Advertisement

Govt Job Vacancy: রাজ্য সরকার Group D পদে লোক নিচ্ছে, মাইনে কত? আবেদনের প্রক্রিয়া সহ বিস্তারিত রইল

সরকারি চাকরির সুযোগ নিয়ে এল নবান্ন। গ্রুপ ডি পদে আবেদেন করা যাবে। কত বেতন মিলবে? কারা আবেদন করতে পারবেন? রইল বিস্তারিত খবর...

সরকারি চাকরির সুযোগ সরকারি চাকরির সুযোগ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 May 2026,
  • अपडेटेड 1:56 PM IST
  • সরকার চাকরির সুযোগ
  • গ্রুপ ডি পদে নিয়োগ
  • কারা কীভাবে আবেদন করবেন?

শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি দিল রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গ্রুপ ডি পদে এই নিয়োগ হবে। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ বিভাগ। মূলত গ্রুপ-ডি ক্যাটেগরির শূন্যপদগুলিতে চুক্তিভিত্তিতে এই নিয়োগ করা হবে।

চাকরির মাপকাঠি 
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪টি শূন্যপদ রয়েছে গ্রুপ ডি-র। যে সমস্ত কর্মী অবসর গ্রহণের সময়ে পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ সি অথবা গ্রুপ ডি ক্যাটেগরির অন্তর্ভূক্ত ছিলেন, তাঁরাই এই কাজের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে। আবেদনের জন্য প্রার্থীদের বয়ঃসীমা নির্ধারণ করা হয়েছে ৬৪ বছর (১ জুনের মধ্যে)। 

চাকরির মেয়াদ ও বেতন
নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক ভাবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদ্ধতিতে মাত্র ৬ মাসের মেয়াদের জন্য নিয়োগ করা হবে। তবে কাজের পারফরম্যান্স এবং প্রয়োজন অনুযায়ী এই সময়সীমা বাড়তে পারে। নিযুক্ত কর্মচারীদের প্রতি মাসে ৮ হাজার টাকা বেতন দেওয়া হবে। 

কী কাজ করতে হবে?
গ্রুপ ডি শূন্যপদে অবসরপ্রাপ্ত এই কর্মীদের রাজ্য সরকার নির্ধারিত সাধারণ দায়িত্ব এবং কর্তব্যগুলিই পালন করতে হবে।  ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ-এর প্রধান কার্যালয় বা এর অধীনে থাকা যে কোনও অফিসে প্রার্থীদের পোস্টিং হতে পারে। 

আবেদনের শেষ তারিখ কবে?
আগামী ২ জুন বিকেল ৪টে পর্যন্ত আবেদন করতে পারবেন এই শূন্যপদে।  আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের একটি নির্দিষ্ট ‘সিলেকশন কমিটি’র মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেই ইন্টারভিউয়ের ফলের উপর ভিত্তি করেই চূড়ান্ত নিয়োগ করা হবে। 

 

Read more!
Advertisement
Advertisement