Advertisement

FREE-তে দিঘা, দার্জিলিং যেতে পারবেন মহিলারা, AC সরকারি বাসের টিকিট পাবেন কোথায়?

বাংলায় মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি। এই রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সরকারি বাসে আর লাগবে না টিকিট বা ভাড়া। ১ জুন ২০২৬ থেকে এই পরিষেবা শুরু হচ্ছে। ফলে শহর থেকে গ্রাম, রাজ্যের যেকোনও জায়গায় সরকারি বাসে সওয়ার হলে কোনও ভাড়া লাগবে না। এমনকি দিঘা, দার্জিলিং, দুর্গাপুর, বীরভূম যে রুটেই যান এসি বাসেও ভাড়া দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পেতে পাবেন। কারা পাবেন এই সুবিধা? কোথা থেকে টিকিট কাটবেন? বাসে উঠে পড়লেই কি ফ্রি টিকিট? জেনে নিন। 

মহিলাদের দূরপাল্লার বাসে ফ্রি টিকিটমহিলাদের দূরপাল্লার বাসে ফ্রি টিকিট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 May 2026,
  • अपडेटेड 4:59 PM IST

বাংলায় মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি। এই রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সরকারি বাসে আর লাগবে না টিকিট বা ভাড়া। ১ জুন ২০২৬ থেকে এই পরিষেবা শুরু হচ্ছে। ফলে শহর থেকে গ্রাম, রাজ্যের যেকোনও জায়গায় সরকারি বাসে সওয়ার হলে কোনও ভাড়া লাগবে না। এমনকি দিঘা, দার্জিলিং, দুর্গাপুর, বীরভূম যে রুটেই যান এসি বাসেও ভাড়া দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পেতে পারেন। কারা পাবেন এই সুবিধা? কোথা থেকে টিকিট পাবেন? বাসে উঠে পড়লেই কি ফ্রি টিকিট? জেনে নিন। 

কীভাবে পাবেন সরকারি দূরপাল্লা বাসের টিকিট? 

  • অনলাইনে https://wbtconline.in/home এই লিঙ্ক থেকে দূরপাল্লার বাসের টিকিট বুক করতে পারবেন।
  • অফলাইনে সরকারি বাসের কাউন্টার থেকেও টিকিট বুক করা যাবে। কোন রুটে বাসগুলি যাবে সেই বৃত্তান্তও এতে দেওয়া রয়েছে। 
  • Departure Stoppage, Arrival Stoppage, Travel Date দিয়ে Search Bus করুন। নীচে বাসের তালিকা দেখতে পারবেন।
  • যে বাসে চাপবেন তার সময়, রুট দেওয়া আছে। যেকোনও একটি বেছে নিয়ে Proceed to book করুন। এতে রেজিস্টার না করা থাকলে New User করে ই-মেল/ মোবাইল নম্বর, ক্যাপচা দিন। এরপর লগ ইন করতে পারবেন। 
  • যেখানে যাবেন এখান থেকে টিকিট বুক করতে পারবেন। মহিলাদের আধার নম্বর দিলে ফ্রি হয়ে যাবে। আপাতত কাউন্টার থেকে দূরপাল্লার ফ্রি টিকিট মিলবে। অনলাইন প্রক্রিয়া শুরু হতে কিছুদিন অপেক্ষা করতে হবে।

এর জন্য কী কী প্রমাণপত্র লাগবে?
সরকারি গাইডলাইন অনুযায়ী, মহিলা যাত্রীকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। মহিলা যাত্রী বিনামূল্যে পরিবহন ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত আছেন কিনা তা কন্ডাক্টরই দেখে নেবেন। এর জন্য লাগবে আধার কার্ড বা ভোটার কার্ড। সরকারি AC দূরপাল্লা বাস হোক বা লোকাল সরকারি বাসে এই সচিত্র প্রমাণ দেখানো আবশ্যক। বাসে সফর করা মহিলা যাত্রীদের একটি শূন্য টাকা মূল্যের একটি টিকিট দেওয়া হবে। জানা যাচ্ছে, পিঙ্ক কার্ডও দেওয়া হতে পারে। 

কীভাবে পাবেন ফ্রি কার্ড?
প্রাথমিকভাবে শূন্য টাকা মূল্যের টিকিট দেওয়া হবে। কার্ড আনার পরিকল্পনা করা হচ্ছে। এখনই তা কার্যকর হচ্ছে না। কার্ডের জন্য আলাদা করে আবেদন করতে হবে না।
 

Read more!
Advertisement
Advertisement