
এপ্রিল শেষ হতে বাকি আর ১০ দিন। বাকি ২০-৩০ এপ্রিলের মধ্যে রাজ্যজুড়ে চারদিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। কোনও জরুরি কাজ থাকলে এই চারদিন এড়িয়ে যান। নাহলে ফেরত আসতে হবে। কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে জেনে নিন।
রাজ্যজুড়ে কবে কবে ব্যাঙ্ক বন্ধ?
২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যজুড়ে একাধিক শাখা বন্ধ থাকবে। চতুর্থ শনি ও রবিবারে ব্যাঙ্ক বন্ধ থাকবে। দু'দফায় নির্বাচনের উপলক্ষে পশ্চিমবঙ্গে দু'দিন ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। প্রথম দফার ভোটগ্রহণ আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, যে সব নির্দিষ্ট কেন্দ্রে ভোটগ্রহণ হবে, সেখানে ব্যাঙ্ক বন্ধ রাখা হবে। ২৯ এপ্রিল দ্বিতায় দফার ভোট। এই কেন্দ্রেও ভোটগ্রহণের কারণে বন্ধ থাকবে। এই দিনে নির্বাচনী এলাকাগুলিতে সবেতন ব্যাঙ্ক ছুটি বাধ্যতামূলক।
তবে অনলাইন ব্যাঙ্কিং চালু থাকবে। এই দিনগুলিতে শাখা পরিষেবা পাওয়া যাবে না।
ব্যাঙ্কিং কি কি পরিষেবা তখন পাওয়া যাবে?
কী করা উচিত?
ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে শেষ মুহূর্তে নগদ টাকা তোলা এড়িয়ে চলুন। যেখানে সম্ভব ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবহার করুন। একান্ত জরুরি কাজ থাকলে ছুটির সঠিক অবস্থা জানতে স্থানীয় শাখার সঙ্গে যোগাযোগ করুন।