী বলা হয়েছে? 
বাংলার রাস্তাঘাট পরিষ্কার রাখতে চায় সরকার। সেই মতো জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে অর্ডার। এই নির্দেশিকায় জানান হয়েছে, ঠিক কোন কোন কারণে জরিমানা দিতে হবে। আর সেই নিয়ম ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছে। 

চলবে প্রচারাভিযান
শুধু নিয়ম বানিয়েই বসে নেই সরকার। সেই নিয়ম কার্যকর করতেও চাইছে তারা। শুধু তাই নয়, সাধারণ মানুষও যাতে এই নয়া নিয়ম জানতে পারেন, সেটাও তারা নিশ্চিত করতে চাইছে। সেই মতো প্রচারাভিযান শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে জেলাশাসকদের।

এক্ষেত্রে সাধারণ মানুষ যাতে বুঝতে পারে রাস্তায় নোংরা ফেলা, নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার, থুতু ফেলা, মল-মূত্র ত্যাগ করার মতো কাজগুলি করলে জরিমানা হতে পারে, সেই মতো প্রচার চালানো হচ্ছে। 

কোথায় কোথায় বেশি নজর? 
এই বিষয়টাও জানিয়ে দিয়েছে পুর ও নগরোন্নয় মন্ত্রক। তাদের দাবি, বাজার, হাসপাতাল, স্কুল, কলেজ, ধর্মীয় স্থান এবং সরকারি অফিসের সামনের রাস্তা এবং নর্দমার দিকে বেশি নজর থাকবে। 

Advertisement

কত টাকা ফাইন? 
কতটাকা করে ফাইন দিতে হবে, তারও একটা তালিকা দিয়েছে সরকার-

  • থুতু ফেললে ১০০ টাকা ফাইন
  • প্রকাশ্যে প্রস্রাব করলে বা মলত্যাগ করলে ২০০ টাকা জরিমান।
  • আর নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলে বা আবর্জনা করলে ২০০ টাকা ফাইন। 

তবে এই সব টাকা নগদে নেওয়া হবে না। অনলাইনেই দিতে হবে ফাইন। 

  

 

Read more!
Advertisement
Advertisement