Advertisement

West Bengal Holiday In August: চলতি সপ্তাহে ৪ দিন ছুটি, কোন কোন দিন? ব্যাঙ্কও কি বন্ধ থাকছে?

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অগাস্টের শেষ সপ্তাহে পরপর সরকারি ছুটির কথা ঘোষণা করা হয়েছে। কবে কবে? ব্যাঙ্কও বন্ধ থাকবে?

এখন থেকে শনি-রবি ও উৎসবের দিনেও অফিস করতে হবে রাজ্য সরকারি, নবান্নের বড় সিদ্ধান্তএখন থেকে শনি-রবি ও উৎসবের দিনেও অফিস করতে হবে রাজ্য সরকারি, নবান্নের বড় সিদ্ধান্ত
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Aug 2026,
  • अपडेटेड 2:51 PM IST
  • পরপর সরকারি ছুটির ঘোষণা?
  • লং উইকএন্ডে বেড়ানোর হাতছানি
  • ব্যাঙ্কও কি বন্ধ থাকবে?

অগাস্টের শেষ সপ্তাহে লং উইকএন্ড পেতে চলেছেন চাকরিজীবীরা। সরকারি ছুটি ঘোষণা হল ২৬ এহং ২৮ অগাস্ট। এর ফলে টানা ছুটি সরকারি দফতর, স্কুল-কলেজে। ফলে ছোটখাটো ট্রিপ প্ল্যান করেই ফেলতে পারেন পরিবার কিংবা প্রিয়জনের সঙ্গে। কবে কবে ছুটি? 

শনি ও রবিবার নিয়ে ২৬ থেকে ৩০ অগাস্টের মধ্যে ৪ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি দফতর, স্কুল-কলেজ, আদালত। কারণ আগামী ২৬ অগাস্ট, বুধবার রয়েছে মিলাদ-উন-নবি। মুসলিমদের এই পরব উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর আগামী ২৮ অগাস্ট রাখি পূর্ণিমা উপলক্ষেও রাজ্যের সরকারি দফতর এবং স্কুল-কলেজ বন্ধ থাকবে। এরপর রয়েছে ২৯ এবং ৩০ অগাস্ট শনি ও রবিবার। অর্থাৎ বুধবার এবং তারপর শুক্রবার থেকে টানা ৩ দিন ছুটি থাকবে বাংলায়। 

মাঝে বৃহস্পতিবার দিনটা কোনওমতে ছুটি নিয়ে নিতে পারলেই কেল্লাফতে। লং উইকএন্ডে আশপাশে সহজেই বেড়িয়ে আসতে পারবেন। 

যদিও এই ছুটির দিনগুলিতে রাজ্যের ব্যাঙ্কগুলি খোলাই থাকবে। ২৬ অগাস্ট মিলাদ-উন-নবি পরব কিংবা ২৮ অগাস্ট রাখি পূর্ণিমা, ব্যাঙ্ক খোলাই থাকছে। শনিবারও মাসের পঞ্চম শনিবার হওয়ায় ছুটি থাকছে না ব্যাঙ্কে। 

অন্যদিকে, পুজোর মুখে চরম ভোগান্তি হতে পারে, কারণ সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক ধর্মঘট ডেকে ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের সংগঠনের যৌথমঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স (UBFU)। ১১ সেপ্টেম্বর এই হরতাল করবে তারা। তবে দাবিদাওয়া মানা না হলে তারপর থেকে টানা ধর্মঘটেরও হুঁশিয়ারি দিয়ে রেখেছে এই ইউনিয়ন। তিন দফায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। > ১১ সেপ্টেম্বর: একদিনের সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘট, > ২৮-৩০ সেপ্টেম্বর: টানা ৩ দিনের সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘট, > ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট

 

Read more!
Advertisement
Advertisement