Advertisement

WB Govt Salary Date October 2026: DA সহ অক্টোবরের মাইনে ঢুকবে, ঠিক যখন দুর্গাপুজো শুরু হবে, রাজ্য সরকারি কর্মীদের পোয়াবারো!

অক্টোবরে অগ্রিম বেতন ও সঙ্গে বর্ধিত ডিএ মিলবে। একাধিকবার সেকথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্যের অর্থ দফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী, বেতনের সঙ্গেই মিলবে বর্ধিত ডিএ (DA) ও পেনশনভোগীদের ডিআর (DR)। দুর্গাপুজোর ষষ্ঠীর (১৬ অক্টোবর) আগেই আগামী ১৫ অক্টোবরের মধ্যে অক্টোবর মাসের বেতন, পেনশন এবং ফ্যামিলি পেনশন দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ দফতর।

এই দিন ঢুকছে অগ্রিম বেতন-পেনশনএই দিন ঢুকছে অগ্রিম বেতন-পেনশন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Sep 2026,
  • अपडेटेड 3:35 PM IST

অক্টোবরে অগ্রিম বেতন ও সঙ্গে বর্ধিত ডিএ মিলবে। একাধিকবার সেকথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্যের অর্থ দফতর।  বিজ্ঞপ্তি অনুযায়ী, বেতনের সঙ্গেই মিলবে বর্ধিত ডিএ (DA) ও পেনশনভোগীদের ডিআর (DR)। দুর্গাপুজোর ষষ্ঠীর (১৬ অক্টোবর) আগেই আগামী ১৫ অক্টোবরের মধ্যে অক্টোবর মাসের বেতন, পেনশন এবং ফ্যামিলি পেনশন দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ দফতর।

বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে?
পুজোর মাসে সরকারি কর্মীদের বড় উপহার দিল শুভেন্দু অধিকারীর সরকার । অক্টোবরের বেতন ঢুকবে ১৫ অক্টোবর। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে নবান্ন। শুধু কর্মচারীরাই নন, যাঁরা পেনশন বা ফ্যামিলি পেনশন পান, তাঁরাও ১৫ তারিখই টাকা পাবেন। ১৬ অক্টোবর ষষ্ঠী। তার আগেই মাসের বেতন-পেনশন পেয়ে যাবেন সরকারি কর্মীরা। পূর্ব ঘোষণা মতো অক্টোবরেই ডিএ-র ২০ শতাংশ টাকাও ঢুকে যাবে। তা নিয়েও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে নির্দেশিকায়। অর্থ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, চলতি বছরের অক্টোবর মাসের বেতন, Grant-in-Aid-এর বেতন, মজুরি, পারিশ্রমিক, স্টাইপেন্ড ও সাম্মানিক প্রদান করা হবে ১৫ অক্টোবর ২০২৬ তারিখে। পেনশন, পারিবারিক পেনশনও দেওয়া হবে ১৫ অক্টোবর।

পঞ্চমীতেই মোটা টাকা রাজ্য সরকারি কর্মীদের পকেটে
দুর্গাপুজো উপলক্ষে আগামী নভেম্বর মাসের বদলে অক্টোবর মাসেই বাংলার সরকারি কর্মীদের অগ্রিম বেতন ও পেনশন দেওয়ার দিন ঘোষণা করেছে রাজ্যে অর্থ দফতর। আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার এই নির্দেশিকা জারি করেছে রাজ্য অর্থ দফতর। রাজ্যের অর্থ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ১৫ অক্টোবর সরকারি কর্মীদের অগ্রিম বেতন দেওয়া হবে। একই দিনে পেনশন ও পারিবারিক পেনশনও দেওয়া হবে পেনশনভোগীদের। মজুরি, স্টাইপেন্ড, সম্মানিক এবং অন্যান্য পারিশ্রমিকও আগামী ১৫ অক্টোবর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্থ দফতরের তরফে। পাশপাশি যে যে দফতরের কর্মীরা বর্ধিত ২০ শতাংশ ডিএ ও ডিআর পাওয়ার যোগ্য, তাঁদের ডিএ এবং ডিআর-সহ বেতন ও পেনশন দেওয়া হবে ১৫ অক্টোবরে।  দুর্গাপুজোর আগেই যাতে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে বেতন, ডিএ পৌঁছে যায়, তার জন্যেও বড় ঘোষণা করা হয়েছে। অর্থ দফতরের নির্দেশিকা অনুযায়ী, সময়ের মধ্যে টাকা দেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের আগেই ট্রেজারিতে বিল জমা দিতে বলা হয়েছে। 

Advertisement

প্রসঙ্গত বিজেপি সরকারের প্রথম বাজেটেই  ঘোষণা করা হয়েছিল ২০ শতাংশ ডিএ। জানানো হয়েছিল, অক্টোবর থেকে তা পাবেন সরকারি ও সরকার পোষিত কর্মীরা। এদিনের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, ১৫ অক্টোবরের বেতন ও পেনশনের সঙ্গেই মিলবে বর্ধিত ডিএ। অর্থাৎ সেপ্টেম্বরের বেতন মিলবে মাসের শেষ তারিখে, ১৫ দিনের ব্যবধানে ফের মিলবে অক্টোবর মাসের বেতন। 

Read more!
Advertisement
Advertisement